Author: প্রাণের সংবাদ

দেশের প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশব্যাপী ২২ লাখেরও বেশি ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে দেশসেরা ১৬টি দল- ৮টি বালক ও ৮টি বালিকা দল- এখন জাতীয় পর্যায়ে শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে। গতকাল (৪ জুন) ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য…

Read More

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিজেপির অন্যতম পরিচিত মুখ ও সাবেক রাজ্য সভাপতি কে. অন্নামালাই আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলীয় এক বিবৃতিতে জানানো হয়, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন তামিলনাড়ু বিজেপির সাবেক সভাপতি কে. অন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ গ্রহণ করেছেন। ৪১ বছর বয়সী এই নেতা গত কয়েকদিন ধরে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন। তিনি দলীয় সভাপতি নীতিন নবীনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি.এল. সন্তোষের সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত তার পদত্যাগ গ্রহণ করা…

Read More

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে আজ সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও…

Read More

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ভুভুজেলা বাঁশির আবির্ভাব হয়েছিল। লম্বা প্লাস্টিকের এই বাঁশি পরবর্তী সব বিশ্বকাপেই দেখা গেছে। কিন্তু আসন্ন বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজানোর সুযোগ পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। স্টেডিয়ামের আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে ভুভুজেলা বাঁশি নিষিদ্ধ করেছে ফিফা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী শুধু ভুভুজেলাই নিষিদ্ধ করা হয়নি, মাত্রাতিরিক্ত শব্দ করা যেকোনো যন্ত্র নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। এছাড়াও লেজার বিম, লেজার পয়েন্টার, শরীরে রং করা বা ট্যাটু আঁকা পোশাক নেওয়া যাবে না। নগ্ন হয়ে দৌড়ানো, নগ্নতা প্রদর্শন করতে পোশাক খোলা যাবে না। আচরণবিধি অনুযায়ী, এই নিয়মগুলো লঙ্ঘন করলে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) ঘিরে নিরাপত্তায় শনিবার থেকে (৬ জুন) রাজধানীর বেশকিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বিঘ্নে এই অধিবেশন নিশ্চিতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় শনিবার রাত ১২টা হতে সব ধরনের অস্ত্রশস্ত্র,…

Read More

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগের দুটি শিরোপা জয়ের সাক্ষী ছিলেন মারিয়া মান্দা। তবে এবার প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড হাতে ফাইনালে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই মিডফিল্ডার। আইটিসি গ্র্যান্ড গোয়া হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারিয়ার কণ্ঠে ঝরে পড়েছে আত্মবিশ্বাস। শক্তিশালী ভারতের বিপক্ষে কোনো চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই হ্যাটট্রিক শিরোপা জিততে চান তিনি। সংবাদ সম্মেলন শেষে শিরোপা ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনেও মারিয়ার চোখেমুখে ছিল সেই আত্মবিশ্বাসের ছাপ। সেমিফাইনালে নেপালকে হারানোর পর দলের ভেতরের ‘পজিটিভ ভাইব’ এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আশার কথা শুনিয়েছেন মারিয়া। দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের টিমের সব প্লেয়ার…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অমিত শাহর ছেলে জয় শাহর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। আওয়ামী লীগ, বিএনপি এবং ভারতের প্রভাবশালী একটি মহল বাংলাদেশের ক্রিকেটকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন সম্পর্কে দলের সামগ্রিক পর্যালোচনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সারোয়ার তুষার বলেন, দেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে ক্রিকেটকে ধ্বংস করার…

Read More

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের এখনও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ছবিটিতে মেগাস্টার শাকিব খানের ভিন্নধর্মী উপস্থিতি যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি আলোচনায় রয়েছেন সিনেমার নায়িকারাও। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খানসহ সিনেমাটির কলাকুশলীরা। ছিলেন সিনেমার তিন নায়িকাদের একজন তানজিয়া জামান মিথিলাও। সেই প্রদর্শনীতে নিজেকে পর্দায় দেখতে পেয়ে যেন এক অনন্য অভিজ্ঞতা পান এই নবাগত নায়িকা। তাই খানিকটা আবেগ-আপ্লুত হয়ে পড়লেন। জানালেন, এই সিনেমায় কাজ করাটা তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন। প্রদর্শনীর পর নিজের সামাজিক মাধ্যমে কয়েকটি সাদা-কালো ছবি শেয়ার…

Read More

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে দেশজুড়ে তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা কিছুটা কমার আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের…

Read More

সাদা বলে দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। আজ (শুক্রবার) বিকেলে হযরত শাহাজালাল বিমানবন্দরে তারা অবতরণ করে। এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। কয়েকজন সিনিয়র তারকা না থাকলেও এই সিরিজে অস্ট্রেলিয়ান স্কোয়াডের মোকাবিলা সহজ হবে না। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড নেই অজিদের স্কোয়াডে। বাংলাদেশ দলও প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। যেখানে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন। আাগামীকাল (শনিবার) থেকে মিরপুর শের-ই বাংলার…

Read More