নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাকটি বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। ফেসবুকে করা পোস্টে একথা জানিয়েছেআগাদেজ গভর্নরেট। বিবৃতিতে বলা হয়, মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে তাদের বহনকারী ট্রাক বিকল হয়ে যায়। তাদের কাছে থাকা পানি শেষ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও (৫০ মাইল) বেশি পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে পানি পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়। আসামাকা নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সংযোগস্থল এবং এটি মালি সীমান্তেরও কাছাকাছি। গভর্নরেট জানায়, ‘ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু যানবাহনটি মেরামত করতে পারেননি। যাত্রীরা এক প্রতিকূল পরিবেশে আটকা পড়েন। সেখানে…
Author: প্রাণের সংবাদ
বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরিতে ‘ফোর্বস’ ম্যাগাজিনের জুড়ি নেই। সাধারণত এই তালিকায় ব্যবসায়ী বা প্রযুক্তি খাতের ধনকুবেরদের আধিপত্য থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে বিনোদন দুনিয়ার তারকাদের দাপটও সেখানে বাড়ছে। সম্প্রতি ফোর্বস তাদের চার বছর বয়সী ‘আইকনোক্লাস্ট কনফারেন্স’ উপলক্ষ্যে প্রকাশ করেছে ‘আইকনোক্লাস্ট ৫০’ নামের একটি বিশেষ তালিকা। আর এই তালিকায় বাজিমাত করেছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। ফোর্বসের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে সুইফটের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারে। এর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে নিজের নাম লেখালেন তিনি। ফোর্বসের এই তালিকায় ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প কিংবা ওয়ারেন বাফেটের মতো শত-বিলিয়নেয়ারদের পাশাপাশি জায়গা…
ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে মিয়ানমারের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লেইং। গত ১ জুন সোমবার নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে নরেন্দ্র মোদি এবং মিন অং হ্লেইংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মিন অং হ্লেইং সে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর ২০২৫ সালের ডিসেম্বর-জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচনের আয়োজন করে সামরিক বাহিনী। সেই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মিন অঙ হ্লেইং।…
হিজবুল্লাহর ইঞ্জিনিয়ারিং ইউনিটের কমান্ডার আবদ হার্বকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে তার নিহত হওয়ার খবর এখনো নিশ্চিত করেনি হিজবুল্লাহ। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলার জন্য বিস্ফোরক তৈরি ও সক্রিয় করার কাজে হার্ব জড়িত ছিলেন। বিবৃতিতে তাকে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি ২০০৬ সালের লেবানন যুদ্ধ থেকে ইসরাইলি বাহিনীর ওপর হামলায় জড়িত ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী আরো বলেছে, তাদের বিমান বাহিনী গত রাতে একটি লঞ্চার হামলা চালিয়ে ধ্বংস করেছে। তাদের দাবি, হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর রকেট ছোড়ার জন্য এটি ব্যবহার করেছিল। সূত্র: আল…
তুরস্ককে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটির সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পদেক্ষেপ হিসেবে মুক্ত বাণিজ্য স্বাক্ষর নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, আমরা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেছি। আমরা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে যথেষ্ট পরিমাণে বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছি। আমাদের বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা সম্পর্কে…
অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব গোষ্ঠী ও ওআইসির সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ নিন্দা জানায় আমিরাত। এ বিষয়ে সামাজিকমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের মিশন। পোস্টে বলা হয়, ‘পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ঐতিহাসিক, আইনি এবং জনতাত্ত্বিক চরিত্র পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।’ এতে আরো বলা হয়, ‘এই ধরনের কর্মকাণ্ড অস্থিরতাকে উস্কে দেয় এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ওপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে দুর্বল করে।’ সূত্র: আল জাজিরা
২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার মিশনে। তবে তাদের লড়াই শুধু মাঠের প্রতিপক্ষদের বিপক্ষে নয়, বরং ফুটবল ইতিহাসের কিছু কঠিন পরিসংখ্যান ও দীর্ঘদিনের অদ্ভুত রেকর্ডের সঙ্গেও। আর্জেন্টাইন সাংবাদিক সিলভিও মাভেরিনোর তথ্য অনুযায়ী, স্পেন ও ইরাকের ১-১ গোলের ড্রয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। একই সময়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্স ২-১ গোলে কোত দিভোয়ারের কাছে হেরে যাওয়ায়ও লাভবান হয়েছে আলবিসেলেস্তেরা। ফলে বিশ্বকাপের আগে বিশ্বের সেরা দল হিসেবেই টুর্নামেন্টে নামবে তারা। কিন্তু এই অবস্থানের সঙ্গে জড়িয়ে আছে এক অস্বস্তিকর বাস্তবতা। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে…
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক ও আন্তর্জাতিক শত্রুদের প্রতি এক কঠোর ও স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, তেহরান কখনোই যুদ্ধ চায় না, তবে দেশের ওপর কোনো আগ্রাসন চাপিয়ে দেওয়া হলে নিজেদের রক্ষার্থে তার চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। পারস্য উপসাগরীয় দেশগুলো সফরের প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, এই অঞ্চলের দেশগুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে যদি ওইসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করা হয়, তবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে সরাসরি সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। এ সময় অঞ্চলের তথাকথিত মার্কিন ‘নিরাপত্তা ছাতা’ বা সুরক্ষার সমালোচনা…
জাতীয় দলের পাইপলাইন হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। প্রতি বছরই এইচপি বিভাগের জন্য আলাদা খেলার সূচি প্রণয়নের চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি বিভাগ। তিন ওয়ানডের সঙ্গে রয়েছে দুটি চার দিনের ম্যাচও। কালই বগুড়ার উদ্দেশে রওনা হবেন ক্রিকেটাররা। ঢাকা ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে, ক্রিকেটারদের নানা দিকনির্দেশনা দিতে পারেন ক্রিকেটারদের। আগামী ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চারদিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।…
দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। যাত্রীদের ফেরিতে ওঠার আগে বাস থেকে নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। তবে যাত্রী নিরাপত্তা সংক্রান্ত…
