শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একথা বলেছেন। শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে আলাপকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক সরকার বাংলাদেশে রোহিঙ্গা সংকটের শুরু থেকেই পাশে থেকে তাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান হবে এবং রোহিঙ্গারা তাদের সম্মান এবং নাগরিকত্বের মর্যাদা নিয়ে তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবে। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, শুক্রবার বিকেল তিনটায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।…
Author: প্রাণের সংবাদ
সান মারিনোতে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। তেমনি জামাল ভূঁইয়াদের নতুন ফুটবল কোচ থমাস ডুলিরও অভিষেক ম্যাচ আজ (শুক্রবার)। তাই বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচটির একাদশ নিয়ে খানিকটা বেশি আগ্রহ। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে ডাকেননি। এবার তিনি ডাক পেয়েছেন। তবে আজকের একাদশেও মিতুল মারমার উপরই আস্থা রেখেছেন নতুন কোচ। সেন্ট্রাল ডিফেন্সে তপু বর্মণ ও তারিক কাজী রয়েছেন। দুই ফুলব্যাক হিসেবে কোচ বেছে নিয়েছেন ইসা ফয়সাল ও সাদ উদ্দিনকে। ইসা পরীক্ষিত ডিফেন্ডার হলেও ক্যাবরেরা তাকে সুযোগ দেননি অনেকদিন। লেফটব্যাক হিসেবে আমেরিকান প্রবাসী জায়ান…
রোমানিয়ার কনস্টান্টা বন্দরে একটি সামুদ্রিক ড্রোন বিস্ফোরিত হয়েছে। এ সময় আশপাশে আরও কয়েকটি ড্রোনের সন্ধান মিলেছে। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (০৫ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ড্রোনটি নিজে থেকেই বিস্ফোরিত হয়। ড্রোনটি একটি তেল টার্মিনালের কাছে বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত বলেন, বিস্ফোরণের পর বন্দরটি খালি করে দেওয়া হয়েছে এবং কৃষ্ণ সাগর উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এ সময় জাহাজের খোঁজে হেলিকপ্টার দিয়ে এলাকাটিতে মহড়া চালানো হয়েছে। ইউক্রেন জানিয়েছে, শুক্রবার…
বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল লা লিগার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আজ (শুক্রবার) স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ১৮ বছর বয়সী এই তারকা বার্সাকে তাদের ঘরোয়া মুকুট ধরে রাখতে সাহায্য করেছেন। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে তিনবার লিগের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জেতার কীর্তি গড়েছেন এবং লা লিগায় ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছেন। বৃহস্পতিবার বার্সেলোনার হানসি ফ্লিক বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। ইয়ামালের বিষয়ে বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য এক বড় ধরনের মাথাব্যথার কারণ। বার্সেলোনার এই আক্রমণাত্মক খেলোয়াড়কে রুখে দিতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের রীতিমতো জানপ্রাণ দিয়ে চেষ্টা করতে হয়।’…
গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষকে ঠেলে পাঠানো বা পুশ-ইন করার চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এসব পুশ-ইন ঠেকিয়ে দিচ্ছে। সীমান্তে অনেককে পুশ-ইন করার অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও বিষয়টি অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, তারা দ্বিপক্ষীয় চুক্তি এবং আইন মেনে অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। এছাড়া বাংলাদেশের কাছে অবৈধ বাংলাদেশিদের তালিকা দেওয়ার কথাও জানিয়েছেন জয়সওয়াল। আর তালকায় থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্তের বিষয়টি ত্বরান্বিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেছেন, “বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিক, যদি তারা অবৈভাবে ভারতে থেকে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা…
জাতীয় দল ছাড়লেও নিজের অবস্থানে বদল আনেননি মুশফিকুর রহিম। উল্টো সময়কে যেন টেনে ধরেছেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার। ডিপিএলে গাজী গ্রুপের বিপক্ষে যা করলেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে এত দিনের ক্যারিয়ারে আগে করতে পারেননি। বরং বয়স বাড়তেই যেন আরও আস্থার প্রতীক হয়ে ওঠেছেন এই ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজ ৫৪ বলে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। দ্রুততম শতক করার দিনে ফিফটি করতে খেলেছেন ৩৪ বল। পরের ২০ বলে ৫০ রান করে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন এই ডানহাতি ব্যাটার। এতেও ডিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেননি মুশফিক। ঢাকা প্রিমিয়ার লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক জিম্বাবুয়ের…
চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমানের ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাসের ১৯টি। হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩,৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৬,৩৬৬ জন হাজি দেশে ফিরেছেন। চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী, যার মধ্যে মক্কায় ৩৫ জন ও মদিনায় ১১ জন মারা গেছেন। জেদ্দা, মিনা বা মুজদালিফায় কেউ…
হলিউড সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হন ৮১ বছর বয়সী এই অভিনেতা। এ ঘটনায় অভিনেতার প্রেমিকার ৪৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, বুধবার ক্যালিফোর্নিয়ার টারজানায় নিজের বাড়ির সামনের বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায় জেমস হ্যান্ডিকে। তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে মাইকেল গ্লেডহিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিহত অভিনেতার প্রেমিকার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন…
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসছে ২০২৬ আসর। প্রথমবারের মতো ৩২ দলের বদলে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। আর দলসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বকাপের দরজা খুলে গেছে নতুন কয়েকটি দেশের জন্য। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আসরে প্রথমবারের মতো খেলবে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। পাশাপাশি অর্ধশতাব্দীরও বেশি সময় পর বিশ্বকাপে ফিরছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কেপ ভার্দে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের বিশ্বকাপে জায়গা করে নেওয়া অনেকের কাছেই বিস্ময়কর। আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশটি বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশগুলোর একটি। বাছাইপর্বের শুরুটা খুব একটা ভালো না হলেও পরে…
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শুক্রবার (৫ জুন) ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এই ঘটনায় কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মন্ত্রণালয়ের আদেশে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম এনডিসি। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র…
