২০২২ বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা। তবে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে সহজ পথ পাচ্ছে না লিওনেল স্কালোনির দল। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার বলছে, শিরোপা জিততে হলে একের পর এক কঠিন প্রতিপক্ষ পেরোতে হবে আলবিসেলেস্তেদের। ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। কাগজে কলমে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। অপটার ১০ হাজার সিমুলেশনে দেখা গেছে, শেষ ৩২ এ ওঠার সম্ভাবনা ৯৬ দশমিক ৯ শতাংশ, আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৭২ দশমিক ৬ শতাংশ। তবে সাম্প্রতিক ইতিহাস কিছুটা সতর্ক করছে আর্জেন্টিনাকে। শেষ চার বিশ্বকাপের তিনটিতেই শিরোপাধারী…
Author: প্রাণের সংবাদ
আগামীকাল রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির এই আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয়…
মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েল কি নজরদারি করছে? ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যকার মতপার্থক্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নিয়ে পেন্টাগনে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলি এই নজরদারি প্রচেষ্টার লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্ক করে দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দু’জন বর্তমান ও একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) সম্প্রতি ইসরায়েলের কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির স্তরকে সর্বোচ্চ অভ্যন্তরীণ মূল্যায়ন স্তর বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উন্নীত করা হয়েছে। দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, ইসরায়েল সফরের সময় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাড়তি সতর্কতা অবলম্বন শুরু…
আম্পায়ারিংয়ে ধারাবাহিক সুনাম আর নির্ভুল সিদ্ধান্তে দীর্ঘদিন ধরেই আলোচনায় বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে ভারতের ম্যাচে তাঁর উপস্থিতি ঘিরে থাকে বাড়তি নজর। বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে ভারতের চলমান একমাত্র টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন এই বাংলাদেশি আম্পায়ার। আইসিসির শীর্ষ প্যানেলের সদস্য হওয়ায় প্রভাবশালী দলের ম্যাচগুলোতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে নিয়মিতই দায়িত্ব পান তিনি। এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফি, ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ এবং ভারত-নিউজিল্যান্ড সিরিজসহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজে আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। বড় ম্যাচে চাপ সামলে সঠিক সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতা তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ২০২৪ সালের…
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি এতিমখানা, হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের অবকাঠামোসহ প্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে শতাধিক এতিম ও আবাসিক শিক্ষার্থী। মাথার ওপরের ছাদ হারিয়ে তারা এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। শনিবার সকালে উপজেলার ভানোর (ইসলামাবাদ) এলাকায় অবস্থিত দারুল আমান সিদ্দিকীয়া দরবার শরীফ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ গ্রাস করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতার কারণে শিক্ষার্থীদের আবাসিক কক্ষ, ধর্মীয় গ্রন্থ, আসবাবপত্র,…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরিসংক্রান্ত সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডে ৪ নম্বর বাসভবনে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরিস্থিতিতে এখনই পূর্ণাঙ্গ যুদ্ধ বা বড় ধরনের সংঘাত শুরু হতে যাচ্ছে বলে মনে করছে না ইরান। তবে মার্কিন বাহিনীর সঙ্গে যেকোনো ধরনের সম্ভাব্য সংঘাতের জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। ইরানের দাবি, মার্কিন পক্ষকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তেহরান থেকে পাওয়া তথ্যানুযায়ী, বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং মার্কিন পক্ষের দেওয়া নতুন কিছু প্রস্তাব তেহরানে খতিয়ে দেখা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে ইরান এর জবাব দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। তবে ইরানিদের কাছে এই পুরো প্রক্রিয়াটি একটি পরিচিত পুরোনো বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো আলোচনা বা মার্কিন পক্ষের সদিচ্ছার প্রকাশই…
নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ভারতের মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। সাফের আগের সাত আসরের মধ্যে পাঁচটিতেই শিরোপা জিতেছে ভারতের মেয়েরা। ২০১০ থেকে ১০১৯ পর্যন্ত নারী সাফে একচেটিয়া রাজত্ব করেছে তারা। তবে ২০২২ সালে ভারতের কাছ থেকে সাফে শ্রেষ্ঠত্বের মুকুট কেড়ে নেয় বাংলাদেশ নারী দল। এরপর ২০২৪ সালের সাফ জয়ের ধারাবাহিকতা ধরে রাখে তারা। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। আজ মারগাঁওয়ের ফাইনালে ভারতকে হারাতে পারলেই টানা তৃতীয়বারের মতো নারী সাফে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তাই বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারত ষষ্ঠ শিরোপা জিতবে—সেটিই দেখার বিষয়।…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক অভিযানের পর ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী দেশটির সামরিক অবকাঠামো ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দিয়েছে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলব, শতাংশের হিসাবে, হয়তো তাদের ক্ষেপণাস্ত্রের ২১ থেকে ২২ শতাংশ। এটি অনেক ক্ষেপণাস্ত্র, কিন্তু আমরা যখন প্রথম আক্রমণ করেছিলাম, তখন যা ছিল, এখন আর তা নেই।’ তবে তার এই মন্তব্য দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি প্রতিবেদন থেকে ভিন্ন বলে মনে হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান হরমুজ প্রণালি বরাবর তার ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিতে কার্যক্ষম প্রবেশাধিকার পুনরুদ্ধার…
নানা জল্পনা-কল্পনা ও কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ইরানের ফুটবলাররা। হোয়াইট হাউজের দাবি, লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ম্যাচের আগে ইরান দলের খেলোয়াড়দের ভিসা অনুমোদন দেওয়া হয়েছে। তবে ইরানের দাবি, দলের কয়েকজন টেকনিক্যাল ও প্রশাসনিক কর্মকর্তা এখনও ভিসা পাননি। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, জাতীয় দলের কয়েকজন টেকনিক্যাল ও নির্বাহী কর্মকর্তার ভিসা এখনো ইস্যু হয়নি। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগে ইরানের মেক্সিকোস্থ রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ অভিযোগ করেছিলেন, ম্যাচ শুরুর ১০ দিন আগেও দলটির সদস্যরা ভিসা পাননি। এরপর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম…
