Author: প্রাণের সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে দলের সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাজধানীর ‘আল-ফালাহ মিলনায়তনে’ ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালাটি শুরু হয়। কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতি বিষয়ক জ্ঞান ও সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কর্মশালার বিভিন্ন সেশনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি…

Read More

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সামরিক বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেনসহ তিনজন নিহত হয়েছেন। শনিবারের লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় প্রাণহানির ওই ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। লেবাননের সশস্ত্র বাহিনী বলেছে, নাবাতিয়েহ এলাকার কাফার তেবনিত ও খারদালির মধ্যবর্তী সড়কে সামরিক একটি গাড়িতে ওই হামলা হয়েছে। হামলায় ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেন পদমর্যাদার দুই কর্মকর্তা এবং এক সৈনিক নিহত হয়েছেন। লেবাননের সশস্ত্র বাহিনী এই হামলাকে ‘আক্রমণাত্মক ও বর্বর অভিযান’ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাড়িটি ‘সন্দেহজনকভাবে’ সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই এলাকায় গোলাগুলির খবরও পাওয়া গেছে। ইসরায়েল গত মার্চ মাস থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে…

Read More

ঢালিউডের অন্যতম সফল নায়িকা অপু বিশ্বাস। অনেকদিন ধরে অবশ্য অভিনয়ে অনিয়মিত তিনি। বিভিন্ন প্রচারণামূলক কাজেই তার ব্যস্ততা। আর আলোচনায় থাকেন ব্যক্তিজীবনের নানা ইস্যু নিয়ে। শনিবার সন্ধ্যায় ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে দেখা গেছে, গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছেন অপু। তাতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ। সঙ্গে গলা-কান আর হাতে গয়না। যেন বিয়ের সাজে সেজেছেন অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে অপু লেখেন, ‘সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ অপু জানান, তার পরনের শাড়িটি নিয়েছেন ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে। পোস্টে তার সাজের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ আবার…

Read More

ভারতীয় সম্প্রদায়কে লক্ষ্য করে অনলাইনে ছড়ানো বিদ্বেষমূলক কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর। এ সম্পর্কিত পোস্টগুলো ব্লক বা বন্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পোস্টে দাবি করা হচ্ছিল যে দেশটি ভারতীয়দের দ্বারা অধিকৃত হয়ে যাচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, কনটেন্টগুলোর মূল উৎস সম্ভবত চীনভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে পরে সেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। মন্ত্রণালয় আরও জানায়, এসব পোস্টে ভারতীয়দের সংখ্যা অতিরিক্ত বলে দাবি তুলে প্রমাণ হিসেবে লিটল ইন্ডিয়ার জনাকীর্ণ রাস্তা এবং প্যাগোডা স্ট্রিটে একটি ধর্মীয় উৎসবের ছবি ও ভিডিও বেছে বেছে ব্যবহার করা হয়েছে। এ ধরনের উপস্থাপনাকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত…

Read More

দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রের সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজধানীর শাহবাগস্থ শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের কনফারেন্স রুমে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আয়োজিত বাংলাদেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলা: প্রতিবন্ধকতা, দায়িত্ব ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, আমাদের সন্তানদের নিরাপত্তা…

Read More

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের ঠিক আগ মুহূর্তে সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীকে ১০ হাজার টনের একটি ডেস্ট্রয়ার নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে পানির নিচে ব্যবহারের জন্য গোপন অস্ত্র তৈরির কথাও বলেছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুন জানিয়েছে, গত বৃহস্পতিবার একটি নৌ মহড়া ও পরীক্ষা তত্ত্বাবধান করেন কিম। সফরকে ঘিরে সামরিক ও অস্ত্র কারখানা পরিদর্শনের অংশ হিসেবে তিনি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার কাং কন এ আরোহণ করেন এবং চোয়ে হিয়ন নামের আরেকটি ৫ হাজার টনের যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করেন। উল্লেখযোগ্যভাবে, কাং কন যুদ্ধজাহাজটি গত বছর পানিতে ভাসানোর সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে সেটি মেরামত করা…

Read More

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়লেন বিরাট কোহলি। হ্যামস্ট্রিংয়ে চোটে আছেন তিনি। গুঞ্জন ছিল, তার পরিবর্তে দলে আসবেন রুতুরাজ গায়কোয়াড়। শেষ পর্যন্ত কোহলির পরিবর্তে ওয়ানডে দলে নেওয়া হল যশস্বী জয়সওয়ালকে। দলে থাকলেও মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে রোহিত শর্মার। ভারত-আফগানিস্তান তিনটি ওয়ানডে ম্যাচ হবে ১৩, ১৭ এবং ২০ জুন। ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে হবে ম্যাচগুলো। আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলার সময় কোহলি হ্যামস্ট্রিয়ংয়ে চোট পান। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এখনও পর্যন্ত জয়সওয়াল চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার…

Read More

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী মৌসুমী। দেশের পাশাপাশি অভিনয় থেকেও দূরে। যদিও সেখানে হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ছবিটি করেছেন। এ নিয়ে গত মাসে হয়েছে ঢের বিতর্ক-সমালোচনা। সেই রেশ কাটতে না কাটতে আরেক ছবির ইস্যুতে আলোচনায় মৌসুমী। এবারের ছবি ‘বিচ্ছেদ বেদনা’। এটি অবশ্য একেবারে নতুন নয়, বছর পাঁচেক আগের। করোনাকালীন হয়েছে অধিকাংশ শুটিং। আর সবচেয়ে বড় কথা, ছবিটির পরিচালক মৌসুমী নিজেই। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় পাওয়া যাবে তাকে। চুপিসারে ‘বিচ্ছেদ বেদনা’র কাজ হয়েছিল। এখন মুক্তি নিয়ে ভাবছেন প্রযোজক আবদুর রহমান। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) থেকে ছবিটির অনাপত্তি সনদ নিয়েছেন তিনি। সেখান থেকেই নতুন চর্চার…

Read More

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতার কথা উল্লেখ করে গত বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে মর্মে কর্তৃপক্ষকে একটি কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে ‘সমঝোতার’ লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নিজেকে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যকার একজন মধ্যস্থতাকারী হিসেবে পরিচয় করিয়ে দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী…

Read More

মধ্যপ্রাচ্যের ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে শান্তি চুক্তি নিয়ে টানাপোড়েনের মাঝে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। শনিবার সকালে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে। ব্যবসায়ীদের কাছে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সীমিত সামরিক সংঘাত মূল্যায়ন এবং তেল প্রবাহের ক্ষেত্রে তাৎক্ষণিক ঝুঁকি হ্রাস পাওয়ায় তেলের দামে এই পতন দেখা গেছে। অয়েলপ্রাইস ডট কমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। এতে করে তেলের দাম ২ দশমিক ০৪ শতাংশ কমেছে। এছাড়া মুরবান…

Read More