গত দুই নারী সাফের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। এবার ছিল হ্যাটট্রিক মিশন। ভারতের গোয়ায় আজ ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে ১-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে টাইগ্রেসরা। এর আগে ২০১৬ সালের ফাইনালেও স্বাগতিক ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশ গত দুই সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার শুরু থেকেই ম্রিয়মাণ। গ্রুপ পর্যায়ে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফাইনালেও তিন গোল হজম করেছে। বিপরীতে ঋতুপর্ণা এক গোল পরিশোধ করেছেন। বৃটিশ কোচ পিটার বাটলারের দলে অন্যতম সমস্যা গোলকিপিং ও ডিফেন্স। ফাইনালে সেটিই ভুগিয়েছে বাংলাদেশকে। তিনটি গোলের মধ্যে দু’টির পেছনে গোলরক্ষক মিলি আক্তারের ভুল রয়েছে আরেকটি ডিফেন্ডার আফিদা খন্দকারের। ভারতের ফরোয়ার্ডদের চেয়ে বাংলাদেশের ব্যর্থতাই বেশি। প্রথমার্ধের…
Author: প্রাণের সংবাদ
বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেওয়া ব্যক্তিই আমাদের পরিবেশমন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কী অবস্থা হবে, তা এখান থেকেই অনুমান করা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও সপ্তাহব্যাপী পরিবেশবিষয়ক কর্মসূচির ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিবেশবিষয়ক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নেই। এই সরকার কাজ না করলে,…
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের উপকণ্ঠে খান্দাল্লাহ স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ওয়েলিংটন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। আহত ছয়জনের মধ্যে কারও আঘাত হালকা, আবার কারও আঘাত গুরুতর। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। ওয়েলিংটন সিটি কাউন্সিলের সদস্য ডায়ান…
দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বা বর্ষা পরিস্থিতি আরও সক্রিয় হয়ে উঠছে। চট্টগ্রাম অঞ্চল পেরিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের রাজধানী ঢাকাসহ প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (০৬ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা,…
নিজের দল রিপাবলিকানের ভেতরেই ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরে তার বিরোধিতা করতে দ্বিধাবোধ করলেও এখন প্রেসিডেন্টের সিদ্ধান্ত থেকে দলীয় অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে আরও বেশি আগ্রহ দেখাচ্ছেন। গত এক সপ্তাহে সিনেট এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের একাধিক উপদল ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের নিন্দা, হোয়াইট হাউসের বলরুমের সঙ্গে যুক্ত ১০০ কোটি ডলারের তহবিল প্রত্যাখ্যান, ১৮০ কোটি ডলারের অস্ত্র ঠেকাও তহবিল থেকে পিছু হটতে বাধ্য এবং অভ্যন্তরীণ নজরদারি সংক্রান্ত আইন ঠেকাতে এগিয়ে এসেছে। বৃহস্পতিবার ইউক্রেনকে সহায়তা প্রদান এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করে ট্রাম্পের বিরুদ্ধে অবাধ্যতা দেখিয়েছে প্রতিনিধি পরিষদ। এই পদক্ষেপ…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে দলের সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাজধানীর ‘আল-ফালাহ মিলনায়তনে’ ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালাটি শুরু হয়। কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতি বিষয়ক জ্ঞান ও সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কর্মশালার বিভিন্ন সেশনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি…
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সামরিক বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেনসহ তিনজন নিহত হয়েছেন। শনিবারের লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় প্রাণহানির ওই ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। লেবাননের সশস্ত্র বাহিনী বলেছে, নাবাতিয়েহ এলাকার কাফার তেবনিত ও খারদালির মধ্যবর্তী সড়কে সামরিক একটি গাড়িতে ওই হামলা হয়েছে। হামলায় ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেন পদমর্যাদার দুই কর্মকর্তা এবং এক সৈনিক নিহত হয়েছেন। লেবাননের সশস্ত্র বাহিনী এই হামলাকে ‘আক্রমণাত্মক ও বর্বর অভিযান’ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাড়িটি ‘সন্দেহজনকভাবে’ সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই এলাকায় গোলাগুলির খবরও পাওয়া গেছে। ইসরায়েল গত মার্চ মাস থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে…
ঢালিউডের অন্যতম সফল নায়িকা অপু বিশ্বাস। অনেকদিন ধরে অবশ্য অভিনয়ে অনিয়মিত তিনি। বিভিন্ন প্রচারণামূলক কাজেই তার ব্যস্ততা। আর আলোচনায় থাকেন ব্যক্তিজীবনের নানা ইস্যু নিয়ে। শনিবার সন্ধ্যায় ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে দেখা গেছে, গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছেন অপু। তাতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ। সঙ্গে গলা-কান আর হাতে গয়না। যেন বিয়ের সাজে সেজেছেন অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে অপু লেখেন, ‘সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ অপু জানান, তার পরনের শাড়িটি নিয়েছেন ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে। পোস্টে তার সাজের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ আবার…
ভারতীয় সম্প্রদায়কে লক্ষ্য করে অনলাইনে ছড়ানো বিদ্বেষমূলক কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর। এ সম্পর্কিত পোস্টগুলো ব্লক বা বন্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পোস্টে দাবি করা হচ্ছিল যে দেশটি ভারতীয়দের দ্বারা অধিকৃত হয়ে যাচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, কনটেন্টগুলোর মূল উৎস সম্ভবত চীনভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে পরে সেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। মন্ত্রণালয় আরও জানায়, এসব পোস্টে ভারতীয়দের সংখ্যা অতিরিক্ত বলে দাবি তুলে প্রমাণ হিসেবে লিটল ইন্ডিয়ার জনাকীর্ণ রাস্তা এবং প্যাগোডা স্ট্রিটে একটি ধর্মীয় উৎসবের ছবি ও ভিডিও বেছে বেছে ব্যবহার করা হয়েছে। এ ধরনের উপস্থাপনাকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত…
দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রের সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজধানীর শাহবাগস্থ শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের কনফারেন্স রুমে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আয়োজিত বাংলাদেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলা: প্রতিবন্ধকতা, দায়িত্ব ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, আমাদের সন্তানদের নিরাপত্তা…
