Author: প্রাণের সংবাদ

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ হাজি দেশে ফিরেছেন। দেশটির বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৪৮ জন। চিকিৎসাধীন ২২ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৩৭ হাজার ৪৩৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন রয়েছেন। আর ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইন্স ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে। এ পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। তার দাবি, ইরানের নেতারা নিজেদের অবস্থানে অনড় এবং আত্মবিশ্বাসী হওয়ায় আলোচনা এগোতে সময় লাগছে। শুক্রবার উইসকনসিন অঙ্গরাজ্যে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানি নেতৃত্ব দীর্ঘদিন ধরে সংঘাতের রাজনীতিতে অভ্যস্ত। ফলে তারা সহজে ছাড় দিতে চায় না। তবে শেষ পর্যন্ত বাস্তবতার কারণেই তাদের আলোচনার টেবিলে সমঝোতায় আসতে হবে বলে মনে করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত চতুর্থ মাসে গড়িয়েছে। যদিও এপ্রিল মাসে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং সেটি কয়েক দফা বাড়ানো…

Read More

৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বড় আয়োজনের তেলুগু ছবি ‘পেদ্দি’। বুচি বাবু সানার এ ছবির নাম ভূমিকায় আছেন রাম চরণ। বিভিন্ন রূপে ছবিটিতে হাজির হয়েছেন অভিনেতা। তার অভিনয় প্রশংসাও পাচ্ছে। গল্প ও নির্মাণের জোরে বক্স অফিসেও ভালো করছে ছবিটি। এরই মধ্যে ‘পেদ্দি’র আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি। এমন রমরমা অবস্থার মধ্যে ‘পেদ্দি’ খবরের শিরোনামে রয়েছে অন্য এক বিতর্কে। সেটা ছবির নায়িকা জাহ্নবী কাপুরকে ঘিরে। বলা হচ্ছে, ছবির নায়িকা ‘আচিয়াম্মা’ চরিত্রে জাহ্নবীকে কেবল ‘শারীরিক আকর্ষণের বস্তু’ হিসেবে দেখানো হয়েছে। বিতর্কের মধ্যে কিছু ক্ষুদেবার্তার স্ক্রিনশটও ফাঁস হয়েছে। যেখানে দেখা যায়, ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে জাহ্নবী আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেটা আমলে নেওয়া হয়নি। যদিও…

Read More

কার্লো আনচেলত্তি যখন বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন, তখনও কারও কারও নাম বাদ পড়া নিয়ে আলোচনা ছিল। এরপর চূড়ান্ত দলের আকার আরও কমে ২৬–এ দাঁড়ায়। সেখানে পছন্দের সব ফুটবলারকে রাখতে না পারায় দুঃখপ্রকাশও করেন ইতালিয়ান এই কোচ। এরপর বিশ্বকাপের শুরুর একাদশ গড়ার চ্যালেঞ্জ। প্রীতি ম্যাচের পারফরম্যান্স দেখে আনচেলত্তি সেটিও ঠিক করে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের ক্লিভটন হান্টিংটন ব্যাংক ফিল্ডে আজ (রোববার) মিসরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে সবদিক থেকে আধিপত্য ধরে রেখে সেলেসাওরা ২-১ গোলে জিতে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করেছে। এর আগে ঘরের মাঠ ঐতিহাসিক মারাকানায় পানামার বিরুদ্ধে ৬-২ গোলের বড় জয় দিয়ে দেশ ছেড়েছিল ব্রাজিল। এই দুই ম্যাচ খেলেছেন বিশ্বকাপের…

Read More

রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। রবিবার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। এর আগে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছেড়ে যেত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে এ বিষয়ে প্রায় এক মাস ধরে…

Read More

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ম্যাচগুলোর দিনই ইরান দলকে মার্কিন মাটিতে প্রবেশ করতে হবে এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনই সেদেশ ত্যাগ করতে হবে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন। তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি চলমান সংঘাত ও উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বৈরী পরিস্থিতির কারণে ইরান দল তাদের পূর্বনির্ধারিত ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের টুসন শহর থেকে সরিয়ে বর্তমানে মেক্সিকোতে নিতে বাধ্য হয়েছে। তারা এখন মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে। ভিসা সংক্রান্ত এই কঠোর…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠককে নিজের জন্য ‘সম্মানজনক’ আখ্যা দিয়ে সাক্ষাতের যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, তা সরাসরি নাকচ করে দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজায়ি। শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‌‌‘এমন কোনো বৈঠক হবে না।’ একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসন চালালে ওয়াশিংটন এক অন্ধকার ও অন্তহীন সুড়ঙ্গে প্রবেশ করবে। কারণ মার্কিন প্রশাসন ভালো করেই জানে, যুদ্ধের চেয়ে আলোচনার খরচ অনেক কম।’ যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামো লক্ষ্য করে বারবার যে হুমকি…

Read More

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ১৬ দিনের ছুটি শেষে আজ রবিবার (৭ জুন) থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফের শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল। অন্যদিকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে ফের শ্রেণি কার্যক্রম শুরু হবে। এদিকে, ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছুটি…

Read More

তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে রোববার (৭ জুন) সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তি‌নি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সং‌শ্লিষ্টরা বল‌ছেন, ম‌স্কো সফরকা‌লে খ‌লিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন। ঢাকা-ম‌স্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শ‌ক্তিশালী কর‌ার বিষ‌য়ে আলোচনা কর‌বেন তিনি। ফেব্রুয়া‌রি‌তে বিএন‌পি সরকার গঠ‌নের পর পররাষ্ট্রমন্ত্রী ও উপ‌দেষ্টার প্রথম রা‌শিয়া সফর। গত বৃহস্প‌তিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এরই…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে। এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে…

Read More