Author: প্রাণের সংবাদ

বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার বিকেলে বায়তুল মোকারর জাতীয় মসজিদের উত্তর গেটে দলের ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ এমনিতেই দিশেহারা। এর ওপর বারবার জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দিচ্ছে। তিনি বলেন,…

Read More

সান মারিনোতে ফিফা প্রীতি ম্যাচ খেলে আজ বিকেলে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। হামজা, সামিত ও ফাহমিদুল ছাড়া বাকি ফুটবলাররা দেশে এসেছেন। জায়ান আহমেদ ও তারিক কাজীর লিগ চলমান থাকলেও তারা ঢাকায় এসেছেন অন্য ফুটবলারদের সাথে। ফুটবলার ও কোচিং স্টাফের অন্য সদস্যরা আজ ঢাকায় আসলেও হেড কোচ থমাস ডুলি অবশ্য আসেননি। তার সহকারী মার্কোকেও দলের সঙ্গে দেখা যায়নি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হেড কোচ ফিলিপাইনের ম্যানিলায় এবং সহকারী কোচ কানাডায় গেছেন। তারা পরবর্তীতে আসবেন।’ বিশ্বকাপের মৌসুমে কোনো দেশের ফুটবল কার্যক্রম সেভাবে থাকে না। বাংলাদেশের ঘরোয়া ফুটবল আগস্টের আগে শুরু হচ্ছে না। জাতীয় দলের পরবর্তী ম্যাচ সেপ্টেম্বর উইন্ডোতে। বাংলাদেশ…

Read More

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় আগে ২০০৩ সালের এক আগস্টে কাজাখস্তানের বিপক্ষে এক মলিন মাঠে বদলি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন ১৮ বছর বয়সী এক তরুণ। তখন হয়তো কেউ ভাবেনি, মেদেইরা থেকে আসা সেই ছেলেই একদিন বিশ্ব ফুটবলের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবেন। ২০২৬ সালে এসে সেই ক্রিস্টিয়ানো রোনালদো এখন ৪১ বছর বয়সে দাঁড়িয়ে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায়, যা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করা এই মহাতারকা পর্তুগিজ ফুটবলের মানসিকতাই বদলে দিয়েছেন। কিন্তু এবারের বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে পর্তুগালে একটি প্রশ্ন বেশ জোরেসোরেই উচ্চারিত হচ্ছে, পর্তুগাল দল কি আসলে রোনালদোকে ছাড়াই বেশি কার্যকর, আর…

Read More

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় মাত্র ১৯ দিনের মাথায় ঘোষণা করেছেন আদালত। কার্যত ছয় কার্যদিবসের বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে বিচারিক আদালতের এই রায় কিভাবে ও কত সময়ে কার্যকর হবে? আইনজীবীরা বলছেন, রায় কার্যকর করতে হলে এখনও তিনটি বিচারিক ধাপ বাকি রয়েছে। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে আইন অনুযায়ী হাইকোর্টের অনুমোনের (ডেথ রেফারেন্স) বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি জেল আপিল দাখিলের সুযোগ পাবেন আসামিরা। হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকলে আপিল বিভাগে আপিল আপিল করতে পারবেন দণ্ডিতরা। সেখানেও দণ্ড…

Read More

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার কার্ড পাওয়া যাচ্ছে। অথচ অনেকেরই সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই; কেউ রিপোর্টারও নন, এমনকি মেট্রিক পাসও না। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যা খুশি তাই প্রচার করা হচ্ছে। কারা এসব সাংবাদিকতার কার্ড দিচ্ছে, এদের লেখাপড়া কতটুকু এবং কারা সেই পরিচয় ব্যবহার করছে- এসব বিষয় তদন্ত করা দরকার বলে দাবি জানিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। রবিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এসব কথা বলেন তিনি। সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এ বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের আওতায় এনে কার্যকর কোনো নীতিমালা বা…

Read More

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং দখলদারিত্ব বৃদ্ধির প্রতিবাদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স। রোববার (০৭ জুন) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো ওই হুমকি দিয়ে বলেছেন, আগামী দিনে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিষেধাাজ্ঞা আসতে পারে। গত মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তাদের সমর্থনকারী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপরই ফ্রান্স এ হুঁশিয়ারি দিয়েছে। পাবলিক সিনেট টেলিভিশন এবং আরটিএল রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ব্যারো বলেন, ইউরোপের বিভিন্ন দেশ আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। যদিও দেশগুলোর নাম জানাননি তিনি। ইইউর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, আমরা আরও কঠোর হতে পারি। আগামী দিনগুলোতে আরও নিষেধাজ্ঞা…

Read More

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি) মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত ওহ সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (৭ জুন) বিকেলে এনসিপি কার্যালয়ে এ বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক। বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার করা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বৈঠকে আইসিএপিপি মহাসচিব ওহ সং এশিয়ার রাজনীতি ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে যুব নেতৃত্বের গুরুত্ব…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাশানগাঁও সীমান্ত এলাকায় ১১ জন নারী, পুরুষ ও শিশুকে ঘিরে দেখা দিয়েছে মানবিক সংকট। স্থানীয়দের দাবি, প্রায় ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে তারা সীমান্তের একটি এলাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সীমান্তে আটকে থাকা এসব মানুষের মধ্যে কয়েকজন শিশু ও নারী রয়েছেন। দিনের তীব্র গরম ও রাতের প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তাদের সময় কাটাতে হচ্ছে। কখনও প্রচণ্ড রোদ, আবার কখনও বৃষ্টির মধ্যে আশ্রয়হীন অবস্থায় থাকতে হওয়ায় তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্র বলছে, দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা এসব মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধার সংকট দেখা দিয়েছে। বিশেষ…

Read More

উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানের জবাব দিয়েছেন দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণে মার্কিন তৎপরতাকে ‘‘সেকেলে স্বপ্ন’’ বলে অভিহিত করেছেন তিনি। রোববার তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন হুমকির মুখে দৃঢ়ভাবে পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ করবে উত্তর কোরিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের উত্তর কোরিয়া সফরের একদিন আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ওই মন্তব্য করেছেন কিম ইয়ো জং। গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিন পিং। উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যের সম্প্রসারণ ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক…

Read More

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ জনের। ২৩ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন, বাকি দুইজন সরাসরি মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার এনএসসি থেকে মনোনীত হয়েছেন রুহুল আমিন ও সরফরাজ আহমেদ। বাকি ২৩ জন আজ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ২৩ পরিচালকের মধ্যে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ১০ জন। এর মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন আব্দুল…

Read More