উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত বগুড়া বিমানবন্দরকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী করতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণ, আধুনিক টার্মিনাল নির্মাণ এবং আন্তর্জাতিক মানের নেভিগেশন সুবিধা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়াসহ আশপাশের কয়েকটি জেলার যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান প্রণয়ন, রানওয়ে ও পেভমেন্ট ডিজাইন, টার্মিনাল ভবনের নকশা এবং অন্যান্য কারিগরি সহায়তা দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। বগুড়া বিমানবন্দর আধুনিকায়ন করা হলে বগুড়া ছাড়াও জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, রাজশাহী ও সিরাজগঞ্জ…
Author: প্রাণের সংবাদ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছরের বেশি সময় পর সংঘাত বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ সামনে এসেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি আলোচনার প্রস্তাবকে সমর্থন দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। গতকাল রবিবার লন্ডনে এক বিশেষ প্রতিরক্ষা বৈঠক শেষে তিন দেশের শীর্ষ নেতারা এই সরাসরি সংলাপের প্রস্তাবকে সমর্থন জানান। তবে এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। জেলেনস্কি ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠক শেষে বিশ্বনেতাদের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর করতে এবং পরবর্তী শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সক্রিয়…
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে গতকাল রোববার রাশিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের দ্বিতীয় দিনে তিনি আজ সোমবার (৮ জুন) মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সংশ্লিষ্টরা বলছেন, সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই মুহূর্তে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়। দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা দুই দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পাবে। মস্কো…
ছোট পর্দার দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’র সফল সমাপ্তি উদযাপন করা হলো জমকালো এক সাকসেস পার্টির মাধ্যমে। নাটকের এমন সাফল্যে উচ্ছ্বাস ও আবেগ ধরে রাখতে পারেননি এতে ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করে বাজিমাত করা জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকটি নিয়ে নিজের ভালো লাগা, প্রাপ্তি এবং শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেয়া পায়েল বলেন, ‘সবার প্রথমে আসলে ধন্যবাদ। রাজ ভাই (পরিচালক) হয়তো এত ধন্যবাদ পেয়েছেন যে ধন্যবাদের জায়গাটাই পূরণ হয়ে গেছে। সেখানে আমার জায়গা আছে কি না জানি না, তাও রাজ ভাইয়াকে অনেক ধন্যবাদ। থ্যাংক…
লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পরবর্তী পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যে নাজুক যুদ্ধবিরতি হয়েছিল, তার পর এই প্রথম ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতে অঞ্চলজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। বৈশ্বিক বাজারে সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯২…
বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে মিসৌরির কানসাস সিটিতে পৌঁছে গেছে আর্জেন্টিনা দল। শহরটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে তাদের বেস ক্যাম্প। এই শহরেই একটি গোলাগুলির ঘটনায় নয়জন আহত হয়েছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। ঘটনাস্থলটি ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজের বেশ কাছে। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কানসাস সিটি পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার ভোর চারটার দিকে ট্রুস্ট অ্যাভিনিউয়ে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজ…
তৃণমূলের নারীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার সকালে রাজধানীর বনানীতে একটি পাঁচতারকা হোটেলে ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে আইসিএবি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান আরও বলেন, প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস সেক্টরে কাজ করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তবুও দেশে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ছাড়াও অংশীদারিত্বের মাধ্যমে সঠিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন সম্মেলনে অংশ নেয়া বক্তারা।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী কম্পনের ফলে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত জেনারেল সান্তোস সিটি থেকে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে শহরের বেশ কয়েকটি বড় ভবন ও বিপণিবিতানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের জনপ্রিয় ফাস্ট ফুড…
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) আগামী ১৫ জুন থেকে বিতরণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। রোববার (৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৫ জুন সোমবার সকাল ১০টা থেকে টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। পরদিন ১৬ জুন মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।…
ইরানের একটি পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়েছে। এরমধ্যেই জ্বালানি অবকাঠামোতে হামলা হলো। ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের হামলায় এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বলা হচ্ছে। গত এপ্রিলে এই একই স্থাপনায় পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়। এরপর পাল্টা জবাব হিসেবে…
