বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে, অভিযানের পর স্থানীয় কয়েকটি গণমাধ্যমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ওই নারীর একটি ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়। মূলত ছবিতে প্রদর্শিত নারীর সৌন্দর্য নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই ছবিটি শেয়ার করতে থাকেন, ফলে অল্প সময়ের মধ্যেই সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, রোববার (৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএনসি। এ সময় গ্রেপ্তার হওয়া নারী ছালেহা আক্তার ও তার…
Author: প্রাণের সংবাদ
বিশ্বকাপের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিল আলজেরিয়া। দলটির তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, লিওনেল মেসিদের হারানোও। ২০২৬ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আলজেরিয়া দল। গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে পৌঁছে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ২০ বছর বয়সী মাজা বলেন, “ইনশাআল্লাহ্, আমরা মেসিকে হারাব। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি ভালো বিশ্বকাপ খেলতে চাই।” বর্তমানে বায়ার লেভারকুসেনের হয়ে খেলা এই মিডফিল্ডার আরও বলেন, প্রতিপক্ষ নানা কৌশলে চাপ তৈরি করার…
ইরান-ইসরায়েলের হামলা-পাল্টা হামলা ঘিরে সৃষ্ট উত্তেজনার মাঝে ওমান উপকূলে ‘ম্যারিভেক্স’ নামের একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ওই ট্যাংকারে আকস্মিকভাবে আগুন ধরে যায়। ট্যাংকারটিতে ২৪ জন ভারতীয় নাবিক রয়েছেন। মাদাগাস্কারের পতাকাবাহী ওই ট্যাংকারে কোনও কার্গো ছিল না এবং ক্রু সদস্যদের সবাই নিরাপদ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস বলেছে, ‘‘ভারতীয় নাবিকবাহী একটি জাহাজের দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মিশন। তাদের উদ্ধার ও নিরাপত্তার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’’ সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ট্যাংকারটি ভারতের কারওয়ার থেকে ওমানের দুকম বন্দরের দিকে যাওয়ার পথে অগ্নিকাণ্ডের ঘটনা…
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতি হিসেবে দেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ওয়ার্কিং পেপার প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (৮ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের অধীন সঞ্চালন ও বিতরণ-সংশ্লিষ্ট সংস্থা ও কোম্পানিগুলোর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের আগে সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা মোকাবিলায় দ্রুত প্রস্তুতি নিতে হবে। পারমাণবিক বিদ্যুৎ অত্যন্ত উচ্চ প্রযুক্তিনির্ভর। তাই বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে…
ইরানের পক্ষ থেকে হামলা বন্ধের ঘোষণা এলেও নিরাপত্তাজনিত কারণে ইসরাইলজুড়ে স্কুল-কলেজ আরো একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে। ইসরাইলের শিক্ষা মন্ত্রী ইয়োভ কিশ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার দেশের কোনো স্কুল খুলবে না। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রোববার ইসরাইলি সামরিক বাহিনী দেশজুড়ে বেসামরিক নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বড় ধরনের জনসমাগম সীমিত করা হয় এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। চলতি বছরে এপ্রিল মাসে ইরানের সঙ্গে সংঘাতের পর এটিই প্রথমবারের মতো সারা দেশে স্কুল…
ত্রাণ বরাদ্দে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দাবি করেছেন, মন্ত্রণালয়ের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় নয়, চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয়। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এমন অভিযোগ তুলেছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৮৫ লাখ টাকা ও ৯০ টন চাল-গমের যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনে গেছে। তিনি বলেন, দুর্যোগ কিন্তু সরকারি দল, বিরোধী দল…
ইরানে হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসরাইল আপাতত ইরানে সামরিক হামলা বন্ধ রেখেছে। তবে তিনি সতর্ক করে বলেন, লেবাননের হিজবুল্লাহ যদি ইসরাইলের শহর ও জনবসতিতে হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরাইল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালাবে। চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক অভিযান আগামী কয়েক দিন পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। বিশেষ করে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা…
সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী তার এই বিদেশ ভ্রমণের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন সরকারপ্রধান। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সার-সংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে এই দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল। এই প্রস্তাবের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান…
কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সে নতুন ইতিহাসের জন্ম দেওয়া মরক্কো দলকে ঘিরে এবার আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন সমর্থকরা। তবে মূল অভিযান শুরুর আগেই বড় এক ধাক্কা খেয়েছে আফ্রিকান দলটি। সবশেষ প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় মূল পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলারের খেলা নিয়ে চরম শঙ্কা জেগেছে। শুরুর একাদশের নিয়মিত মুখ নুসাইর মাজরাউই ও আব্দেসামাদ এজজাজুলিকে ঘিরে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা। গত রবিবার রাতে নরওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া প্রস্তুতি ম্যাচে চোট পান এই দুই তারকা। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের কড়া ট্যাকলে কাঁধে আঘাত পান ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের প্রধান ভরসা মাজরাউই, যার ফলে ২৯তম মিনিটেই মাঠ ছাড়তে হয়…
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের দায়িত্ব পালনের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরেন তিনি। এসময় জাতীয় সংসদ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের খালি আসনের দিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন কিন্তু সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সোমবার সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে এসব বিষয় তুলে ধরেন সংসদ সদস্যরা। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার…
