এশিয়ান গেমস শুরু হতে আর ১০ দিন বাকি। এমন সময়ে জাপানের আয়োজক শহর আইচি-নাগোয়া রেকর্ড বন্যায় ডুবল। মঙ্গলবার জাপানের কেন্দ্রীয় শহরটিতে প্রচণ্ড বৃষ্টিতে ডজনখানেক রাস্তা ও বাড়িঘর ডুবে যায়। বাস ও সাবওয়ে সার্ভিস সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে সাড়ে তিন হাজার মানুষকে। নাগোয়া মেয়র ইচিরো হিরোসাওয়া জানান, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে গেমসে অংশ নিতে শহরটিতে এসেছেন চারশ অ্যাথলেট ও স্টাফ। তাদেরকেও উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। জাপানি মিডিয়ায় শহরজুড়ে ব্যাপক বন্যার দৃশ্য তুলে ধরেছে, যেখানে সড়ক ও মেট্রো স্টেশনগুলোকে জলমগ্ন অবস্থায় দেখা গেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, অ্যাথলেটরা যেখানে থাকছিলেন, তার ছাদ ফুটো হয়ে…
Author: প্রাণের সংবাদ
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র বলেছেন: হরমুজ প্রণালীতে আমাদের পর্যবেক্ষণ স্তর ভেদ করে কোনো উন্নত প্রযুক্তি যেতে পারবে না। ইরনার বরাত দিয়ে পার্সটুডের জানিয়েছে, আইআরজিসি মুখপাত্র মেজর জেনারেল মোহেব্বি মঙ্গলবার সন্ধ্যায় জোর দিয়ে বলেন: ২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে উন্নত চালকবিহীন সাবমেরিন খোঁজার অভিযানের অর্থ হলো, হরমুজ প্রণালীতে আমাদের পর্যবেক্ষণ স্তর ভেদ করে কোনো উন্নত প্রযুক্তি যেতে পারবে না। সরদার মোহেব্বি আরও বলেন, পারস্য উপসাগর ইরানের প্রযুক্তি জ্ঞানের অধিকারী তরুণদের সম্পত্তি।তোমরা পারস্য উপসাগরে থেকে ফিরে যাও।- পার্সটুডে
জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা ফিরিয়ে আনা, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি সংসদে নামাজের বিরতি যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দেন। পরে স্পিকার বিষয়টি ব্যক্তিগত ধর্ম পালনের স্বাধীনতার অংশ উল্লেখ করে সংসদীয় বিধি ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ রুলিং প্রদান করেন। অধিবেশনে অপর এক পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামের হাটহাজারীতে সামরিক মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় দুজন সেনাসদস্যের প্রাণহানির বিষয়টি উপস্থাপন করা হলে পয়েন্ট অব অর্ডারের সঠিক নিয়ম স্মরণ করিয়ে দেন স্পিকার। বুধবার (৯ সেপ্টেম্বর)…
ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন হামজারা। এর তিন দিন পর, ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। বাংলাদেশের ম্যাচ সূচি: ২৫ সেপ্টেম্বর—বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা ২৮ সেপ্টেম্বর—সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা ১ অক্টোবর—ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, যথাযথ ব্যয় প্রাক্কলন না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্বল মনিটরিং ও জবাবদিহির ঘাটতিসহ বিভিন্ন কারণ রয়েছে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিন বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। শুরুতে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পে…
৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত অবৈধ বসতিগুলো থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ভাষণ দেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: আল-জাজিরা থেকে সংগৃহীত অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ব্রিটিশ সরকার। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইসরায়েলের বিরুদ্ধে আগের ব্রিটিশ সরকারগুলোর তুলনায় অনেক কঠোর ভাষা ব্যবহার করেছেন। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘জাতিগত নিধন’ হিসেবে অভিহিত করেন এবং পুনর্ব্যক্ত করেন যে, অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। তবে…
ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের জাতীয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের জন্য ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ নামে জাতীয় কর্মসূচি ঘোষণা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘পহেলা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৪৫ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ১৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ২১৮ জন।’ তিনি বলেন, ‘গতকাল এই বিষয়টি আমলে নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার…
গত কিছুদিন ধরেই টালিগঞ্জে আলোচনার কেন্দ্রে রয়েছেন সুপারস্টার দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সেই চর্চার প্রভাব বাংলাদেশেও কম নয়। কেননা তাদের ভক্ত রয়েছেন এখানেও। একসময় দেব-শুভশ্রী জুটি বেঁধে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, আবার তাদের ব্যক্তিগত প্রেমও ছিল ভক্তদের আনন্দের উপলক্ষ্য। তবে সেই প্রেম ভেঙে গিয়েছিল। দেব-শুভশ্রী দুজনেই ভিন্ন পথে জীবন এগিয়ে নিয়েছেন। তবে দীর্ঘ এক যুগ পর ফের সিনেমায় জুটি হলেন তারা। মজার ব্যাপার হলো, ‘দেশু ৭’ নামের এই সিনেমা পরিচালনাও করেছেন দেব। এই সিনেমার সূত্র ধরেই দেব ও শুভশ্রীকে প্রতিনিয়ত একসঙ্গে দেখা যাচ্ছে। পর্দায় তাদের রোম্যান্স নিয়েও হচ্ছে বিপুল চর্চা। এসবের মধ্যেই দেবের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আরেকটু স্পষ্ট করলেন অভিনেত্রী।…
বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও প্রায় ৪৩টি পণ্যবাহী ট্রেন চালু রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ প্রশ্ন রেখে বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো ট্রেন চলাচল করছে কি না, করলে তার সংখ্যা কত এবং নতুন ট্রেন চালু করা হবে কিনা? জবাবে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল করছে। রহনপুর, দর্শনা, বেনাপোল ইন্টারচেঞ্জ স্টেশন দিয়ে পণ্যবাহী ভারতীয় গুডস ট্রেন গ্রহণ ও খালি রেক…
যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ‘মাছ বাজারে’র অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন হামজা চৌধুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকা। ফেসবুকে দেওয়া পোস্টে হামজা লিখেছেন, ‘মাছ বাজার একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, যারা মানসম্মত হালাল খাবার, তাজা পণ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন পরিবার ও কমিউনিটিকে সেবা দিয়ে আসছে।’ তবে হামজার কাছে মাছ বাজারের সঙ্গে যুক্ত হওয়া শুধু একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করার বিষয় নয়। বরং একটি বাংলাদেশি ব্যবসার পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবেই দেখছেন তিনি। তার মতে, প্রতিষ্ঠানটি নিজেদের পরিসর বাড়ানোর পাশাপাশি নতুন সুযোগ তৈরি করছে এবং যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছ বাজারের সঙ্গে নতুন এই…
