Author: প্রাণের সংবাদ

ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখালেন তিনি। বুধবার টানা ৪ হাজার ৩৯৯ দিন ক্ষমতায় থাকার মাইলফলক অতিক্রম করেন মোদি। এর মধ্য দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি। ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নেহরু। তিনি ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত মোট ৪ হাজার ৩৯৮ দিন ক্ষমতায় ছিলেন। বুধবার বিশ্বনেতাদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পেয়েছেন মোদি। সূত্র: ডয়েচে ভ্যালে

Read More

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিজ. সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর টিমোথি ডাকেট এবং দ্বিতীয় সচিব (রাজনৈতিক) কেটি ওয়ার্ড উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, অভিবাসন প্রক্রিয়া এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতা বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম…

Read More

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের ভিত আরও শক্ত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও খেলোয়াড়দের শারীরিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে চোটের কারণে দলে পরিবর্তন আনা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না তিনি। আলাবামায় ম্যাচ শেষে স্কালোনি জানান, এই ম্যাচ তাদের সামনে থাকা অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। কোথায় উন্নতি দরকার এবং কোন জায়গায় দলকে আরও শক্ত করা প্রয়োজন- সে বিষয়ে এখন পরিষ্কার ধারণা পেয়েছে কোচিং স্টাফ। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে আরও এক-দুইদিন সময় নিতে চান তিনি। স্কালোনি বলেন, আগে থেকেই তাদের একটি পরিকল্পনা ছিল, তবে ম্যাচ পরবর্তী বিশ্লেষণে…

Read More

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাপস রায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পেশায় চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। উচ্চশিক্ষা দফতর দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক বর্মণকে। বুধবার রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে রাজ্যের ৪১ জন মন্ত্রীর দায়িত্ব বন্টন করা হয়। এর মধ্যে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৯ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৩ জন এবং প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ১৯ জন। গত ৯ মে ব্রিগেডের শপথ সমারোহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছিলেন। এর হলেন দিলীপ ঘোষ,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে। একইসঙ্গে গঠনমূলক সমালোচনা থাকলে সরকার তা গ্রহণ করবে বলেও জানান তিনি। আজ (বুধবার) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন ও কর্মপরিধি নিয়ে কথা বলেন। সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের নির্দিষ্ট আসন থাকলেও নারী সংসদ সদস্যদের…

Read More

বিশ্বকাপ শুরুর ঘণ্টা বাজছে। শিরোপা জয়ের আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামছে বড় বড় দলগুলো। পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ট্রফি খরা ঘুচাতে মরিয়া হয়ে আছে। দলের অন্যতম ফরোয়ার্ড লুইজ হেনরিক তো প্রতিদিনই মহানায়ক হওয়ার দৃশ্য কল্পনা করতে শুরু করেছেন, ফাইনালে ব্রাজিলের জয়সূচক গোল করার স্বপ্ন দেখছেন তিনি। গ্লোবো-কে এক সাক্ষাৎকারে জেনিত স্ট্রাইকার বললেন, ‘আমি জানি না প্রতিপক্ষ কে, কিন্তু আমি জানি কীভাবে ফাইনালে আমি গোল করতে যাচ্ছি। প্রত্যেক দিন আমি এই দৃশ্য কল্পনা করি। আমার মেন্টর প্রত্যেক দিন বলেন, ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকাও এবং বলো যে আমি ফাইনালে জয়সূচক গোল করতে যাচ্ছি। আমি সেরা খেলোয়াড় হতে যাচ্ছি।’ তিনি যোগ…

Read More

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে, দিবসটি উপলক্ষে বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।…

Read More

বিশ্বকাপের মঞ্চে নামার আগেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে আলজেরিয়া শিবির। অন্তত দলটির তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজার সাম্প্রতিক মন্তব্য সেই কথাই জানান দিচ্ছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে রীতিমতো এক সাহসী ভবিষ্যৎবাণী করে বসেছেন বায়ার লেভারকুসেনের এই ২০ বছর বয়সী তারকা। এক সাক্ষাৎকারে মাজা বেশ স্পষ্ট করেই বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা মেসিকে হারাব। বিশ্বকাপে ভালো কিছু করতে হলে আর্জেন্টিনার বিপক্ষে এই প্রথম ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাঠে প্রতিপক্ষকে অনেক উসকে দেওয়ার চেষ্টা করে, তবে আমাদের শান্ত থাকতে হবে, পরিষ্কারভাবে চিন্তা করতে হবে এবং নিজেদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে।’ তরুণ এই ফুটবলারের এমন বিস্ফোরক মন্তব্য…

Read More

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেনা, নৌ, পুলিশ, বিমান বাহিনীর সদস্যরা অনন্য ভূমিকা রাখছে। শান্তিরক্ষীদের আত্মত্যাগ শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন। শান্তিরক্ষা কার্ডক্রমে নারীদের এগিয়ে নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানিয়েছেন তিনি।

Read More

ঢালিউড কুইন অপু বিশ্বাস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে ছোটবেলায় রূপালী পর্দার এই নায়িকার স্বভাব-চরিত্র ছিল একদমই ভিন্ন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের শৈশব ও স্কুলজীবনের একরাশ স্মৃতি নিয়ে কথা বলেছেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম। আমার নামটা তো অপু ছিল। আমার কাকা বা বাবা, তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির অনেকেই যারা আমাকে চিনতেন না বা দেখেননি, তারা ভাবতেন আমি হয়তো কোনো ছেলে। তারা আমার বাবাকে বলতেন ‘আপনার ছোট ছেলে’। বাবাও এই বিষয়টা নিয়ে খুব মজা নিতেন। ঐ জায়গা থেকে বলতে পারি, আমি খুব ডানপিটে ছিলাম, কখনোই মিষ্টি স্বভাবের…

Read More