Author: প্রাণের সংবাদ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনার নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাজেটে নারী শিক্ষাকে উৎসাহিত করতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হতে পারে। একইসঙ্গে দারিদ্র্য শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহের উদ্যোগ এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থাও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজেটে অগ্রাধিকার খাতগুলোর মধ্যে অন্যতম শিক্ষা, যেখানে কারিকুলাম সংস্কার থেকে শুরু করে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলারও নানা উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান বিএনপি সরকারের…

Read More

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য চিনির ওপর উৎসে কর কমানোর প্রস্তাব আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিনির ওপর বিদ্যমান উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। এই প্রস্তাবটি অনুমোদিত ও বাস্তবায়িত হলে দেশের বাজারে চিনির দাম কমতে পারে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরের শুরুতে চিনির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। তবে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং জ্বালানি সংকটের কারণে আন্তর্জাতিক…

Read More

ওমান উপকূলে ইরানের একটি কার্গো বার্জে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ হামলা চালায় মার্কিন সেনারা। ইরানের সিরিক কাউন্টির গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ। বিশালাকৃতির বার্জটির মালিক সিরিকের স্থানীয়রা। এটি ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। খাসাব থেকে ৫ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় হামলার শিকার হয় বার্জটি। এটিতে পাঁচজন ক্রু ছিলেন। হামলার পর পাশের একটি জাহাজ তাদের উদ্ধার করে ওমানে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হরমুজ প্রণালির ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা। এরপর…

Read More

ফিফা ফুটবল বিশ্বকাপ বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া টুর্নামেন্টগুলোর একটি। নির্বিঘ্নে টুর্নামেন্ট পরিচালনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাসহ অনেক দিক বিবেচনায় রাখতে হয় বিশ্বকাপের আয়োজক দেশকে। আর আয়োজক যদি হয় যুক্তরাষ্ট্র, তাহলে তো কথা–ই নেই! বিশ্বকাপ চলাকালে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের আগমন, সম্ভাব্য অপরাধের আশঙ্কায় তারা কানসাস সিটিতে একটি কারাগার প্রস্তুতের পরিকল্পনা করে। ওই বন্দীশালা নির্মাণের মূল প্রস্তাবনা এবং পরবর্তী আইন উভয় জায়গায় উল্লেখ করা হয়, ‘আসন্ন বিশ্বকাপের সময় প্রত্যাশিত বিপুল দর্শনার্থীর চাপ শহরের সীমিত পুনর্বাসন ও আটক ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।’ যুক্তরাষ্ট্রের পর্যটন সংস্থা ভিজিট কেসির দাবি– বিশ্বকাপ চলাকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থী কানসাস সিটিতে আসবেন। অ্যারোহেড…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে বর্তমানে পাইলট ভিত্তিতে বাস্তবায়িত প্রকল্পটি পর্যায়ক্রমে দেশের সব জেলায় সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) সেমিনার হলে অনুষ্ঠিত প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণে পাইলট প্রকল্প’-এর অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ভিত্তি রচনা করেছে। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর…

Read More

আলোচিত শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলা হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন। বৃহস্পতিবার (১১ জুন) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, আমি নিজে হাইকোর্টে রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক শুনানিতে অংশ নেব। এছাড়া আমাদের টিমের সবাই রামিসা হত্যা ও ধর্ষণ মামলা শুনানির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলার বিচার।…

Read More

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে সতর্ক করে তাদের ‘ভূখণ্ডে’ হামলা চালানো বন্ধের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত। দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ…

Read More

বিশ্বকাপ ঘিরে যখন কৌশল আর পারফরম্যান্স নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এক ভিন্নধর্মী র‌্যাঙ্কিং। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া কোচদের মধ্যে কে কতটা আকর্ষণীয়- তা নিয়েই তৈরি এই তালিকায় চমক জাগিয়েছেন ভ্লাদিমির পেতকোভিচ। আর সেই তালিকায় বেশ পিছিয়েছেন অভিজ্ঞ কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ আনচেলত্তির ৬৭তম জন্মদিনে প্রকাশিত হয় এই ব্যতিক্রমী তালিকা। ‘লাইভ ফুটবল টিকিটস’ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় বিশ্বকাপে অংশ নেওয়া ৪৯ জন কোচকে শারীরিক আকর্ষণীয়তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। গবেষণায় মুখের গঠন, সামঞ্জস্য, বয়স, উচ্চতা এবং পেশাগত সাফল্যের মতো বিভিন্ন সূচকের পাশাপাশি বহুল আলোচিত ‘গোল্ডেন রেশিও’ বা স্বর্ণ অনুপাতের ধারণাও ব্যবহার করা হয়েছে। এই তালিকায়…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান খুব ভালো বক্তব্য রেখেছেন। তিনি আজ বিরোধীদলের নেতা হিসেবে নয় বরং জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, প্রবাসীদের আমরা যোদ্ধা হিসেবেই মনে করি। জুলাই অভ্যুত্থানের সময় দেশের ছাত্র-জনতার পাশাপাশি তারাও অনেক ভূমিকা রেখেছেন। এ আন্দোলন করতে গিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তিনি আরো বলেন, বিরোধীদলের গঠনমূলক আলোচনা করেছেন। সংসদে জামায়াতের আমির প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত হস্তক্ষেপ করারও আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন যোদ্ধা। আমাদেরকে অবশ্যই তাদেরক সম্মান করতে হবে।

Read More

সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ইসরায়েলি এই আগ্রাসন পুরো বিশ্বের জন্যও হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক ও বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, ‘‘ই‌সরায়েলের এই আগ্রাসন পুরো বিশ্বের জন্য হুমকি এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে।’’ পশ্চিম সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ তুরস্ক ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার সবচেয়ে তীব্র সমালোচনাকারীদের অন্যতম। দেশটি বলছে, আঞ্চলিক শান্তির ক্ষেত্রে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা। ইসরায়েলের সঙ্গে…

Read More