Author: প্রাণের সংবাদ

সরকারি অর্থ ব্যয়ে অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই দৃষ্টান্ত তৈরি করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, জনগণের করের টাকা কোনোভাবেই যেন অপচয় না হয়, সেজন্য প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন। এ ছাড়া সরকারি গাড়ি, খাবার খরচ ও লোকবহরের ব্যবহারেও ব্যয় কমাচ্ছেন তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘শেখ হাসিনা খেয়েছে এক বছরে ৩৫ কোটি টাকা, উনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) ১৫০ টাকা বিল। যে লোন (ঋণ) করে গেছে শেখ হাসিনা এবং তার সরকার, সেই টাকা…

Read More

সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের রক্ষণভাগে ফিরতে পারেন একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেন হোয়াইটকে এই ম্যাচে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মিকেল আর্তেতা। একই সঙ্গে চোট কাটিয়ে জুরিয়েন টিম্বার ও ক্রিসথিয়ান মোসকেরার ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে। গত মৌসুমের শেষদিকে হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন হোয়াইট। বুধবার চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে ১-০ গোলের জয়ের শেষ দিকে অবশ্য কিছুটা অস্বস্তিতে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত তাকে তুলে নিয়ে মিডফিল্ডার মার্তিন জুবিমেন্ডিকে মাঠে নামানো হয়। ম্যাচের শেষ সময়টায় ডেকলান রাইসকে খেলতে হয় রাইট-ব্যাক হিসেবে। তবে হোয়াইট দ্রুতই সেই সমস্যা কাটিয়ে উঠেছেন। শনিবার রাতে স্টেডিয়াম অব লাইটে সান্ডারল্যান্ডের বিপক্ষে…

Read More

আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। পরিস্থিতি এতটাই চরমে উঠেছে যে ক্যালিফোর্নিয়ার কয়েকটি জ্বালানি স্টেশনের ডিজিটাল মূল্য প্রদর্শনযন্ত্রে পুরো দাম দেখানোর মতো জায়গাও নেই। কারণ, এসব যন্ত্রে সাধারণত সর্বোচ্চ চারটি সংখ্যা দেখানোর ব্যবস্থা থাকে। জ্বালানি তেলবিষয়ক বিশ্লেষক ও গ্যাসবাডির প্রধান প্যাট্রিক ডি হান জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার পাঁচটি স্টেশনে প্রতি গ্যালন ডিজেলের দাম ৯ দশমিক ৯৯৯ ডলারে পৌঁছেছে। জ্বালানি স্টেশনের ডিজিটাল বোর্ডে প্রদর্শিত দামের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ সীমা। গ্যাসবাডির সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে কোন শহরের কোন স্টেশনে এই দাম নেওয়া হচ্ছে, তা জানাননি ডি হান। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী,…

Read More

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন…

Read More

হাই বাজেটের সিনেমার ভিড়ে বক্স অফিস কাঁপিয়ে চলেছে দুই কোটি খরচে নির্মিত আলোচিত সিনেমা ‘হনুমান অংশ’। ভারতের আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনের ওপর নির্মিত এই সিনেমাটি মুক্তির ৩৫ দিন পার করে স্থানীয় বাজারে ১৬৩ কোটি ১৩ লাখ রুপি আয় করেছে। ছবিটির এমন অভূতপূর্ব সাফল্যের মাঝেই আলোচনায় উঠে এসেছে এর সিক্যুয়েল। শোনা যাচ্ছে, তিন পর্বের এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে অভিনয় করতে পারেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, অভিনেত্রী আনুশকা শর্মা। এছাড়াও হলিউড তারকা জুলিয়া রবার্টস সিক্যুয়েলে বিশেষ চরিত্রে (ক্যামিও) থাকবেন কি না—তা নিয়ে জল্পনা চলছে। সিনেমার সিক্যুয়েলে কাস্ট নিয়ে যখন নানা জল্পনা তুঙ্গে, তখন এ বিষয়ে মুখ খুলেছেন সিনেমার প্রযোজক নম্রতা…

Read More

বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ আর খেলা হয়নি এই পেসারের। গেল মাসে অস্ট্রেলিয়া গিয়েছিলেন ডাক্তার দেখাতে, দেশে ফিরে চোট সারানোর চিকিৎসা শুরু করেছিলেন নাহিদ। বর্তমানে দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। মাস দেড়েক পর কদিন আগে বল হাতে অনুশীলনও শুরু করেছেন নাহিদ। লম্বা ইনজুরি কাটিয়ে ছোট রান-আপে বল করছেন নাহিদ। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না নাহিদ রানা! যেহেতু আসন্ন ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় সেক্ষেত্রে নাহিদকে নিয়ে ঝুঁকি এড়াতে চায় বিসিবি। এমনকি ত্রিদেশীয় সিরিজেও তাকে…

Read More

সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যার ঘটনা ২০০১ থেকে ২০০৬ সালের নয়, ঘটেছিল ১৯৯৫ সালের মার্চে। অথচ জাতীয় সংসদে সার সংকট নিয়ে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপি থেকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঘটনাটিকে ২০০১-০৬ সালের সঙ্গে যুক্ত করেছেন। একই সঙ্গে ওই সময়ে মতিউর রহমান নিজামী পুরো সময় কৃষিমন্ত্রী ছিলেন বলেও দাবি করেছেন চিফ হুইপ। দ্য ডিসেন্টের যাচাইয়ে তাদের বক্তব্যে দুটি অসত্য তথ্য পাওয়া গেছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সার সংকট প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সার সংকটের মধ্যে মন্ত্রীর…

Read More

মা-বাবার সম্পত্তির অধিকার ও তাদের ভরণপোষণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগের বিরোধিতা করে শরিয়া আইনের দোহাই দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, মা-বাবাকে সম্মান ও সুরক্ষা দেওয়ার বিষয়টি ইসলামেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। অথচ এ বিষয়ে আইন করার উদ্যোগের বিরোধিতা করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, ‘শরিয়া আইন চালু হবে’ এমন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলা হয়নি। শরিয়া আইনের দোহাই দিয়ে যারা এই আইনের বিরোধিতা করছেন, তাদের নিজেদের অবস্থানও পরিষ্কার করা উচিত। দেশের অনেক মা-বাবা…

Read More

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। দুই মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানায়, গত বৃহস্পতিবার ট্রাম্পকে দুবার ফোন করেন সৌদি যুবরাজ। ফোনালাপে তিনি হুথিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা চালানোর অনুরোধ জানান। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। রয়টার্স জানিয়েছে, অ্যাক্সিওসের এই প্রতিবেদন তারা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস ও ওয়াশিংটনে সৌদি দূতাবাসও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা…

Read More

বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠের জাদু দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। বিশেষ করে নব্বই দশকের চলচ্চিত্রে তার মিষ্টি ও আবেগঘন গায়কি রূপালী পর্দার অনুভূতিকে পৌঁছে দিয়েছিল অন্য মাত্রায়। তিনি সকলের জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই কালজয়ী গায়িকার জন্মদিন। জীবনের ৫৬টি বর্ষা পার করলেন। ১৯৬৯ সালের এই দিনে ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করেন। তবে তার পৈত্রিক নিবাস সিরাজগঞ্জের কাজীপুরে। জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মুখোমুখি হন কনকচাঁপা। সেখানে তিনি নিজের বয়স ও জন্মদিনের অনুভূতি অকপটে প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন, ‘মানুষ না আসলে লজ্জা…

Read More