ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। চিফ হুইপ বলেছেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে- সবার আগে বাংলাদেশ। তিনি জানিয়েছেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম পোর্টে বাংলাদেশ ও বন্ধু দেশের দুইটি জাহাজ একসঙ্গে আসলে, বন্ধু দেশের জাহাজ আগে…
Author: প্রাণের সংবাদ
২০১৮ সালে বার্সেলোনায় যোগ দিয়ে ধীরে ধীরে নিজের সহজাত ছন্দ হারিয়েছেন ফেলিপে কৌতিনিয়ো। অথচ এর আগে লিভারপুলের হয়ে ধারাবাহিক ফর্মে ছিলেন এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। পরে জাতীয় দলেও জায়গা হারান কৌতিনিয়ো। তার শৈশব কেটেছিল ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামায়, বিপরীতে বন্ধু নেইমার জুনিয়র খেলতেন রাইভাল ক্লাব সান্তোসে। এবার তাদের উভয়কে সেই ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে। ব্রাসিলেইরাও-তে কঠিন সময় পার করা সান্তোস দল শক্তিশালী করতে লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই প্লে-মেকারকে ফ্রি-এজেন্ট হিসেবে নিয়েছে। দীর্ঘদিনের বন্ধু নেইমার যখন গুরুতর চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন, ঠিক তখনই অভিজ্ঞ এই মিডফিল্ডার ভিলা বেলমিরোয় যোগ দিলেন। ফলে বন্ধু মাঠে ফেরার আগেই…
সিরিয়ার লাতাকিয়া প্রদেশে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক নয়জন সামরিক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে শহর ও গ্রামে প্রাণঘাতী বিমান হামলায় অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযান সম্পর্কে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুলআজিজ আল-আহমাদ বলেন, “কড়া নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিস্তারিত তদন্তের পর, পাশাপাশি প্রদেশজুড়ে সুপরিকল্পিত একাধিক নিরাপত্তা অভিযানের মাধ্যমে এসব গ্রেপ্তার সম্পন্ন করা হয়েছে”—এমনটাই জানিয়েছে সানা। এএফপির বরাতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাবেক পাইলট কর্মকর্তাদের মধ্যে তিনজন জেনারেল রয়েছেন।…
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও শান্তি দেননি। পালিয়ে গিয়েও এই জাতিকে বারবার বিরক্ত করে, উসকানি দিচ্ছে, সমাজ এবং দেশকে অস্থির করার চেষ্টা করছে। এই আসি, ওই আসি, এতো আসি আসি বলেন তো গেলেন কেন? থাকতেন, রাজনীতি করতেন।’ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধী দলীয় নেতার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘অপরাধ করলে অপরাধের শাস্তি নেওয়া উচিত, কিন্তু অপরাধীরা তো দেশ ছেড়ে পালিয়ে যায়। পালায় কে? পালায় যে দোষী, পালায় যে অপরাধী, পালায় যে চোর, পালায় যে লুটেরা। তারা শুধু পালায়। কোনো সৎ মানুষ পালায় না। সৎ…
ব্রাজিল জাতীয় দলে অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের ওপর আস্থা রাখার সিদ্ধান্তে অনড় ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। নিজের এই নীতিগত অবস্থানের কড়া সুরেই সাফাই গাইলেন তিনি। ইএসপিএনকে দেওয়া আনচেলত্তির সাক্ষাৎকারের বরাতে গোলডটকম এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে জাতীয় দলের এমন খোলনলচে বদলে ফেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। তার যুক্তি ছিল- কেবল বয়সের অজুহাতে কোনো খেলোয়াড়কে দল থেকে ছাঁটাই করা ঠিক নয়, যদি মাঠে দলের জন্য বাড়তি কিছু দেওয়ার সামর্থ্য তার থাকে। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছেন আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপের দলে থাকা মাত্র ৯ জন জায়গা পেয়েছেন স্কোয়াডে।…
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র্যাবের মতো একটি শক্তিশালী সংগঠন অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলা অধিবেশনে স্বরাষ্ট্র বিষয়ক এই গুরুত্বপূর্ণ বিল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন। লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিগত আমলের কিছু নেতিবাচক অভিজ্ঞতার কারণে বিরোধী দলের সদস্যরা কেবল সাম্প্রতিক সমস্যাগুলো দেখছেন। তবে র্যাবের প্রতিষ্ঠার প্রাথমিক সফলতা ও জঙ্গি-সন্ত্রাস দমনে এর অবদানকে ভুলে গেলে চলবে না। তিনি আরও…
কয়েক দিনের চরম কূটনৈতিক ধোঁয়াশার অবসান ঘটিয়ে অবশেষে চলতি সপ্তাহের শেষের দিকে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার চীন ও ভারতের পক্ষ থেকে শি জিনপিংয়ের এই সফরের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।” এর আগে, বৃহস্পতিবার সকালের দিকেও শি জিনপিংয়ের নয়াদিল্লি সফর নিয়ে পরিষ্কার তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়া-কুন। ব্রিকস সম্মেলনে অংশ নিতে চীনা প্রেসিডেন্ট…
জাতীয় সংসদে পাস হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬। নতুন এই আইন পাসের মাধ্যমে ১৯৭৯ সালের পুরোনো ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’ রদ করে বাংলায় একটি আধুনিক আইনি কাঠামো প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে র্যাব সংক্রান্ত পূর্বের বিধানটি বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো এপিবিএনকে অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত করার স্পষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, পাশাপাশি তাদের দায়িত্ব ও পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়। নতুন এই আইনের ফলে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, মাউন্টেন ব্যাটালিয়ন ও এয়ারপোর্ট ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটগুলো এপিবিএন-এর একক কাঠামোর অধীনে পরিচালিত হবে। আইনশৃঙ্খলা রক্ষার…
পুনরায় ফিফা সভাপতি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এফএফএফ-এর সভাপতি ফিলিপ ডিয়ালো পরবর্তীতে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত এবং বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ প্রস্তাবের কারণে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর থেকে ইংল্যান্ড ও ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি ফেডারেশন ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর আমেরিকার কনকাকাফ ফিফার…
নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান ও সবুজ বিনিয়োগে নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। বিদ্যুৎ খাতের স্বচ্ছতা, প্রকৃত চাহিদা নিরূপণ ও সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়েও নরওয়ের কারিগরি ও আর্থিক সহযোগিতা চেয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান ও সবুজ বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ বাস্তবায়নে প্রযুক্তি, দক্ষতা ও অর্থায়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে। মন্ত্রী বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ে নরওয়ের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অফশোর বিডিংয়ে নরওয়ের কোম্পানির অংশগ্রহণ, সৌরবিদ্যুতে…
