Author: প্রাণের সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। রোববার (২৭ সেপ্টেম্বর) ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উপলক্ষ্যে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘পর্যটন শুধু অবকাশযাপনের সুযোগ নয়; এটি কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।’ এই লক্ষ্যকে সামনে রেখে তিনি বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষ্যে পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, পর্যটন পেশাজীবী ও…

Read More

আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে মৌসুমের প্রথম শক্তিশালী সামুদ্রিক ঝড় নর’ইস্টার। ঝড়ের প্রভাবে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ডেলাওয়্যার এবং নিউইয়র্কসহ বিস্তীর্ণ অঞ্চলে বিরাজ করছে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যে ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং বিভিন্ন উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে মারাত্মক বন্যা। জাতীয় আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৬৫ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে গাছপালা উপড়ে পড়া এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকুয়ানসহ বেশ কিছু নিচু এলাকার রাস্তাঘাট ইতিমধ্যে প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার…

Read More

আজ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে তৃতীয় বিভাগ বাছাপর্বের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের নানা প্রশ্নের উত্তর দেন মিরাজ। এক পর্যায়ে জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওন প্রশ্ন করেছিলেন, ‘সবাই তো সাকিব আল হাসান হতে চায়, কিন্তু মেহেদী হাসান মিরাজ হতে কী করতে হবে?’ উত্তরে মিরাজ বলেছেন, ‘কেউ কারো মতো হতে পারে না। সবারই আলাদা আইকন আছে। সাকিব ভাই তার মতো, আমি আমার মতো, আবার তুমিও তোমার মতোই। আমরা যে সবার সঙ্গে তুলনা করি, এটা করা উচিত না। প্রত্যেক মানুষের নিজস্ব প্রতিভা আছে। সে যদি নিজের মতো…

Read More

ছোটবেলার স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার। সেই স্বপ্ন পূরণ হয়েছে গতকাল। বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর তাই আনন্দের পাশাপাশি নিজের পারফরম্যান্সেও উন্নতির জায়গা দেখছেন সুখি ইতোফুসা। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে সুখি বলেছেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সেই জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত।’ তবে অভিষেক ম্যাচের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন এই ফুটবলার। নিজের ফিটনেস ও কন্ডিশনের আরও উন্নতি করতে চান তিনি। পাশাপাশি গোল বা অ্যাসিস্টের মাধ্যমে দলের জন্য আরও বেশি অবদান রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন সুখি, ‘আমি আসলে কখনো এভাবে ভাবিনি,…

Read More

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই নারীসহ সাত জন নিহত হয়েছেন। এছাড়াও অনেকে আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন থেকে শুরু করে তেল শোধনাগার ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মস্কোর বিমান হামলায় ইউক্রেনের চারজন নিহত হয়েছেন। সম্মুখসমরে অগ্রগতির গতি কমে আসায় রাশিয়া এখন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গ্লাইড বোমা এবং ড্রোন ব্যবহার করছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমাদের অংশীদারদের এটা মনে রাখা জরুরি, মস্কো প্রতিদিনই তাদের আগ্রাসন বাড়িয়ে চলেছে। তারা যদি আরও নৃশংস হামলা চালানোর পথ বেছে নেয়, তবে যুদ্ধকে আরও ছড়িয়ে পড়া থেকে আটকাতে বিশ্বকেও আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি…

Read More

মাত্র ১৯ বছর বয়সেই ইউরো ও বিশ্বকাপ জিতে রেকর্ড গড়েছেন স্পেন ও বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান ফুটবলের কৌশল, ব্যালন ডি’অর এবং নিজের খেলার দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ তারকা। আধুনিক ফুটবলে অতিমাত্রায় কৌশল ও বিশ্লেষণের প্রভাব নিয়ে ইয়ামাল বলেন, ফুটবল এখন বেশ যান্ত্রিক হয়ে উঠেছে। আমাকে থামানোর জন্য প্রতিপক্ষের ডিফেন্ডাররা রোবটের মতো তৈরি হয়ে মাঠে আসে। রোবট হয়তো প্রায় নিখুঁত হতে পারে, কিন্তু একজন মানুষের মধ্যে এমন কিছু থাকে যা রোবটের থাকে না। ফুটবল যতই যান্ত্রিক হোক, আমার বা পেদ্রির মতো খেলোয়াড়দের মধ্যে সেই আলাদা জাদুকরি ছোঁয়াটা আছে। ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার…

Read More

সৌদি আরবের রিয়াদ ও খামিস মুশাইত শহর লক্ষ্য করে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি বলেন, এই ঝুঁকিপূর্ণ উত্তেজনা সৌদি আরবের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং বেসামরিক মানুষের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তাৎক্ষণিক হুমকি। তিনি সৌদি আরবের প্রতি জিসিসির সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন। আলবুদাইভি আন্তর্জাতিক সম্প্রদায়কে হুতিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার এবং তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট…

Read More

পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগে রাজি না হওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি দেখানো এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগ উঠেছে অভিনেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বর্ষিণীর ব্যাংক হিসাবেও অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসা থেকে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের…

Read More

মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমান প্রশ্ন রেখে বলেন, কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে…

Read More

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সক্রিয় ও জবাবদিহিমূলক হওয়ার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের পরিবর্তনটা দেখাতে হবে। একইসঙ্গে ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা অপরাধে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন তাদের পুরস্কৃত করা হবে। আর দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো ধরনের অপরাধে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি…

Read More