দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বুধবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। ১৯৯১ সালের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা…
Author: প্রাণের সংবাদ
তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় সম্ভাব্য ইরানি হামলার হুমকির কারণে গোপনে বিমান বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, মার্কিন সিক্রেট সার্ভিস ও সামরিক কর্মকর্তাদের পরামর্শেই শেষ মুহূর্তে তাকে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প বলেন, “সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী আমাকে অন্য ফ্লাইট, অন্য একটি বিমানে যেতে বলেছিল। আমাকে তাদের কথা মেনে চলতে হয়।” তবে ওই সময় বিষয়টি গোপন রাখা হয়েছিল। এমনকি ট্রাম্প যে বিমানে উঠেছেন বলে সবাইকে দেখানো হয়েছিল, সেটিতে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তাও জানতেন না যে, প্রেসিডেন্টকে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভাব্য…
ভারতের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ইনজুরির কারণে নিয়মিত কয়েকজন তারকা বাদ পড়লেও দীর্ঘ তিন বছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা এবং বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। ২০২৩ সালের মার্চে শেষ টেস্ট খেলা ৩৩ বছর বয়সী ডিকভেলা আবার লাল বলের ক্রিকেটে সুযোগ পেলেন। পাশাপাশি এক টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন পেসার দিলশন মাদুশঙ্কাও দলে ফিরেছেন। দলে ডাক পেয়েছেন অফস্পিনার কেশরা নুওয়ান্থা এবং টপ-অর্ডার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। ২৫ বছর বয়সী নুওয়ান্থা সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষে চমৎকার বোলিং করে নজর কেড়েছিলেন। কবজির অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকায় পাথুম নিশাঙ্কা এবং হ্যামস্ট্রিংয়ের চোটে কুশল…
দক্ষিণ লেবাননের বনাঞ্চল, জলপাই বাগান এবং কৃষিজমিতে একের পর এক আগুন লাগিয়ে অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তোলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। পরিবেশবাদী সংস্থা ও স্থানীয় অধিবাসীদের মতে, কেবল সামরিক লক্ষ্যবস্তুই নয় বরং কৌশলগতভাবে পুরো বাস্তুতন্ত্র ধ্বংস করতে ইসরায়েল এ ধরনের পদ্ধতি গ্রহণ করেছে, যাকে পরিবেশকর্মীরা ‘পরিবেশগত গণহত্যা’ (ইকোসাইড) হিসেবে বর্ণনা করছেন। দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান হুসেইন ফাকিহ জানান, সেখানে বর্তমানে দমকল বাহিনীর মূল কাজই হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি গোলার আঘাতে ছড়িয়ে পড়া আগুন নেভানো। তিনি অভিযোগ করেন, সীমান্ত উত্তেজনার সুযোগে প্রতিদিনই ইসরায়েলি ড্রোন থেকে দাহ্য পদার্থ ও সাদা ফসফরাস শেল ফেলা হচ্ছে, যা শুষ্ক বনভূমি ও…
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে কার্গো খালাস সম্ভব হচ্ছে না। এক্সিলারেট টার্মিনাল আংশিক সক্ষমতায় চলছে। পুরো সক্ষমতায় চালাতে হলে আবার প্রায় ৭২ ঘণ্টার জন্য টার্মিনালটি বন্ধ রাখতে হবে। এটি বড় চ্যালেঞ্জ। প্রতিমন্ত্রী বলেন, এক্সিলারেট এনার্জির সঙ্গে কথা বলছি। আজও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক আছে। কোন সময়ে টার্মিনাল বন্ধ রাখলে সবচেয়ে কম জনদুর্ভোগ হবে, সেটির সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা চলছে। তিনি বলেন, মানুষের ভোগান্তি চরমে, এটি…
ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মানুষের কাল্পনিক ধারণা, অহেতুক বিচারপ্রবণতা এবং কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। যেখানে ফুটে উঠেছে কাছের মানুষদের ভণ্ডামি, ভুল ধারণা এবং মানুষের কটূক্তিতে মন ভেঙে যাওয়ার কষ্ট। তবে পাশাপাশি নিজের মূল্য ধরে রাখার ও শক্ত থাকার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেই পোস্টে প্রভা লিখেছেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়। অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’ কাছের মানুষদের থেকে…
লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দল ভারতের কেরালা সফরে আসছে বলে রাজ্যটিতে ব্যাপক ক্যাম্পেইন চালানো হয়। সফল আয়োজনের জন্য শত কোটি টাকার স্পন্সরও জোগাড়যন্ত চলছিল। অবশ্য এর কিছুদিন পরই লাতিন পরাশক্তি দলটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কেরালার তৎকালীন সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান। তার দাবি ছিল, আর্জেন্টিনা ফুটবল দল কেরালায় খেলতে আসার প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করেনি। এমনকী অর্থ পাঠানো হলেও তারা নাকি কথা রাখেননি। এরই মধ্যে বেলা অনেকদূর গড়িয়েছে। রাজ্যটির সরকারেও বদল এসেছে। এবার সেখানকার নতুন প্রশাসন দাবি করেছে, মেসিদের সফরটি নাকি ‘স্রেফ ভুয়া’। আর্জেন্টিনা দল নাকি নিজেরাও জানতো না যে তারা কেরালায় খেলতে আসবে! ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমনই…
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে ঠিক সময়ে উদ্ধারকারী বাহিনী পৌঁছে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ বুধবার স্থানীয় সময় সকালের দিকে ঘটেছে এ ঘটনা। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, শতাধিক যাত্রী নিয়ে ফেরিটি ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি থেকে পার্শ্ববর্তী দ্বীপ লম্বকের দিকে রওনা হয়েছিল। কিন্তু মাঝপথেই ফেরিটিতে আগুন লাগে। সরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার লম্বক দ্বীপ শাখার প্রধান নির্বাহী মুহাম্মদ হরিয়াদি ইন্দোনেশিয়ার স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে বলেন, “সৌভাগ্যবশত ফেরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। তারা ফেরির যাত্রীদের উদ্ধার করে ৩টি নৌযানে স্থানান্তর করেন।” মুহম্মদ হরিয়াদি জানান, উদ্ধারকারী জাহাজগুলোর প্রথমটিতে ৩০ জন,…
ওমানের শ্রমবাজার খুলে যাওয়া নিয়ে বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বুধবার (১২ আগস্ট) মাস্কাটের বাংলাদেশ দূতাবাস ভিসাসংক্রান্ত এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’— এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত বিজ্ঞপ্তিটি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা নয়। উক্ত বিজ্ঞপ্তির উদ্দেশ্য হলো— আল ধাহিরাহ অঞ্চলের কৃষি শ্রমিকের…
ম্যানচেস্টার সিটির অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন কয়েকজন। তবে আরলিং হালান্ডকে সেই তালিকায় খুব একটা এগিয়ে রাখছেন না কোচ এনজো মারেসকা। কারণটা বেশ মজার, নরওয়ের এই স্ট্রাইকার এত বেশি গোল করেন যে, অধিনায়ক হলে গোল উদযাপনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাবে! বার্নার্দো সিলভা গত মৌসুম শেষে চলে যাওয়ার পর সিটির অধিনায়কত্বে শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা পূরণে নতুন অধিনায়ক বেছে নেওয়ার কাজ চলছে। তবে হালান্ডকে অধিনায়ক করার ক্ষেত্রে মারেসকার আপত্তি মূলত তার নিজেরই করা একটি পুরোনো নিয়মে। লেস্টার সিটি ও চেলসিতে কোচিংয়ের সময় মারেসকার নিয়ম ছিল, দল গোল করলে অধিনায়ককে উদযাপনে না গিয়ে ডাগআউটে আসতে হবে। সেখানে কোচের কাছ…
