গ্যাস অনুসন্ধান কার্যক্রম ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিসর। একই সঙ্গে চলতি বছরে দেশটির শোধনাগারগুলোর ব্যবহার সক্ষমতা ৮০ শতাংশের ওপরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এসব লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত মেলেইহা গ্যাস স্থাপনা আগামী মাসে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। দৈনিক ১০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন সক্ষমতার এই স্থাপনা চালু হলে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বাড়বে এবং আমদানিনির্ভরতা কমাতে সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে। সম্প্রতি মিসরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদমন্ত্রী করিম বাদাওয়ির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের…
Author: প্রাণের সংবাদ
বাবা হোর্হে মেসির চিরবিদায়ে ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। দীর্ঘদিনের অসুস্থতার পর আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। জীবনের এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে এবং ব্যক্তিগত এই শোক সামলে উঠতে পেশাদার ফুটবল ক্যারিয়ারের সব কার্যক্রম আপাতত স্থগিত রেখেছেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবল তারকা। ইন্টার মায়ামির হয়ে আবার কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে কোনো তারিখ প্রকাশ করেননি মেসি। তার বিশ্বসেরা ফুটবল তারকা হয়ে ওঠার পেছনে বাবা হোর্হে মেসির ভূমিকা ছিল অনস্বীকার্য। একসময় একটি স্টিল কারখানার তদারককারী হিসেবে কাজ করলেও পরবর্তীতে ছেলের মূল এজেন্ট ও প্রধান…
চাঁদে গবেষণাগার ও ঘাঁটি নির্মাণ বিষয়ক মার্কিন প্রকল্প আর্টেমিস মিশনে ভারতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে মার্কিন মহাকাশ সংস্থা নাসার অঙ্গসংগঠন সিজেএসডব্লিউজি এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে এ ইস্যুতে বৈঠকও হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ইসরো সূত্রে জানা গেছে, আর্টেমিস মিশন ছাড়াও মহাকাশ গবেষণা, স্পেসফ্লাইট প্রযুক্তি, মানব নভোচারী পাঠানো— প্রভৃতি বিষয়েও সফল যৌথ অংশীদারিত্ব গড়ে তোলা সংক্রান্ত আলোচনা হয়েছে কর্ণাটকে ইসরোর সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে। ইসরোর কর্মকর্তারা জানিয়েছেন, আর্টেমিস অ্যাকর্ডের আওতায় চাঁদে ঘাঁটি নির্মানের প্রকল্প…
২০২৫ সালের মার্চে প্রথম শ্রেণি এবং চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন ময়েসেস হেনরিকস। ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তিন সংস্করণে ৪৪টি ম্যাচ খেলেছিলেন। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পেছনে ছিল ভিন্ন উদ্দেশ্য। পর্তুগাল টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার মাধ্যমে হেনরিকসের সেই লক্ষ্য প্রকাশ্যে এলো। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কি পর্তুগালের জার্সিতে হেনরিকসকে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরটা বেশ কঠিন। কারণ তাদের সামনে পথটা বেশ লম্বা। গতকাল (সোমবার) পর্তুগাল টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে অধিনায়কত্বের ভার হেনরিকসের কাঁধে। তার নেতৃত্বে পর্তুগিজরা ইউরোপীয় উপ-আঞ্চলিক বাছাইপর্ব ‘সি’-তে খেলবে।…
দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে…
থাইল্যান্ডে নাটকের শুটিং শেষে পাহাড় থেকে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ সময় তার সঙ্গে আহত হন চিত্রগ্রাহক মেহেদী রনি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে খায়রুল বাসার বলেন, আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই। আঘাতের বিষয়ে এ অভিনেতা বলেন, দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে।…
দশকব্যাপী এক সন্তান নীতির কারণে চীনে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা প্রায় তিন কোটি বেশি। এর মধ্যে দেশটিতে বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে প্রতারিত হচ্ছেন পুরুষরা। তীব্র লিঙ্গ ভারসাম্যহীনতা এবং উচ্চ ‘ব্রাইড প্রাইস’ বা যৌতুকের সংস্কৃতির সুযোগ নিয়ে গড়ে উঠেছে প্রতারক ম্যাচমেকিং বা ঘটকালি চক্র। অল্প সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দেশটির হাজার হাজারো নিঃসঙ্গ পুরুষকে সর্বস্বান্ত করা হচ্ছে। এই প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারানোর পাশাপাশি মানসিক অবসাদে ভুগছেন অনেক চীনা পুরুষ। দেশটির ছোট শহর ও গ্রামীণ এলাকার অবিবাহিত পুরুষদের জন্য পাত্রী পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগে গুইঝৌ প্রদেশের মতো অঞ্চলগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন এজেন্সি। এ সব এজেন্সি দ্রুত বিয়ের…
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমার প্রশ্নটা হচ্ছে সেই প্লেয়ারদের কাছে এবং আমি বাফুফের কাছেও প্রশ্নটা রাখব, যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়াভাতা প্রদান করছি, সরকার তাদের মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খেপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে এবং দেশের প্রতি যে একটু আগে বলছিলাম যে কমিটমেন্টের অভাব, যে তার নিজের প্রতি যে কমিটমেন্টের অভাব সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে পেয়েছি। জাতীয় দলের ফুটবলারদের অনেকেই সরকারের কাছ থেকে ভাতা পাচ্ছেন। তারপরও অনেকে স্থানীয় পর্যায়ের খেপ খেলছেন। এ কারণেই তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি জাতীয় দলের কয়েকজন ফুটবলারের বিভিন্ন এলাকার খেপ ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে…
যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টার। মঙ্গলবার কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশে যাওয়ার সময় কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। পশ্চিম মেদিনীপুরের একটি হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণের কথা ছিল। সেখানে নামার আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ঝুঁকি না নিয়ে কোলাঘাটে হেলিকপ্টারটি নামানো হয়। পরে সেখান থেকে সড়কপথে গাড়িতে করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। তাঁকে শ্রদ্ধা জানাতেই কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের জন্মভিটে ও বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। সেই কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন তিনি। তবে আচমকা কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করায় প্রশাসনিক…
আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বলেছেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয়…
