Author: প্রাণের সংবাদ

ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে সৌরভের কাছে একাধিক হুমকিচিঠি এসেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সর্বশেষ চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রীকে হত্যার পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সর্বশেষ চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ। অভিযোগে তিনি জানান, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে বিভিন্ন চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি। সোমবার তাঁর দপ্তরে দুটি চিঠি পৌঁছায়। সেগুলোতে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।…

Read More

গৃহযুদ্ধ চলাকালীন সংঘটিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাশার আল-আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দেশটির গৃহযুদ্ধ চলাকালীন সংঘটিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত আসাদকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করেছে। অন্যদিকে, নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দণ্ডিত করা হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে দেরা প্রদেশে…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার ও কারিগরি সহায়তার ক্ষেত্র বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সুইডেনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে দক্ষ ও বিশ্বমানের মানবসম্পদ তৈরিতে বিশেষ গুরুত্বারোপ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সুইডেনসহ ইউরোপের…

Read More

লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী আল-মাখা এবং কেন্দ্রীয় শহর মারিবের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, এসব এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হুথিদের চালানো এসব হামলায় হতাহতের কোনো তথ্য ইয়েমেনি বাহিনী জানায়নি। তবে এর আগে আল-মাখা শহরে চালানো হামলায় অন্তত সাতজন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন। এর একদিন পর নতুন করে হামলা চালানো হয়েছে। এতে বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইয়েমেনের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় প্রদেশ শাবওয়ায় হুথিদের ড্রোন হামলায়…

Read More

দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ তারিখের এই নির্বাচনকে ঘিরে সরকারি দল ও বিরোধী জোট মুখোমুখি অবস্থানে থাকলেও একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে একমত হয়েছে উভয় পক্ষ। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে আয়োজিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ভোটে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে মাননীয় সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, রাষ্ট্রপতির ভোটদান এবং পরে সময়ে ভোট গণনা থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি প্রার্থীর…

Read More

গেল মাসে জিম্বাবুয়ে সফরে বা পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পান শরিফুল ইসলাম। এরপর বিশ্রামে শেষে চলতি মাসের প্রথম সপ্তাহে মাঠে ফেরেন তিনি। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ হয়নি শরিফুলের। তবে ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে যুক্ত হতে যাচ্ছেন এই পেসার। গতকাল ১০ আগস্ট ফিটনেস পরীক্ষা দেন শরিফুল। সেখানে উৎরে গেছেন এই পেসার। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টের দলে থাকবেন শরিফুল। দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে। আগামী ১৩ আগস্ট, সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ডারউইনের মারারা স্টেডিয়ামে। এরপর কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ আগস্ট শুরু হবে…

Read More

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এক প্রশ্নের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবো। রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন প্রার্থীকে দেখা যেতে পারে-এমন…

Read More

এবার ইরানের কাছে যুদ্ধের জন্য পাল্টা ক্ষতিপূরণ দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রর শান্তি সংলাপ ফের শুরু করার জন্য এই ক্ষতিপূরণ প্রদানকে শর্ত হিসেবেও হাজির করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সংলাপ ফের শুরু করার শর্ত হিসেবে গত সপ্তাহে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল ইরান। সেই দাবির প্রেক্ষিতেই পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমি দেখলাম যে ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের প্রতিনিধিরা গত ৫ মাস ধরে চলা সামরিক সংঘাতে তাদের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন (যে যুদ্ধ শুরু হয়েছিল তাদের পরমাণু বোমা বানানো বিষয়ক কর্মসূচিকে কেন্দ্র করে), যদিও…

Read More

ডাগআউট আর ড্রেসিংরুমে হোসে মরিনহোর জীবন কেমন, তা হয়তো সবারই জানা। ২৫ বছর ধরে ইউরোপিয়ান ফুটবল চষে বেড়াচ্ছেন তিনি। বেনফিকা, পোর্তো, চেলসি, ম্যানইউ, রোমা ও ইন্টার মিলান ঘুরে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হয়েছেন তিনি। খেলোয়াড়দের নিয়ে ব্যস্ততার মাঝে কি পরিবারকে সময় দিতে পারেন এই পর্তুগিজ? অনেকের মনে ওঠা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অকপটে কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তিনি। মরিনহো স্বীকার করেছেন, তার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন না। তার স্ত্রী ও সন্তানরা তাতে যেন আরও খুশি। পর্তুগিজ কোচ জানালেন, তিনি তাদের সঙ্গে না থাকলেই সময়টা বেশি উপভোগ করেন! ছোটবেলার বান্ধবী মাতিলদে ‘তামি’ ফারিয়ার সঙ্গে শুভ পরিণয়…

Read More

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমার পরিচিতি বাংলাদেশি, এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি, যারা সীমান্তের যুদ্ধ করেছে। কিন্তু যারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছে। এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালীর ইতিহাস। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াতে ইসলামী সব সময় চেষ্টা করে। তিনি বলেন, ৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে…

Read More