দেশের ১১ অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Author: প্রাণের সংবাদ
বিশ্বকাপ ইতিহাসে নতুন উচ্চতায় লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮ তে তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, যার গোল ছিল ১৬টি। তবে এই রেকর্ডের আড়ালে উঠে এসেছে একটি ভিন্ন পরিসংখ্যান, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মেসির ১৮ গোলের মধ্যে ১৬টিই এসেছে এমন সব দলের বিপক্ষে, যারা কখনো বিশ্বকাপ জিততে পারেনি। মাত্র দুটি গোল এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে, যা ছিল ২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম গোল করেন মেসি। এরপর ২০১৪ সালে বসনিয়া হার্জেগোভিনা, ইরান, নাইজেরিয়ার বিপক্ষে…
দেশে বা বিদেশে সঠিক, পর্যাপ্ত ও গ্রহণযোগ্য তথ্য বা প্রতিবেদনের অভাবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার প্রকৃত ও সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিন বুধবার (২৪ জুন) বিকেলে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন লিখিত প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়। বিকেল তিনটায় শুরু হওয়া জাতীয় সংসদের বৈঠকে এ পর্যায়ে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নেত্রকোনা-৫ সংসদ সদস্য মাছুম মোস্তফার লিখিত প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে অবৈধভাবে পাচারকৃত টাকার মোট পরিমাণ কত? কী পরিমাণ টাকা ফিরিয়ে আনা…
মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সংঘাত যেখানে বিশ্বজুড়ে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে বিভেদের দেয়াল তুলে দিয়েছে, সেখানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লাতিন আমেরিকার দেশ পানামা। দূরপ্রাচ্যের সব যুদ্ধ, বৈরিতা ভুলে পানামা সিটির মুসলিম ও ইহুদিরা বছরের পর বছর ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন। নিজেদের তারা মধ্যপ্রাচ্যের সংকটের ছায়া থেকে সম্পূর্ণ দূরে রেখেছেন এবং জাতীয় পরিচয়ে সবাই একতাবদ্ধ। বাণিজ্য ও ব্যবসায়িক অংশীদারিত্বই সম্প্রীতির মূল চাবিকাঠি পানামার ৩৭ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ২৪ হাজার মুসলিম এবং ১২ থেকে ১৪ হাজার ইহুদি বসবাস করেন। দুই সম্প্রদায়ের এই শান্তিপূর্ণ সহাবস্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তাদের মধ্যকার গভীর ব্যবসায়িক সম্পর্ক। বিশেষ করে হংকংয়ের পর…
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে। সংসদের প্রতি দেশের জনগণের আস্থা আরও বেড়ে যাবে, এটাই আমি কামনা করি। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এ ধরণের সংসদের অপেক্ষায় ছিল। ১৭ বছর আমরা এ ধরণের কার্যকর সংসদ পায়নি। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ফল উৎসব-২০২৬’এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, ‘১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। আমি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদ-এর আমলের সংসদের সদস্য ছিলাম, তা বলতেই লজ্জা পাই। অনেক সময় টেলিভিশনে দেখেছি, রেডিওতে শুনেছি এ…
স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে রয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। এবার তাকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামির দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন রাখেন। রিমান্ড শুনানিতে আদালতের অনুমতি নিয়ে জাহের আলভী বলেন, ‘আমি কাজে (অভিনয়ে) ফেরার জন্য জামিন চাই না। আমার সন্তানটা তার মাকে হারিয়েছে, তাকে এখন সাপোর্ট দেওয়া দরকার। আমি এমন একটা পরিস্থিতিতে আছি, যখন শোক পালন করবো…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মঞ্চে নাচ ও ট্রান্সজেন্ডারদের নিয়ে কোনো উপহাস বা মজা না করতে নিষেধ করেছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে তা সত্ত্বেও স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) রাতে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিয়ে মজা করেছেন তিনি। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়ে ট্রান্সজেন্ডারদের নিয়ে সমালোচনা করেন। এ সময় নারীদের ভারোত্তলনে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে কৌতুক করেন মার্কিন প্রেসিডেন্ট। পেনসিলভেনিয়ার এক জনসভায় তিনি বলেন, “মেলানিয়া আমাকে বলেছে, ডার্লিং, দয়া করে দয়া করে নেচো না। এটি প্রেসিডেন্টসূলভ নয়। বিশেষ করে ছেলে ও মেয়েদের ভারোত্তলন এবং সাঁতার নিয়ে কথা বলো না। দয়া করে (মঞ্চে) সাঁতারের অঙ্গভঙ্গি করো না।” এমন কথা বলেই তিনি নারী…
বিশ্বকাপের নকআউট পর্ব মানেই স্নায়ুচাপের লড়াই। আর সেই লড়াই যদি গড়ায় টাইব্রেকারে, তাহলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে ভাগ্য আর মানসিক শক্তির পরীক্ষার মঞ্চ। কিন্তু সেই টাইব্রেকার নিয়েই এবার নতুন ভাবনা শুরু করেছে ফিফা। বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শুধু তাই নয়, টুর্নামেন্ট চলাকালেই নতুন নিয়ম কার্যকর করার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী টাইব্রেকারের আগে দুটি পৃথক কয়েন টস অনুষ্ঠিত হয়। প্রথম টসে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে। দ্বিতীয় টসে ঠিক করা হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। ফিফা এখন এই দুই টসের পরিবর্তে একটি…
চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থস্থান চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ ও সংস্কার, মন্দিরের উন্নয়ন এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা বাড়াতে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ জুন) সচিবালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু, নৃ-গোষ্ঠী ও ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণ এবং তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয়…
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে জাপানের শিক্ষা ব্যবস্থার সফল অভিজ্ঞতা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা কামনা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম প্রণয়নের কাজ করছি। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন, ক্রীড়া শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের…
