রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সংঘাতে অংশ নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর ১১ জন নাগরিক নিহত হয়েছেন এবং নিখোঁজ অবস্থায় আছেন আরও ১১৪ জন। গত কাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “দাপ্তরিক তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অংশ নিয়েছেন ৪৫৯ জন পেরুভিয়ান নাগরিক। তাদের মধ্যে নিহত হয়েছেন ১১ জন এবং নিখোঁজ অবস্থায় আছেন কমপক্ষে ১১৪ জন এবং ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দি অবস্থায় আছেন ৩ জন। বাকি নাগরিকদের মধ্যে ৩১ জনকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।” মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত জুলাই মাসে দুই দেশের দূতাবাসের তত্ত্বাবধানে মোট ৪ জন নাগরিক…
Author: প্রাণের সংবাদ
বিশ্ব ফুটবলের অন্দরমহলে যেন হঠাৎ ভূমিকম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নজিরবিহীনভাবে সরব হয়েছে বিশ্বের তিন প্রভাবশালী কনফেডারেশন—উয়েফা, এএফসি ও কনকাকাফ। যৌথ খোলা চিঠিতে তারা সরাসরি অভিযোগ তুলেছে, ইনফান্তিনো ফুটবল পরিবারের আস্থা ভেঙেছেন এবং নিজেকে সবকিছুর ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছেন। বিতর্কের কেন্দ্রে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে অংশীদারত্ব বিক্রির একটি প্রস্তাব। কনফেডারেশনগুলোর অভিযোগ, যথাযথ আলোচনা ও যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়েই প্রস্তাবটি দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফিফা পরে ঘটনাটিকে ‘যোগাযোগের ভুল’ হিসেবে ব্যাখ্যা করলেও উয়েফা, এএফসি ও কনকাকাফ তা মানতে রাজি নয়। তিন কনফেডারেশনের চোখে এটি শুধু যোগাযোগের ব্যর্থতা নয়, বরং নেতৃত্বের ‘বিচারবোধের ব্যর্থতা’ এবং ফুটবল পরিবারের প্রতি আস্থার গুরুতর সংকট।…
ইরানে আপাতত বড় কোনো সামরিক অভিযান পরিচালনার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আলোচনাও সীমিত রাখতে চান তিনি। এসবের পরিবর্তে অর্থনৈতিক চাপকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প। গত কাল রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা ইরানে সামরিক অভিযানের ব্যাপারে মনোযোগ হ্রাস করেছি, আলাপ-আলোচনাও সীমিত করেছি। বর্তমানে ইরানে ব্যাপক আকারে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, কারণ তাদের কাছে অর্থ নেই। আমরা তাদের এই অবস্থা দেখছি।” “ইরানে অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। এমনকি তারা নিজেদের সেনাদের বেতনও দিতে পারছে না।” “ইরানের অর্থনৈতিক দুরাবস্থা আরও প্রকট হবে। কারণ আমরা তাদের নৌবন্দরগুলোতে শতভাগ অবরোধ অব্যাহত রাখব।” হরমুজ প্রণালী পুনরায়…
বর্তমান সময়ে ক্রিকেটের তিন সংস্করণেই বোলারদের কাছে আতঙ্কের বড় নাম ট্রাভিস হেড। ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক না কেন, ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের চুরমার করে দেওয়ায় যেন বড় লক্ষ্য থাকে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটারের। আসন্ন টেস্ট সিরিজে হেডের সেই ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পড়তে যাচ্ছে বাংলাদেশের বোলাররা। অজি ব্যাটিং দানবকে থামাতে নিজের মতো করে বোলিংটা করতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ। ডারউইনে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। তাসকিন বলেন, ‘কোনো সন্দেহ নেই, সে (হেড) বিশ্বের সেরা ব্যাটারদের একজন। তবে শেষ পর্যন্ত এটি ব্যাট আর বলেরই খেলা। তাই আমি প্রসেস ফলো করে যাব, বিগত কয়েক বছর ধরে…
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এখন একাদশ শ্রেণিতে ভর্তির পালা। তবে এবার একাদশে ভর্তিতে আসন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দুশ্চিন্তার কারণ নেই। কারণ, একাদশে ভর্তিতে মোট আসনের তুলনায় এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও কম। ফলে সব উত্তীর্ণ শিক্ষার্থী একাদশে ভর্তি হলেও সারা দেশে কয়েক লাখ আসন ফাঁকা থাকবে। একইসঙ্গে বরাবরের মতো এবারও লটারি বা ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশে শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ শিক্ষার্থীর স্কোর বা জিপিএ এবং পছন্দক্রমের ভিত্তিতে কলেজে আসন বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে পুরো ভর্তি কার্যক্রম। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ…
বাবা হোর্হে মেসির শেষকৃত্যেও গোপনীয়তা রক্ষা করতে পারেননি লিওনেল মেসি ও তাঁর পরিবার। রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে আয়োজিত শেষকৃত্যের ছবি ধারণ করতে ড্রোন ওড়ানোর অভিযোগ উঠেছে কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা। রবিবার দুপুরে রোজারিওর পেরেস এলাকার রুট ৩৩-এর পাশে অবস্থিত বেসরকারি এল প্রাদো কবরস্থানে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। দুই দিন আগে ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান মেসির বাবা। হোর্হে মেসির শেষবিদায় ছিল সম্পূর্ণ পারিবারিক আয়োজন। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান মেসি। সেখানে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।…
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের জন্য নির্বাচিত তিনটি গ্রাম হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। ‘দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের অধীনে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হবে। এই প্রকল্পের আওতায় গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা ও কৃষিজমি নিষ্কাশন সমস্যার সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস…
সপ্তাহখানেকের জল্পনার অবসান ঘটিয়ে আর্সেনালকে হতাশ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও ৬ বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি। তাকে না পেয়ে আর্সেনাল স্কোয়াডকে ‘আরও ভালো’ বানাতে মিকেল আর্তেতা এখনও কিছু খেলোয়াড় আনার চেষ্টা করছেন মিকেল আর্তেতা। প্রাক মৌসুমে টানা দুই ম্যাচ হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কপালে নিশ্চিতভাবে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। গতকাল রোববার এমিরেটস কাপে হারের পর সংবাদ সম্মেলনে আর্তেতা আসেন। আরও নতুন খেলোয়াড়কে দেখার আশা কি ভক্তরা করতে পারেন, এমন প্রশ্নে তার উত্তর, ‘আসলে, আমরা সেটাই করার চেষ্টা করছি। আমাদের দলকে আরও ভালো বানাতে দলবদলের বাজারে সঠিক খেলোয়াড় দরকার। আমরা সেটার খোঁজেই আছি।’ সবশেষ সাড়ে ৭ কোটি…
২০২৬-এর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে সব শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দেশের সব বোর্ডে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে ইংরেজিতে ৭৮.৪০ শতাংশ ও গণিতে ৮২.৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া রাজশাহী বোর্ডে ইংরেজিতে ৭৪.৭ শতাংশ ও গণিতে ৭৭.১৭ শতাংশ, কুমিল্লায় ইংরেজিতে ৮১.২৯ শতাংশ ও গণিতে ৮১.৭৫ শতাংশ, যশোরে ইংরেজিতে ৭১.৮৪ শতাংশ ও গণিতে ৮৩.৩৪ শতাংশ, চট্টগ্রামে…
ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের একটি সরকারি কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় এক ঊর্ধ্বতন প্রাদেশিক কর্মকর্তা ও তাঁর চালক আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে। ননথাবুরি পুলিশের কমান্ডার মেজর জেনারেল ডেজরাপি কংডি জানান, হামলাকারী একজন সাবেক আইনপ্রণেতা। তিনি ননথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার কার্যালয়ে ওই কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালান। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাত্র কয়েকদিন আগে একই প্রদেশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের বন্দুক হামলায় হামলাকারীসহ নয়জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। ২০২২ সালের পর এটি থাইল্যান্ডের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। শুক্রবারের ওই ঘটনার পর…
