দুই টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগাররা। যেখানে ইনিংস ব্যবধানে হারের সঙ্গে ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবুও টাইগারদের হালকাভাবে নিচ্ছে না ক্রিকেট পরাশক্তি দেশটি। আসন্ন সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়ায় বলা চলে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে নামার আগে কথা বলেছেন অজি তারকা ট্রাভিস হেড। তিনি বলেন, ‘আমি বলব প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝেমধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে কোনোমতে টিকে থাকলেই হবে। কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি…
Author: প্রাণের সংবাদ
বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু থাকবে এবং সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, ইস্যু আসবে। সেগুলো সমাধান করতে হবে। ভারতের জনগণ চায় দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক। আমাদের দেশের প্রধানমন্ত্রীও সুন্দর সম্পর্ক চান। ভবিষ্যতে ভালো কিছু হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে…
বাবা হোর্হে মেসিকে হারিয়ে শোকে মুহ্যমান লিওনেল মেসির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থরা। বোকা জুনিয়র্সের অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেস জানিয়েছেন, কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে মেসির বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিও যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। বাবার মৃত্যুর খবর পাওয়ার পরই স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিওর উদ্দেশে রওনা দেন ইন্টার মায়ামির তারকা মেসি। বর্তমানে পরিবারের সঙ্গে সেখানেই রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। বাংলাদেশ সময় রবিবার সকালে বোকা জুনিয়র্সের ম্যাচ শেষে পারেদেস জানান, এই কঠিন সময়ে…
মার্কিন-সমর্থিত গাজা চুক্তির পরবর্তী ধাপ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন অনড় অবস্থানের পর এবার মুখ খুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারা দাবি জানিয়েছে, শান্তি চুক্তির পরবর্তী ধাপে ইসরায়েলকে রাজি করাতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করতে হবে। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এই কথা জানান। চলমান এই সংকট নিরসনে তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর শক্ত ভূমিকার ওপর জোর দিয়েছেন। বাসেম নাইম বলেন, আমরা আশা করি, এই চুক্তির গ্যারান্টার বা জামিনদার হিসেবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীরা নেতানিয়াহু ও তার সরকারের ওপর জোরালো চাপ সৃষ্টি করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুক্তি…
বাংলাদেশে ফিরেছেন ডেভ হোয়াটমোর। প্রায় দুই দশক আগে বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়লেও দেশের ক্রিকেটে তাঁর অবদান এখনো স্মরণীয়। এবার অবশ্য পুরোনো ঠিকানায় ফিরেছেন মালয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে। বাংলাদেশ সফরে এসে বেশ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান এই কোচ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াকে মালয়েশিয়া দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি। রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোয়াটমোর। তিনি বলেন, ‘আমাদের আতিথেয়তা দেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু অনুশীলন সেশনের সুযোগ করে দিয়ে তারা সত্যিই দারুণ কাজ করেছে। কারণ মাসের শেষ দিকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট রয়েছে।’ বিশ্ব ক্রিকেটে মালয়েশিয়া এখনো বড় শক্তি হয়ে উঠতে…
মাদেইরা দ্বীপপুঞ্জের রাজধানীতে মানুষের ঢল নেমেছিল। পর্তুগালের ফুনচালে গতকাল হাজার হাজার মানুষ জড়ো হলেন। তাদের বিশ্বাস, তারা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের বিয়ের প্রত্যক্ষদর্শী হতে চলেছেন তারা। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারেন, গণমাধ্যমে প্রকাশিত তাদের বিয়ের দিনতারিখ সঠিক নয়। ব্রিটিশ সংবাদপত্র দ্য সান এই সপ্তাহের শুরুতে এক প্রতিবেদনে জানায়, ৮ আগস্ট ফুনচাল ক্যাথেড্রালে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রোনালদো ও জর্জিনা। তারপর জমকালো অনুষ্ঠান হবে পাঁচতারকা হোটেল ‘স্যাভয় প্যালেসে’। বলা হয়েছিল, এই বিয়ে উপলক্ষে হোটেলের দুটি তলা রিজার্ভ করা হয়েছিল। ভক্তরা প্রতিবেদনটি বিশ্বাস করেই ক্যাথেড্রাল ও হোটেলের সামনে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করতে থাকেন। পর্তুগিজ লিজেন্ড ও তার…
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সদ্য গঠিত প্রতিরক্ষা জোটের পরিধি আরও বাড়াতে চায় আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বরাত দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে হাকান ফিদান বলেছেন, ‘‘আমাদের প্রেসিডেন্টের দূরদর্শী ভাবনায়, এই উদ্যোগ কেবল তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। আমাদের পরিধি আরও বিস্তৃত করা এবং প্রয়োজনে সব দেশকেই এই ছাতার নিচে নিয়ে আসা উচিত।’’ এর আগে, শুক্রবার তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি’ স্বাক্ষর করে। বিশ্লেষকরা বলেছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তায় নতুন আঞ্চলিক কাঠামোতে রূপ নিতে পারে। এই জোটে পরবর্তী সময়ে…
দেড়শ বছরের কাছাকাছি ইতিহাস শ্রীলঙ্কার ক্রিকেটের। প্রথম শ্রেণির ক্রিকেটও চলছে প্রায় এক শতাব্দী ধরে। ১৯৮১ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গাটাও বেশ শক্ত করে নিয়েছে দেশটি। কিন্তু এত দীর্ঘ ক্রিকেটযাত্রায় একটি জায়গায় শূন্যতা ছিল—পেশাদার ক্রিকেটারদের নিজেদের স্বার্থ ও অধিকার নিয়ে কথা বলার মতো প্রতিষ্ঠিত ও বোর্ড-স্বীকৃত কোনো সংগঠন ছিল না। সেই শূন্যতা এবার পূরণ হলো। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএলপিসিএ)। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছেন শ্রীলঙ্কার বর্তমান টেস্ট অধিনায়ক কুসাল মেন্ডিস। নারী-পুরুষ দুই দলের সক্রিয় ক্রিকেটারদের অংশগ্রহণে গড়ে ওঠা এই সংগঠন শ্রীলঙ্কার পেশাদার ক্রিকেটারদের জন্য একটি স্বাধীন ও সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। সংগঠনটি…
বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মির্জা ফখরুল নিজেও বলছেন, রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোবাইল ফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাওয়া হয়, বিএনপির পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে কি না। জবাবে তিনি ঢাকা পোস্টকে বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।” এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে…
ফিলিপাইনের মানিলা বিমানবন্দরে মারামারিতে জড়িয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই নাগরিক। গতকাল শনিবার তাদের মধ্যে হাতাহাতি হয়। ইসরায়েলি লেখক ও অধিকারকর্মী হেন মাজিগ বলেছেন, ওই মার্কিনি ইসরায়েলিকে শিশু হত্যাকারী হিসেবে অভিহিত করেন। এছাড়া জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলার ইহুদি নিধনের কাজ শেষ করে যায়নি বলেও মন্তব্য করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ইসরায়েলি নাগরিক মার্কিন নাগরিকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এরপর বিমানবন্দরের কর্মী ও অন্যান্যদের সহযোগিতায় তাদের মারামারি থামে। মারামারির একটি ভিডিও এক্সে প্রকাশ করেছেন হেন মাজিগ। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “একজন ইসরায়েলি এবং ইসরায়েলি ফিলিপাইনের মানিলাতে মারামারিতে জড়িয়েছেন। ইসরায়েলি ব্যক্তিটি অভিযোগ করেছেন মার্কিনি ব্যক্তি তাকে শিশু হত্যাকারী…
