অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর এ নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ সালমান শাহর প্রসঙ্গে শাবনূরের নাম টেনে নানা অভিযোগ করেন। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগের জবাব দিয়েছেন শাবনূর। ফেসবুক পোস্টে শাবনূর বলেন, রিজভী আহমেদ বিদ্বেষের সঙ্গে দাবি করেছেন, তিনি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন এবং তাঁর আত্মহত্যার জন্য দায়ী। শাবনূরের প্রশ্ন, সালমান শাহর মৃত্যুর পর রিজভীর নাম প্রথম শুনেছেন তিনি। তাহলে কীভাবে এবং কোন ভিত্তিতে রিজভী দাবি করছেন যে তিনি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন। সালমান ও তাঁর স্ত্রীকে নিয়ে কূটনামি করা বা…
Author: প্রাণের সংবাদ
আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ অনেকটা ভাগ্য নির্ধারণ করে দিলো ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে আফগানরা ৯২ রানে হারিয়েছে আইরিশদের। এই জয়ে রশিদ-ইব্রাহিমরা সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পথ সুগম করেছে। অন্যদিকে, কঠিন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সরাসরি যোগ্যতা অর্জনের দরজা। যা দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের জন্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বড় ধাক্কা। আইসিসির এই মেগা ইভেন্টে সরাসরি জায়গা পেতে নির্ধারিত কাট-অফের সময় র্যাঙ্কিংয়ে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। সেই তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। তাদের লড়াইটা এখন বাংলাদেশের সঙ্গে। আয়োজক হিসেবে সরাসরি টুর্নামেন্টটিতে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এই মুহূর্তে…
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বেলা সোয়া ১টার দিকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী থেকে বাঁশখালী পৌঁছেন তিনি। এ সময় বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে জনসমুদ্রে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন এবং ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। এরপর ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। পরে হাটহাজারীতে…
রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধী দলীয় নেতার ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—রাষ্ট্রপতির নির্বাচনে আমরা ১১ দলের পক্ষ থেকে অংশ নেব। আমরা প্রার্থী দেবো। যেহেতু ১১ দল আমরা ঐক্যবদ্ধ আছি পার্লামেন্টে এবং বাইরে গণভোটের জন্য, সেই জায়গায় আমাদের কমন প্রার্থী…
এক সময় গোটা বিশ্ব সব মানুষের ছিল। মানুষ ঘুরে বেড়াতো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। তারপর মানুষই নিজেদের সুবিধামত সীমানা দিয়ে বিশ্বকে ভাগ করেছে। তবে কাজের খোঁজে, ভাগ্য বদলাতে মানুষের ঘুরে বেড়ানোর অভ্যাস বদলায়নি। অনুন্নত এলাকার মানুষ উন্নত এলাকায় যেতে চান। তবে অর্থনৈতিক কারণে সীমানা পেরুতে চাওয়া মানুষগুলোর জন্য সময়টা খুব খারাপ যাচ্ছে। তীব্র জাতীয়তাবাদের উত্থানে অনেক দেশেই অভিবাসন বিরোধী চরমপন্থা বিকশিত হচ্ছে। ইউরোপ-আমেরিকা দূরের কথা, এমনকি অভিবাসন বিরোধী সহিংস বিক্ষোভ দক্ষিণ আফ্রিকাকেও অভিবাসীদের জন্য অনিরাপদ করে তুলেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন ঠেকাতে নানা কঠোর পদক্ষেপ নিচ্ছেন। সম্প্রতি ৭০ থেকে ৮০ হাজার মানুষ ছিটমহল…
বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের বিভিন্ন ক্লাব, ফেডারেশন ও ফুটবলার। তবে শোকবার্তার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের বার্তা। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি ও সুয়ারেজের বন্ধুত্ব। মাঠের সম্পর্ক গড়িয়েছে মাঠের বাইরেও। দুই পরিবারের মধ্যেও রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। তাই বন্ধুর বাবার মৃত্যুতে আবেগ ধরে রাখতে পারেননি উরুগুইয়ান তারকা। ইন্টার মায়ামির হয়ে রোববার ভোরের লিগস কাপের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সুয়ারেজ। সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। “আমার বন্ধু, তোমাকে ও তোমার পুরো…
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন। রবিবার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন। এর আগে, মাতারবাড়ি পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প…
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে দলটি মনোনয়নপত্র সংগ্রহ করে। জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি একটি এবং আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গত বৃহস্পতিবার সচিব আখতার আহমেদ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণের তারিখ ও সময় ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা, সংসদ অধিবেশন কক্ষে। এর…
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরের অন্যান্য জায়গায় ক্যানসার ছড়িয়ে পড়েছে। যা তার শরীরে ব্যথার সৃষ্টি করছে। বাইডেনের ছেলে হান্টার বাইডেন আজ শনিবার (৮ আগস্ট) এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবার এমন পরিস্থিতি দেখে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। হান্টার বলেন, “ক্যানসার ছড়িয়ে পড়েছে। তার শরীরের হাড় ও অন্যান্য জায়গায় ছড়িয়েছে। ক্যানসারটি অনেক যন্ত্রণাদায়ক এবং এটি তার শরীরকে বিভিন্ন দিক দিয়ে দুর্বল ও অক্ষম করে ফেলেছে।” ৮৩ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন তার শারীরিক অবস্থার সঠিক তথ্য লুকিয়েছেন তার স্ত্রী জিল…
প্রাক্-মৌসুমে মূল দলের হয়ে অভিষেক। এরপর আরও দুটি ম্যাচে মাঠে নামা। শুরুটা দেখে মনে হচ্ছিল, নতুন মৌসুমে হয়তো ফুলহামের মূল দলের পরিকল্পনাতেই আছেন ফারহান আলি ওয়াহিদ। কিন্তু আপাতত ইংলিশ ক্লাবটির মূল দলে জায়গা হচ্ছে না বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের। ফুলহামের মূল দলে অভিষেকের মাত্র দুই সপ্তাহের মধ্যে ধারে পাঠানো হয়েছে ১৯ বছর বয়সী ফারহানকে। এক মৌসুমের জন্য ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন এই উইঙ্গার। গত ২৫ জুলাই নরউইচ সিটির বিপক্ষে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের হয়ে প্রথমবার মাঠে নামেন ফারহান। এরপর আল আহলি ও ফারেসির বিপক্ষেও খেলেছেন তিনি। পরপর তিন ম্যাচে সুযোগ পাওয়ায় নতুন মৌসুমে ফুলহামের…
