বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের বিভিন্ন ক্লাব, ফেডারেশন ও ফুটবলার। তবে শোকবার্তার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের বার্তা। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি ও সুয়ারেজের বন্ধুত্ব। মাঠের সম্পর্ক গড়িয়েছে মাঠের বাইরেও। দুই পরিবারের মধ্যেও রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। তাই বন্ধুর বাবার মৃত্যুতে আবেগ ধরে রাখতে পারেননি উরুগুইয়ান তারকা। ইন্টার মায়ামির হয়ে রোববার ভোরের লিগস কাপের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সুয়ারেজ। সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। “আমার বন্ধু, তোমাকে ও তোমার পুরো…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন। রবিবার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন। এর আগে, মাতারবাড়ি পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প…
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে দলটি মনোনয়নপত্র সংগ্রহ করে। জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি একটি এবং আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গত বৃহস্পতিবার সচিব আখতার আহমেদ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণের তারিখ ও সময় ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা, সংসদ অধিবেশন কক্ষে। এর…
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরের অন্যান্য জায়গায় ক্যানসার ছড়িয়ে পড়েছে। যা তার শরীরে ব্যথার সৃষ্টি করছে। বাইডেনের ছেলে হান্টার বাইডেন আজ শনিবার (৮ আগস্ট) এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবার এমন পরিস্থিতি দেখে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। হান্টার বলেন, “ক্যানসার ছড়িয়ে পড়েছে। তার শরীরের হাড় ও অন্যান্য জায়গায় ছড়িয়েছে। ক্যানসারটি অনেক যন্ত্রণাদায়ক এবং এটি তার শরীরকে বিভিন্ন দিক দিয়ে দুর্বল ও অক্ষম করে ফেলেছে।” ৮৩ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন তার শারীরিক অবস্থার সঠিক তথ্য লুকিয়েছেন তার স্ত্রী জিল…
প্রাক্-মৌসুমে মূল দলের হয়ে অভিষেক। এরপর আরও দুটি ম্যাচে মাঠে নামা। শুরুটা দেখে মনে হচ্ছিল, নতুন মৌসুমে হয়তো ফুলহামের মূল দলের পরিকল্পনাতেই আছেন ফারহান আলি ওয়াহিদ। কিন্তু আপাতত ইংলিশ ক্লাবটির মূল দলে জায়গা হচ্ছে না বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের। ফুলহামের মূল দলে অভিষেকের মাত্র দুই সপ্তাহের মধ্যে ধারে পাঠানো হয়েছে ১৯ বছর বয়সী ফারহানকে। এক মৌসুমের জন্য ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন এই উইঙ্গার। গত ২৫ জুলাই নরউইচ সিটির বিপক্ষে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের হয়ে প্রথমবার মাঠে নামেন ফারহান। এরপর আল আহলি ও ফারেসির বিপক্ষেও খেলেছেন তিনি। পরপর তিন ম্যাচে সুযোগ পাওয়ায় নতুন মৌসুমে ফুলহামের…
মধ্যপ্রাচ্যজুড়ে বৈশ্বিক উত্তেজনার জেরে শীতকালে ইউরোপীয় দেশগুলোতে জ্বালানির ঘাটতি এবং এর দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা এবং আমদানির ওপর অত্যধিক নির্ভরতার কারণে ডিজেল সরবরাহে সংকটের ক্ষেত্রে দেখ ইউরোপ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক্ষেত্রে উপসারগরীয় অঞ্চলে উত্তেজনা এক্ষেত্রে একটি বাড়তি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিশেজ্ঞরা। পরামর্শক প্রতিষ্ঠান এফজিই নেক্সান্টইসিএ-এর পেট্রোলিয়াম পণ্য বিভাগের প্রধান ইউজিন লিন্ডেল বলেন, ডিজেল জ্বালানি নিয়ে ইউরোপ বড় ধরনের সমস্যার মুখে রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হবে, আমরা সম্ভবত অত্যন্ত চড়া ও স্থির দাম দেখতে পাব। তার মতে, ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে ইউরোপীয় দেশগুলোতে পরিবহন…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ভবিষ্যতে চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। ড্যাব দেশের চিকিৎসক সমাজের মানবিকতা ও পেশাগত উৎকর্ষের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে ড্যাবের…
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জুলাই-গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাবি সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাবি সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.…
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা ও দুটি প্যাডেল চালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। সিএনজি চালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার…
৩৮ জন সেনা নিহত হওয়া এবং আরও ২৯ জন সেনা আহত হওয়ার পর ইরানের সমর্থনপুষ্ট হুথি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইয়েমেনের সৌদি সমর্থনপুষ্ট সরকার। আজ শনিবার থেকে এ অভিযান শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি। ঘোষণায় কর্নেল নুজাইলি বলেছেন, উত্তরাঞ্চলসহ ইয়েমেনজুড়ে হুথিদের ঘাঁটি, সামরিক স্থাপনা ও রসদ সরবরাহ লাইন লক্ষ্য করে সেনা অভিযান পরিচলনা করা হচ্ছে। ৬ আগস্ট বৃহস্পতিবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইয়েমেনের সেনাবাহিনীর ৩৮ জন সদস্যকে হত্যা ও ২৯ জন সদস্যকে আহত করে হুথি যোদ্ধারা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি পরে এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের মারিব…
