চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও অভিযোগ করেছেন, সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কাজে লাগানোর চেষ্টা করছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গত কাল শুক্রবার সেটি সম্প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সেই চেষ্টা প্রতিহত করছি। আর হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকায় অন্যান্য দেশের মতো আমাদেরও কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সেসব চ্যালেঞ্জের সুযোগ নিচ্ছে।” উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প দীর্ঘদিন…
Author: প্রাণের সংবাদ
পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন বলছে, এ অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবত ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দু’দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয়– সাকিব আল হাসানের স্বদেশ প্রত্যাবর্তন! জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর তার দেশে ফেরার ইতিবাচক আলোচনা হতে থাকে। কিন্তু সম্প্রতি গণঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ায় সাকিবের ফেরার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তার বাড়িতে হামলা-মামলাসহ সব বিষয়ে তিনি কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে। গত বুধবার নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পক্ষেও যুক্তি দিয়েছেন সাকিব। ওই সংবাদ সম্মেলনের পর মাগুরায় তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি বলেন, তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির আহ্বান জানিয়েছিলেন এবং…
বিশ্বের দুই সামরিক পরাশক্তি পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব। আজ শুক্রবার (৭ আগস্ট) সৌদিতে ‘মক্কা চুক্তি’ নামে এ চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই চুক্তিতে বলা আছে তিন দেশের একটির ওপর যদি অন্য কোনো দেশ হামলা চালায় তাহলে এই হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। মক্কা চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের এক আইনপ্রণেতা বলেছেন, এই চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দেবে না। যদি তারা নিরাপত্তা চায় তাহলে তাদের নীতি পরিবর্তন করতে হবে। ইব্রাহিম রেজাই নামে এ আইনপ্রণেতা এক্সে লিখেছেন, “সৌদিদের…
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। শুক্রবার আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে তিনি আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এর পর মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি দাম্পত্য সম্পর্কে মতপার্থক্যের কথা উল্লেখ করেছিলেন। একই সঙ্গে স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন। বিজয় ও সঙ্গীতার দাম্পত্য-সংক্রান্ত মামলার শুনানি এ বছর কয়েক দফা পিছিয়েছে। গত ১৫ জুনের শুনানিতে সঙ্গীতা আবেদনটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেদিনের শুনানিতে…
গাজার পুনর্গঠন তদারকির জন্য জানুয়ারিতে গঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ প্রথমবারের মতো একটি নির্মাণ কাজ ইস্যু করেছে। এর আওতায় উপত্যকায় প্রথম স্থাপনা হিসেবে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে শুক্রবার (৭ আগস্ট) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের আওতায় মরক্কোর সৈন্যদের থাকার জন্য ১৫০ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি প্রাথমিক সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। চুক্তিটি লুইজিয়ানা-ভিত্তিক প্রতিষ্ঠান আর্কেল ইন্টারন্যাশনালকে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এর আগে ইরাকে মার্কিন সরকারের সঙ্গে কাজ করেছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। বোর্ড অব পিসের সভাপতিত্ব করেন মার্কিন প্রেসিডেন্ট। এর নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে। তাদের ভেতর সেই প্রবণতা আছে। এই সরকারকে বলব, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্ট্রো রোডে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক চিত্র প্রদর্শনীতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা এটা আগেই বলেছি, এই কাঠামো, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি। মৌলিক পরিবর্তন না করি। এটা কোনো ব্যক্তি, প্রধানের,…
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন এবং সেখানে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে সেখান থেকে ক্যাব্ল কারে চড়ার অনুভূতি ভক্তদের সাথে শেয়ার করেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস জানান, নেপালের পোখারা অন্নপূর্ণার এই ক্যাব্ল কারটি অত্যন্ত উঁচুতে অবস্থিত, যা তার কাছে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অভিজ্ঞতার চেয়েও ভয়াবহ বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘ভীষণ ভয় লাগছে।‘’ রোমাঞ্চকর এই ভ্রমণে কিছুটা ভয় পেলেও অপু বিশ্বাস ভক্তদের সতর্ক করে বলেছেন, যাদের উচ্চতা ভীতি (হাইফোবিয়া) বা হার্টের দুর্বলতা আছে, তারা যেন এই ক্যাব্ল কারে না ওঠেন। এই বিশেষ মুহূর্তে তিনি তার সন্তানকে…
বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে একটি প্রেস ব্রিফিংয়ে কথা বলতে দেয় ভারত সরকার। এ নিয়ে ঢাকা ক্ষুব্দ প্রতিক্রিয়া জানায়। হাসিনার প্রেস ব্রিফিংয়ের দুইদিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারত। আজ শুক্রবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ নিয়ে প্রশ্ন করেছিলেন এ সাংবাদিক। জবাবে তিনি প্রথমে দাবি করেন, হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আর হাসিনা ওইদিন বাংলাদেশ সরকারকে নিয়ে যা যা বলেছেন সেটিতেও নয়াদিল্লির সমর্থন নেই। রণধীর বলেন, “একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে সরকারের কোনো অবদান নেই।…
সম্প্রতি সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অনলাইন কনফারেন্সে যোগ দেন। এরপর থেকে তোপের মুখে পড়েছেন তিনি। এক সাক্ষাৎকারে সাকিব শিগগিরই ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে ফিরতে চাওয়ার কথা বলেছেন। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে খেলা সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। আজ (শুক্রবার) ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ দেখছেন না। আমিনুল বলেন, ‘তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’ সাকিবের রাজনৈতিক পরিচয়ই এখন তার দেশে ফেরার পথে বাধা বলে মনে করেন আমিনুল, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন,…
