সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি। নারী দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল আলমের বিরুদ্ধে দুটি অভিযোগের প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছে অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং রূঢ় ও অসদাচরণ। এই দুই আচরণই যৌন হয়রানির পর্যায়ে পড়ে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। তিনি জানান, জাহানারা আলমের অভিযোগের পর বিসিবি তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক একজন বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিটি উভয় পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পূর্ণাঙ্গ…
Author: প্রাণের সংবাদ
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক আবদুল এল-সাইয়েদ। মিশিগান অঙ্গরাজ্যের বহুল আলোচিত সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে এ ইতিহাস গড়েছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) ডেট্রয়েটে মিশিগান ডেমোক্রেটিক পার্টির কার্যালয়ে সমর্থকদের সামনে নিজের বিজয় ঘোষণা করেন এল-সাইয়েদ। বিজয় ভাষণে তিনি বলেন, ‘আপনারা আমাকে নিজেদের বাড়িতে, গির্জায় ও সিনাগগে জায়গা দিয়েছেন।’ দীর্ঘ দেড় বছরের নির্বাচনি প্রচারণায় মিশিগানের বড় শহর থেকে ছোট জনপদ পর্যন্ত মানুষের সমর্থন পাওয়ার কথাও তুলে ধরেন তিনি। এল-সাইয়েদ বলেন, কঠিন সময়ে ভোটারদের সমর্থনই তাকে শক্তি জুগিয়েছে। তার ভাষায়, ‘তারা এমন একটি আমেরিকা চায়, যেখানে আমাদের কারও…
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও জাতীয় নিরাপত্তা সুসংহত করতে আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ নভেম্বর) অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কৌশলগত আলোচনা করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় অনুষ্ঠিত এ আলোচনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে আইওএম বাংলাদেশের অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় কৌশলগত কাঠামো (২০২৭-২০৩১)/ (বাংলাদেশে অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক কৌশলগত কাঠামো ২০২৭-২০৩১) সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি ও অংশীদারদের…
এক বছরের মধ্যে দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। সম্প্রতি ঘটে যাওয়া এক দুর্ঘটনায় ৬৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার পর তিনি এই ঘোষণা দেন। মাদ্রিদে আইনপ্রণেতাদের উদ্দেশে পুয়েন্তে বলেন, এই ভয়াবহ ট্র্যাজেডির পরপরই আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। স্পেনের মতো একটি দেশে এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি এত বড় দুর্ঘটনা ঘটার পর একজন পরিবহনমন্ত্রী পদে বহাল থাকতে পারেন না। দুর্ঘটনা দুটির ধরন যতই ভিন্ন হোক বা এর পেছনে প্রত্যক্ষ দায় থাকুক বা না থাকুক। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি ও মানবীয় ভুলের কারণেই মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির লাইনে এই ভয়াবহ দুর্ঘটনা…
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। আগামী বছরের জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করে জানুয়ারি থেকে কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা…
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম। বুধবার (৪ নভেম্বর) মিরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মহিদুল ইসলাম বলেন, রাজধানীর মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব মিলিয়ে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করা, জনদুর্ভোগ সৃষ্টি, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি…
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি ইসরায়েলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০২৬ সালের শেষ নাগাদ এ সহায়তা বন্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক মাস আগেই সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান। তার দাবি, ইসরায়েল এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী এবং দেশটির আর মার্কিন আর্থিক সহায়তার প্রয়োজন নেই। তবে এ ঘোষণার পেছনে কূটনৈতিক ও অর্থনৈতিক কারণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলকে…
মাত্র ১২ বছরে প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে ভারত। বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে চরম দারিদ্র্যের হার ২০১১ সালের ২৭ দশমিক ১ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। তবে দারিদ্র্য কমলেও দেশটিতে ধনী-দরিদ্রের আয় ও সম্পদের বৈষম্য আরও গভীর হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, দৈনিক ৩ ডলারের কম আয়ের মানুষকে চরম দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। সংস্থাটির তথ্যমতে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ৪৯ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। দৈনিক ৪ দশমিক ২০ ডলারের কম আয়ের জনগোষ্ঠীর হারও একই সময়ে ৫৭ দশমিক ৭…
নিজেকে বলিউডের অভিনেতা হিসেবে নয়, বরং ভারতীয় অভিনেতা হিসেবেই পরিচয় দিতে স্বচ্ছন্দ রণবীর কাপুর। হিন্দি চলচ্চিত্রজগতের পরিচিতি বোঝাতে বহুল ব্যবহৃত ‘বলিউড’ শব্দটি তার পছন্দ নয়। অভিনেতার মতে, শব্দটি মূলত হলিউডের অনুকরণে তৈরি। এর পরিবর্তে তিনি ভারতীয় সিনেমার একজন প্রতিনিধি হয়ে উঠতে চান। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন ভাবনার কথা জানান রণবীর। লন্ডনে আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারে গিয়ে সাক্ষাৎকারটি দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির সহশিল্পী সাই পল্লবী ও যশ। রণবীরের কাছে অবশ্য এসব পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠেছে ভারতীয় সিনেমার সামগ্রিক পরিচয়। তিনি বলেন, ‘আমি ভারতীয় সিনেমার একজন প্রতিনিধি হতে চাই। আমরা এমন একটি…
বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ অসন্তোষ এবং পোশাক শ্রমিকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন ইস্যু ও উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরের জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর ওপর জোর দিচ্ছে নয়াদিল্লি। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই মন্তব্য করেছেন। ঢাকায় সাম্প্রতিক পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেওয়ার সময় প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। ‘‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সেসব ঘটনার দিকে নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক,…
