বিদেশে পড়তে যাওয়া নিয়ে ভয়াবহ বিপাকে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। ভিসা নিয়ে কড়াকড়ি ও ভারতীয় রুপির দরপতনে এ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক মাসে ইউরোসহ বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়েছে। এতে করে শিক্ষার্থীদের শিক্ষাঋণের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। সোমবার (২২ জুন) ব্রিটিশ সংবাদমাাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের ঝাড়খণ্ডের ২৯ বছর বয়সী কন্টেন্ট ক্রিয়েটর প্রগতি প্রিয়া ইউরোপের একটি দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি এমন কোনো ঋণের বোঝা কাঁধে নিতে চাই না, যা সারা জীবনেও শোধ করা সম্ভব হবে না। প্রিয়ার মতো…
Author: প্রাণের সংবাদ
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ইরানের প্রধান কোচ আমির গালেনোই ফুটবলারদের দৃঢ়তার প্রশংসা করেছেন। সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের অসাধারণ পারফরম্যান্সের প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধে করেছেন। এ ম্যাচে ড্র করায় ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইরান, যা তাদের রাউন্ড অফ ৩২-এ জায়গা করে নেওয়ার আশা টিকিয়ে রেখেছে। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর মতে, ম্যাচের পর কথা বলার সময় গালেনোই সাম্প্রতিক সময়ে তার দলের মুখোমুখি হওয়া অসাধারণ চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রশ্নটির উত্তর দেওয়ার আগে, আমি গত ছয় মাসের কথায় ফিরে যেতে চাই, ছয় মাস আগে আমরা যুদ্ধাবস্থায় ছিলাম এবং আমাদের লীগ বন্ধ ছিল।…
আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া দেহরক্ষী সেনাসদস্য ইমরুল কায়েসের জেরার জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। এ মামলায় পাঁচ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুলের জেরা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ। তবে সময় চান আসামিপক্ষের আইনজীবী। একইসঙ্গে কোনো ব্রিফিংয়ে জিয়াউল আহসানকে যেন খুনি না বলা হয়, সেজন্য মৌখিক আবেদন করেছে আসামিপক্ষ। শুনানি শেষে জেরার জন্য ২৮ জুন দিন ঠিক করেন আদালত।…
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন অস্ট্রিয়ার কোচ রালফ র্যাংনিক। তার মতে, আর্জেন্টিনাকে শুধু লিওনেল মেসির দল হিসেবে দেখলে ভুল হবে। কারণ বর্তমান চ্যাম্পিয়নদের দলে দুর্বলতা খুঁজেই পাওয়া যায় না। ডালাসে গ্রুপ ‘জে’-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে র্যাংনিক বলেন, “তাদের দুর্বলতা নিয়ে কি বলবো? আমরা কোনো দুর্বলতাই খুঁজে পাইনি।” ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ আর্জেন্টিনার খেলোয়াড়দের মান, গতি এবং বেঞ্চের গভীরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রতিটি পজিশনেই তাদের অসাধারণ খেলোয়াড় আছে। আমি আগেও বলেছি, আর্জেন্টিনা শুধু মেসি নয়।” ৩৮ বছর বয়সী মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ…
অ্যানিমেটেড ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাম ‘টয় স্টোরি’। অতীতে এর চারটি কিস্তি সফল হয়েছিল। এবার পঞ্চম কিস্তি গড়েছে রেকর্ড। মুক্তির মাত্র তিন দিনেই ‘টয় স্টোরি ৫’ আয় করেছে ৩১২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকারও বেশি। খবর ভ্যারাইটির। ডিজনি ও পিক্সারের অ্যানিমেশন ইতিহাসে এটিই সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড। শুধু তাই নয়, হলিউডে এ বছরে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেন্ড কালেকশনও এখন ‘টয় স্টোরি ৫’-এর দখলে। এই আয়ের মধ্যে আন্তর্জাতিক বাজার (আমেরিকা ও কানাডার বাইরে) থেকে এসেছে ১৫২ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজার থেকে এসেছে ১৬০ মিলিয়ন ডলার। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডটি ছিল…
গত ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রূপরেখায় সম্মত হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, লেবাননে বোমাবর্ষণ বন্ধ এবং হত্যাকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ইরানের শীর্ষ নেতারাও রয়েছেন। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। তবে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির জন্য ‘গ্রেটার ইসরাইল’ বা ‘বৃহত্তর ইসরাইল’-এর বিপজ্জনক মতবাদ বন্ধ করা জরুরি। ‘গ্রেটার ইসরাইল’ একটি নির্দিষ্ট দেশের সীমানা নয়, বরং একটি ধারণা। এই ধারণার কারণে ইরাক, গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানে একের পর এক যুদ্ধ সংগঠিত হয়েছে। এই মতবাদ অনুযায়ী,…
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী হিসেবে পরিচিত এসপ্রিয়া খুবই কম ব্যবধানে জিতেছেন বলে জানাচ্ছে সে দেশের নির্বাচনী সংস্থা। সোমবার ফরাসি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, এসপ্রিয়া ৪৯ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি সিনেটর আইভান সেপেদা পেয়েছেন ৪৮ দশমিক ৭০ শতাংশ। বিশ্লেষকদের মতে, আবেলার্দোর (৪৭) জয়ে বোগোতার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। ক্যারিবীয় শহর বারানকিয়ায় বুলেট প্রুফ কাঁচের পেছনে দাঁড়িয়ে আবেলার্দো বলেন, ‘আমরা একটি নতুন যুগ শুরু করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘যারা বছরের পর বছর সহিংসতা, সন্ত্রাস, মাদক পাচার ও দুর্নীতিতে…
সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও মালায়েশিয়া। এছাড়া, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করেছে উভয় পক্ষ। সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতি সমঝোতা স্মারক স্বাক্ষর ও দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে দলিল বিনিময় করেন। ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে রোববার মালয়েশিয়া পৌঁছান। প্রধানমন্ত্রী…
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের তীব্র সমালোচনা করে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থবছরই শতভাগ বাজেট বাস্তবায়ন দেখা যায়নি। দেশের বাজেটের আকার ধারাবাহিকভাবে জ্যামিতিক হারে বাড়লেও বাস্তবায়নের হার হাঁটছে উল্টোপথে। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক মূল্যায়ন কর্মসূচি বাস্তবায়নের হার নেমে এসেছিল ৬৭ দশমিক ৮৫ শতাংশে, যা ১৯৭৬-৭৭ সালের পর সর্বনিম্ন। এমনকি চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেও এই হার মাত্র ৪১ দশমিক ৪১ শতাংশে দাঁড়িয়ে আছে। এই ধারাবাহিক ঘাটতি আমাদের সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার গভীর কাঠামোগত দুর্বলতাকেই স্পষ্ট করে তোলে। অবাস্তব ও অতিরিক্ত উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, জিডিপির দীর্ঘদিনের নিম্ন অবস্থান,…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমানকে। এসময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা উপস্থিত ছিলেন। এরপর…
