প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ…
Author: প্রাণের সংবাদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি। গ্যাসের দাম যদি এক টাকাও বৃদ্ধি করা হয়, তাহলে এই সরকার চালাতে পারবেন না। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, কিন্তু গ্যাসের দাম বাড়িয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি…
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনিয়মিতভাবে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টার সময় একটি নৌকায় আগুন লাগার পর ১৭৩ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ফ্রান্সের উপকূলের কাছে তাদের উদ্ধার করা হয়। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হয়। নৌকাটি ফরাসি ও ব্রিটিশ জলসীমার মাঝামাঝি পৌঁছানোর পর আগুন ধরে যায় বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। অনিয়মিতভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ঠেকানোর চেষ্টায় চলতি বছরের এপ্রিলে প্যারিস ও লন্ডনের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। যুক্তরাজ্যের একের পর এক সরকার এই পারাপার ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছে। গত দুই বছরে দেশটিতে অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের উত্থানের পেছনেও এই ইস্যু ভূমিকা রেখেছে।…
বিশ্বকাপের পর নেইমারকে ঘিরে বিতর্কের ঢেউ থামছে না। অনুশীলন ছেড়ে পোকার টুর্নামেন্ট খেলতে যাওয়া, গোলের পর বিতর্কিত উদযাপন, নতুন করে প্রতিপক্ষ খেলোয়াড়দের উসকানি দিয়ে সমালোচিত হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মঙ্গলবার সান্তোসের বিপক্ষে ব্রাজিলিয়ান কাপ ম্যাচের পর নেইমারের তীব্র সমালোচনা করলেন রেমোর প্রেসিডেন্ট। বিরতির পর মাঠে নামেন নেইমার। তারপর সতীর্থ রনিকে দিয়ে ম্যাচের একমাত্র গোল করান। সান্তোস ১-০ গোলের অগ্রগামিতায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বেলেমে ম্যাচ শেষে লকার রুমের উদ্দেশে যাওয়ার পথে বিশৃঙ্খলা তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড রেমোর ম্যানেজমেন্ট ও স্টাফদের সামনে চিৎকার করে বলছেন, ‘এলিমিনেটেড, এলিমিনেটেড’। বিষয়টি ভালো চোখে দেখার কথা নয়, এনিয়ে কথা বলেছেন…
রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে পারি—এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।” বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং…
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে বাংলাদেশে বেশ পরিচিতি পাওয়া ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেল ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে কেন এই টেলিভিশন চ্যানেল থেকে তিনি বিদায় নিয়েছেন সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি। ফেসবুকে দেওয়া পোস্টে কলকাতার এই আলোচিত সাংবাদিক লিখেছেন, ‘‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। ওই যে ডেসিবেলে মিনমিন না করে টিভি ষ্টুডিওতে…
ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার ঘটনায় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে তিনদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে ভারত। দেশটির সংসদীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটি এই আল্টিমেটাম দেয়। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যথায় মেটার ‘সেফ হারবার’ বা আইনি সুরক্ষা সুবিধা বাতিল করে জাকারবার্গের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে কমিটি। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটির ভাষ্য, ১৪০ কোটির বেশি ভারতীয় নাগরিকের নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সরিয়ে ফেলার ঘটনা ‘গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত’। কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেটা যদি…
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তির পথ থেকে ধীরে ধীরে সরে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়ায় জাপানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। নতুন সরকারি মূল্যায়নে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার পর মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, জরুরি ও সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সামরিক শক্তি বাড়ানো দরকার। এর জবাবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, পিয়ংইয়ংয়ের নেতারা জাপানের অতিরিক্ত সামরিকায়নের বিকল্পের প্রস্তুতি নেবে; যা স্পষ্টতই জাপানের বদলে যাওয়ার কারণে ঘটছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ)…
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন দেখা হবে ইনশাআল্লাহ, রাজপথে। বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনাদের নির্বাচিত সরকার আমরা। ভুল হলে আমাদের শুধরিয়ে দেবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। তিনি বলেন, আওয়ামী লীগকে দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর..। এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে, ডিসেম্বরে আসবেন, দেশে এসে পদার্পণ করবেন। তিনি…
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই…
