বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ অস্কারের লড়াইয়ে নাম লিখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে সিন্ধু সরকার প্রযোজিত পাকিস্তানি চলচ্চিত্র ‘মেরা লিয়ারি’। মর্যাদাপূর্ণ এই একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) রেসে চলচ্চিত্রটির অন্তর্ভুক্ত হওয়াকে পাকিস্তান এবং সিন্ধু প্রদেশের জন্য এক বিশাল সম্মান বলে অভিহিত করেছেন জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন। সিনেমাটি চূড়ান্ত মনোনয়ন পেলে তা দেশটির সার্বিক চলচ্চিত্র শিল্পের জন্য এক অভাবনীয় ও ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। সিন্ধু তথ্য বিভাগের চলচ্চিত্র বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, ওটিটি প্ল্যাটফর্মের…
Author: প্রাণের সংবাদ
যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে একজন শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল(ইউনিসেফ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে গত ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার(৬ আগস্ট) এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, একই সময়ে শত শত শিশু আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। সংস্থাটি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সঙ্গে জড়িত পক্ষগুলোর প্রতি তাদের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এডুয়ার্ড বেইগবেডার বলেন, যুদ্ধবিরতির মধ্যেও গড়ে প্রতিদিন একটি করে শিশু প্রাণ হারায়, তা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। গাজার শিশুরা…
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে ‘মাহবুব ভবনে’ মরহুমের পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম মাহবুব আলী খানের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মরহুম মাহবুব আলী খানের নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন। এ ছাড়া দোয়া মাহফিল ও ইসলামী আলোচনায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
ইসরায়েলের ইতিহাসের অধিকাংশ সময়জুড়ে রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে মতবিরোধ থাকলেও সেগুলো সাধারণত জনসমক্ষে আসত না। যুদ্ধ পরিচালনার কৌশল, সময় নির্বাচন বা ঝুঁকি মূল্যায়ন নিয়ে তীব্র বিতর্ক হলেও তা অভ্যন্তরীণ পর্যায়েই সীমাবদ্ধ থাকত। ফলে নাগরিকদের সামনে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রের চিত্রই উপস্থাপিত হতো। কিন্তু সেই দীর্ঘদিনের অলিখিত সমঝোতা এখন স্পষ্টভাবে দুর্বল হয়ে পড়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর প্রায় তিন বছর পার হলেও মন্ত্রিসভার সদস্য ও সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে প্রকাশ্য বিরোধ এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সাম্প্রতিক বিরোধের সূত্রপাত হয় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও অধিকৃত পশ্চিম তীরে মোতায়েন ইসরায়েলি বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আভি ব্লুথকে ঘিরে। এক…
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব করছে। ব্রিকস একটি বহুপাক্ষিক সংস্থা, যেখানে বাংলাদেশ অবশ্যই অংশগ্রহণ করতে আগ্রহী। সেই হিসেবে প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করবেন কি করবেন না, সেটা ওনার ব্যস্ততা, ওনার সময় এবং উনি সেটা বলে দেবেন। তিনি বলেন, সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে, কারণ ওনার সময়সূচির ওপর নির্ভর করবে—উনি…
দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হংক মিয়াং-বোর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সিউল পুলিশ। ব্যবসায়িক কাজে বাধা সৃষ্টিসংক্রান্ত একটি অভিযোগ তদন্তের অংশ হিসেবে সিউল পুলিশ কেএফএ কার্যালয়ে এই অভিযান চালায়। ২০২৪ সালে কেএফএ কয়েক মাস ধরে বিদেশী কোচের সন্ধান চালানোর পর হঠাৎ করেই দীর্ঘ অনুসন্ধান প্রক্রিয়া বন্ধ করে এবং সংক্ষিপ্ত একটি বৈঠকের পর হংক মিয়াং-বোকে প্রধান কোচ ঘোষণা করে। এরপর থেকেই তার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্স এবং গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর এ বিষয়টি আবার নতুন করে ওঠে আসে। একটি সংসদীয় শুনানিতে হংক বিশেষ…
বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাদের কালো ছায়া এখনো দেশে রয়ে গেছে। এই আগ্রাসন সংস্কৃতির মাধ্যমে তাড়াতে হবে। দেশীয় সংস্কৃতি সংসদ সেই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬’ তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। এই জুলাইকে আমাদের সবাইকে টিকিয়ে রাখতে…
প্লেন মাঝ আকাশে থাকা অবস্থায় দরজা খোলার চেষ্টা করেছেন এক ভারতীয় যাত্রী। এতে করে প্লেনের অন্যান্য যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। পরে ওই ভারতীয়কে আটক করা হয়। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জানিয়েছে, গতকাল বুধবার রাতে মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে ভারতের কোচিগামী একটি প্লেনে এ ঘটনা ঘটে। ওই ভারতীয়র নাম জামশের। তিনি ভারতের পালাকাদের বাসিন্দা। তিনি বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটে করে কুয়ালামপুর থেকে কোচিতে আসছিলেন। ভারতীয় পুলিশের দায়ের করা অভিযোগসূত্রে জানা গেছে, রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। ওই সময় প্লেনটি মধ্যআকাশে ছিল। জামশের ওই সময় জোরপূর্বক প্লেনের দরজা খোলার চেষ্টা…
বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা অনিল কাপুর দীর্ঘ সাড়ে চার দশক পর পুনরায় তেলেগু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। অভিনেতা জুনিয়র এনটিআরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’-এর শুটিংয়ে অংশ নিতে সদ্য তিনি হায়দেরাবাদে পৌঁছেছেন। হায়দেরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং শুরুর আগে সামাজিক মাধ্যমে একটি স্মৃতিকথা শেয়ার করেন অনিল কাপুর। অভিনেত্রী কাজলের জন্মদিনে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি উল্লেখ করেন, অতীতে রামোজি ফিল্ম সিটিতে কাজের সময় কাজল তাকে মজা করে বলেছিলেন—বহু বছর পর সংসার ও সন্তান হলেও অনিলকে হয়তো এই একই স্থানে শুটিং করতে হবে। কাকতালীয়ভাবে কাজলের জন্মদিনের দিনই ‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ের জন্য পুনরায় রামোজি ফিল্ম সিটিতেই উপস্থিত হন তিনি। বিষয়টিকে চমৎকার একটি সংযোগ উল্লেখ…
টানা কয়েক দশক ধরে শরণার্থী শিবিরে ‘বন্দি’ থাকা এবং বৈধ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত থাকার পর অবশেষে ভাগ্য খুলতে শুরু করেছে থাইল্যান্ডের আশ্রয় নেওয়া মিয়নমারের শরণার্থীদের। গত জুলাই মাস থেকে মিয়ানমারের শরণার্থীদের অ-নাগরিক পরিচয়পত্র ও বৈধ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে থাই সরকার। সামরিক বাহিনী এবং জাতিস্বত্ত্বাভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোর সংঘাত থেকে বাঁচতে গত কয়েক দশক ধরে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন থাই সীমান্তবর্তী বার্মিজ প্রদেশগুলোর বাসিন্দারা। বর্তমানে থাইল্যান্ডের শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছেন মিয়ানমারের প্রায় ৮০ হাজার নাগরিক। গত জুলাই মাস থেকে এই শরণার্থীদের অ-নাগরিক থাই পরিচয়পত্র প্রদান করছে থাইল্যান্ডের সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, বাকি শরণার্থীদেরও শিগগিরই কার্ড প্রদান করা হবে। পরিচয়পত্র প্রদানের…
