ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার ঘটনায় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে তিনদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে ভারত। দেশটির সংসদীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটি এই আল্টিমেটাম দেয়। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যথায় মেটার ‘সেফ হারবার’ বা আইনি সুরক্ষা সুবিধা বাতিল করে জাকারবার্গের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে কমিটি। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটির ভাষ্য, ১৪০ কোটির বেশি ভারতীয় নাগরিকের নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সরিয়ে ফেলার ঘটনা ‘গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত’। কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেটা যদি…
Author: প্রাণের সংবাদ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তির পথ থেকে ধীরে ধীরে সরে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়ায় জাপানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। নতুন সরকারি মূল্যায়নে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার পর মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, জরুরি ও সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সামরিক শক্তি বাড়ানো দরকার। এর জবাবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, পিয়ংইয়ংয়ের নেতারা জাপানের অতিরিক্ত সামরিকায়নের বিকল্পের প্রস্তুতি নেবে; যা স্পষ্টতই জাপানের বদলে যাওয়ার কারণে ঘটছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ)…
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন দেখা হবে ইনশাআল্লাহ, রাজপথে। বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনাদের নির্বাচিত সরকার আমরা। ভুল হলে আমাদের শুধরিয়ে দেবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। তিনি বলেন, আওয়ামী লীগকে দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর..। এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে, ডিসেম্বরে আসবেন, দেশে এসে পদার্পণ করবেন। তিনি…
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই…
তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোর মোহাম্মদ সালাহর আনুষ্ঠানিক দলবদলের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে মিসরীয় ফরোয়ার্ডের গায়ে ছিল ক্লাবটির জার্সি। কিন্তু নতুন ক্লাবে তার জার্সিটির নম্বর সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড় তুলেছে। লিভারপুলে গত ৯ মৌসুম ধরে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় অর্জনের সাক্ষী সালাহ। অ্যানফিল্ডে তাকে ১১ নম্বর জার্সিতেই সবসময় দেখা গেছে। আর জাতীয় দলে তিনি খেলছেন ১০ নম্বর জার্সিতে। কিন্তু ট্রাবজোনস্পোরে ভক্তদের সামনে তিনি হাজির হন ৬১ নম্বর জার্সি পরে! অনেকেই প্রশ্ন তুলেছেন তার এই জার্সি নম্বর নিয়ে। তাহলে কি ট্রাবজোন শহরের ক্লাবটিতে ৬১ নম্বর জার্সি পরেই খেলবেন সালাহ! আসলে তিনি তার নতুন ক্লাবে এই জার্সিতে খেলবেন না। আজ (বুধবার) ফ্রি ট্রান্সফারে…
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ওয়াশিংটন-ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের নতুন মার্কিন রাষ্ট্রদূতকে অনুমোদন না দেওয়ায় এবার পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইসা রিবেরো ভিওত্তির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাজিল যদি ব্রাজিলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত নতুন দূত ড্যানিয়েল পেরেজকে দ্রুত অনুমোদন দেয়, তবে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। অবশ্য ওই কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়নি এবং তাকে তাৎক্ষণিকভাবে দেশ ছাড়তেও বলা হয়নি। যুক্তরাষ্ট্রের এই আকস্মিক পদক্ষেপকে কূটনৈতিক শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের…
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না। একই সঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল। বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। প্রথম ভুল যেটা দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি নয়। ডকুমেন্টারিতে খালেদা জিয়ার ছবিও নেই। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন।…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। তারাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে।’ বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্নেল অলি বলেন, ‘বিগত কয়েক মাস ধরে আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি বিভেদ সৃষ্টি না করতে। এমন পরিস্থিতি তৈরি করবেন না, যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকাল দেশের তিনটি জায়গায় যে হামলার ঘটনা ঘটেছে, সেটিই প্রমাণ করে আপনার দলের ভেতরেই এমন লোক…
টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আজ (বুধবার) বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এবারের সিরিজে মালয়েশিয়া দলকে নেতৃত্ব দেবেন সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি আবার বাংলাদেশের জামাই। তিন বছর আগে বিয়ে করেছেন চট্টগ্রামের রওনাক নওয়ারকে। সৈয়দ আজিজ মালয়েশিয়ার ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০১৬ সালে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে বর্তমানে তিনি মালয়েশিয়ার টি-টোয়েন্টি দলের অন্যতম ক্রিকেটার। ২০২৩ সালে মালয়েশিয়ায় পরিচয় হয় চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার বাসিন্দা রওনাক নওয়ারের সঙ্গে। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চট্টগ্রামে বিয়ে করেন তারা। সেই অনুষ্ঠানে অংশ নিতে…
ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রতিবাদকারীদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, ‘আপনারা কি নিজেদের জাহির করার জন্য এসেছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য এসেছেন? কী করছেন আপনারা? শহীদদের জন্য কী করেছেন? শহীদদের জন্য আপনারা কিছুই করেননি।’ বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় উপস্থিত বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আপনারা শান্ত হোন। আপনাদের মধ্যে যারা কথা বলতে চান, এখানে এসে কথা বলুন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, এখানে এসে দিন।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার অংশ হিসেবে পরে…
