Author: প্রাণের সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ মুক্ত দেশকে কেউ কেউ এখন অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে…

Read More

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। ডকুমেন্টারিতে জুলাই গণ–অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন দিক পরিপূর্ণভাবে তুলে ধরা হয়নি অভিযোগ করে প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। রাষ্ট্রপতির উপস্থিতিতেই এ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে…

Read More

লাল বলের ক্রিকেটে ঋষভ পান্তের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন খুব একটা ওঠে না। তবে উইকেটকিপিংয়ে, বিশেষ করে স্পিন-সহায়ক উইকেটে, তাকে নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়েছে। আর সেই দুর্বলতা কাটাতেই এবার ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। স্পিন-নির্ভর কন্ডিশনে সেই সিরিজকে সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন পান্ত। অনুশীলনের জন্য তিনি গেছেন ধোনির শহর রাঁচিতে, যেখানে সময় কাটাচ্ছেন ভারতের সাবেক অধিনায়কের সঙ্গেই। রাঁচিতে ধোনির বাসভবনে অবস্থান করছেন পান্ত। দুজনকে একসঙ্গে শহরে বের হতে এবং জিমে অনুশীলন করতেও দেখা গেছে। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। তারা হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে।’ মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি : লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা জানি। আমরা সেই সমস্যাকে চিহ্নিত করতে চাই। সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জুলাই আন্দোলন নিয়ে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের দুই বছর পূর্তিতে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে বিএনপি। বিদ্যুৎ-গ্যাস নিয়ে জনগণের ভোগান্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ অবশ্যই একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য, অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে সাধ্যমতো চেষ্টা করছি জনগণকে এই পরিস্থিতি থেকে বের…

Read More

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে চলতি সপ্তাহেই তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ক্লাবের সর্বশেষ প্রস্তাবের চেয়ে বেশি অর্থ দিতে রাজি নয় স্প্যানিশ জায়ান্টরা। ইএসপিএনের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের পর ভিনিসিয়ুসকে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের একটি উন্নত প্রস্তাব দিয়েছে রিয়াল। কিন্তু ভিনিসিয়ুসের দাবি বছরে প্রায় ৩ কোটি ইউরো হওয়ায় দুই পক্ষের মধ্যে এখনো উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে। ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চললেও এখনো কোনো সমঝোতা হয়নি। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) চ্যাম্পিয়ন আর্সেনালের আগ্রহের খবর প্রকাশের পর তার…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং ভেঙে পড়া শান্তি উদ্যোগের মধ্যে আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হয়েছে পাকিস্তান। ইসলামাবাদ এবার ইরানের দুই শীর্ষ নেতাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর অবিশ্বাসের এই সময়ে পাকিস্তান আদৌ শান্তি আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছেন এবং তাকে ‘সুবিধাজনক সময়ে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের’ আমন্ত্রণ জানিয়েছেন। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফকে…

Read More

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান (কমার্শিয়াল সাবসিডিয়ারি) গঠনের পরিকল্পনা করেছিলেন, যার মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালিত হতো। সেই প্রতিষ্ঠানে বাইরের বিনিয়োগকারীদের মালিকানার অংশ কেনার সুযোগ দেওয়ার প্রস্তাবও ছিল। তবে সেই পরিকল্পনা সামনে আসতেই ফুসে উঠে ইউরোপের ৫৫ দেশসহ ফুটবলবিশ্ব। পরে পিছু হটে সেটি বাতিল করতে বাধ্য হন ইনফান্তিনো। ২০১৯ সাল থেকে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধানের দায়িত্ব পালন করছেন ইংলিশ কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার। যার নিয়ন্ত্রণে রয়েছে ফুটবলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ, ফিফার অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম এবং যুব প্রতিযোগিতাগুলো। ইনফান্তিনোর বিনিয়োগ পরিকল্পনা প্রথম প্রকাশ হওয়ার এক সপ্তাহ পর ওয়েঙ্গার ফিফার মাধ্যমে এক বিবৃতি দিয়ে ‘স্বচ্ছতা ও সততা’ নিশ্চিত করার…

Read More

রাজধানীর কেআইবি মিলনায়তনে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। জনগণ যখন সম্পূর্ণভাবে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফল হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি একক কোনো রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। বিগত ১৭ বছর এই দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, গণতন্ত্রে বিশ্বাসী আরো…

Read More

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ছাত্রদলের পক্ষে মাঠে নেমে তিনি বলেন, ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা–কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নয়ন বলেন, রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। দেশীয় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী দলেরও আতঙ্ক যুবদল। আপনারা (ঢাকা কলেজ ছাত্রদল) আজ যে ভূমিকা রেখেছেন, তার জন্য প্রশংসার দাবিদার। আপনারা অতীতেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মনজুরুল আলম রিয়াদ বলেন,…

Read More