কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বুবিস্তা। বিশ্বকাপে দলটির ইতিহাস গড়ার পর এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে মরক্কোর ক্লাব রেনেসাঁ বেরকানের দায়িত্ব নিচ্ছেন ৫৬ বছর বয়সী এই কোচ। মঙ্গলবার এক বিবৃতিতে রেনেসাঁ বেরকানে নিশ্চিত করেছে, বুবিস্তার সঙ্গে দুই মৌসুমের চুক্তি হয়েছে। এর মধ্য দিয়ে মরক্কোর শীর্ষ ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। শুরুতে বুবিস্তাকে একই সঙ্গে কেপ ভার্দে জাতীয় দল ও রেনেসাঁ বেরকানের কোচ হিসেবে রাখার পরিকল্পনা ছিল। তবে একাধিক দফার আলোচনার পর সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই কেপ ভার্দের প্রধান কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেবেন তিনি। বুবিস্তার অধীনে ২০২৬…
Author: প্রাণের সংবাদ
ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদের প্রধান জর্জ রদ্রিগেজ ভূমিকম্পে প্রাণহানির এই নতুন সংখ্যা জানিয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যানে গত ২৪ জুন আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পর হালনাগাদ করা এই প্রাণহানির তথ্য প্রকাশ করা হয়েছে। এ দুর্যোগে প্রায় ২০০টি ভবন ধসে পড়ে। এসব ভবনের বেশিরভাগই দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ধসে পড়েছে । এর আগে, দেশটির সরকারি এক বিবৃতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ৫৪৬ জন বলে জানানো হয়েছিল। ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন।…
আগামী প্রজন্মের স্বার্থ ও দেশের ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় রেখে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। এটি কোনো স্বল্পমেয়াদি উদ্দেশ্যে নয় জানিয়ে তিনি বলেছেন, ‘সংবিধান সংশোধন আমরা এক বছর বা দুই বছরের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য করব, যাতে জনগণ এর সুফল পায়। সে জন্য সময়ের আকাঙ্ক্ষা, সময়ের পরিবর্তন এবং জনগণের চাহিদার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করব।’ মঙ্গলবার (৪ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, সংবিধান একটি চলমান ও সময়োপযোগী দলিল। তাই সময়ের পরিবর্তন, জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের…
বিশ্বকাপের ভবিষ্যৎ আয়ের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবলে সৃষ্ট বিতর্ক আরও গভীর হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারা ফিফাকে একটি ‘ডকুমেন্ট প্রিজারভেশন লেটার’ বা প্রমাণ সংরক্ষণের আইনি নোটিস পাঠিয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ সম্ভাব্য আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট সব নথি, ই-মেইল ও তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে পাঠানো এক ই-মেইলে উয়েফা জানায়, “আমরা নিশ্চিত করছি যে, একটি ডকুমেন্ট প্রিজারভেশন লেটার পাঠানো হয়েছে। এ বিষয়ে আপাতত এর বেশি কোনও মন্তব্য করা হবে না।” এ ধরনের আইনি নোটিস সাধারণত সম্ভাব্য মামলা, সালিশি বা নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগের আগে পাঠানো…
ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নৌকাটিতে থাকা দেড় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে। ফরাসি চ্যানেল ও উত্তর সাগর কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীরা নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় নৌকাটির ইঞ্জিনে আগুন লেগে যায়। নৌকাটি থেকে ১৫৭ জনকে উদ্ধার করে বুলোন-সুর-মের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসা অভিবাসীর ঢেউ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তার এ প্রতিশ্রুতির একদিন পরই ঘটনাটি ঘটেছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি সোমবার…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী। তিনি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ…
বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জি টু জি সহযোগিতা প্রসারের উপায় নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল মহলের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান আজ মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এরিক গিলানের সঙ্গে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বসকিও উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উভয়পক্ষ জ্বালানি খাতে দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করে। উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে…
আইসিসি এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থা। এর নেপথ্য কারণ হিসেবে এক বছর আগে ঘরোয়া ক্রিকেটের একটি ঘটনা সম্পৃক্ত বলে গুঞ্জন উঠেছে। তবে সেসব নাকচ করে সৈকতের পদত্যাগের ব্যাখ্যা দিলো বিসিবি। মূলত গত বছরের ডিসেম্বরে আম্পায়ার সৈকতের সঙ্গে সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে সেটি এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছিল বিসিবি। সেই সময়ও শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই আইসিসির এই এলিট আম্পায়ার সরে দাঁড়িয়েছেন বলে বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইসিসি এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বোর্ডের সম্পর্ক নিয়ে সম্প্রতি গণমাধ্যমের…
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়ে দিয়েছেন। ব্রিফিংয়ে জোর দিয়ে রণধীর জয়সওয়াল বলেছেন, এটি একটি ‘বেসরকারি গণমাধ্যম সংস্থার’ আয়োজিত অনুষ্ঠান এবং সেখানে কোনো ধরনের মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয় কিংবা ভারত তা সমর্থন করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে, সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত…
মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, নৌপথ এবং জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার বানিয়ে সংঘাতের ব্যয় ক্রমাগত বাড়িয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে দীর্ঘদিন টিকে থাকার বাজি ধরেছে ইরান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ও উত্তেজনা নিয়ে এমন মন্তব্য করেছেন উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা ও বিশ্লেষকরা। চূড়ান্ত সামরিক বিজয় অর্জনের চেষ্টার পরিবর্তে সংঘাতের গতিপথ সুপরিকল্পিতভাবে বাড়ানোর কৌশল গ্রহণ করেছে তেহরান; যার মূল লক্ষ্য পূর্ণাঙ্গ যুদ্ধ না বাঁধিয়ে সংঘাতের পরিধি বৃদ্ধি করা। বিশ্লেষকরা বলেছেন, তেহরানের এই কৌশলে উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এটা বোঝানো যে—হরমুজ প্রণালি নিয়ে ইরানের দাবি মেনে নেওয়ার চেয়ে সংঘাত সামলে রাখার ব্যয় অনেক বেশি। ওয়াশিংটন যদি হরমুজ প্রণালিতে ইরানকে আরও বড় ভূমিকা দেওয়ার…
