Author: প্রাণের সংবাদ

হরমুজ প্রণালী বন্ধ থাকার পেছনে ইরান ও ওমানের মধ্যে কোনো মতবিরোধ দায়ী নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাঘাই বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুটে সমঝোতা প্রয়োজন। তবে শুধু এ ধরনের সমঝোতাই প্রণালী পুনরায় চালুর জন্য যথেষ্ট নয়। তিনি বলেন,‘ইরান ও ওমানের মধ্যে মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়নি। গত বছরের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণেই এই অঞ্চলে সংকট তৈরি হয়েছে।’ বাঘাই জানান, হরমুজ প্রণালী দিয়ে সাময়িকভাবে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা করতে ইরান…

Read More

বলিউডে পা রাখার পর প্রথম সিনেমা সফল হলেও ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। কাঙ্ক্ষিত কাজের সুযোগ না পাওয়ায় একপর্যায়ে অভিনয় জগৎ ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই অনিশ্চয়তা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই তারকা। ২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইয়ামি। সিনেমাটি ব্যবসাসফল হলেও ‘প্রথাগত নায়িকা’ হিসেবে স্থান না পাওয়ায় তার কাছে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাবই আসতে থাকে। ভালো কাজের সুযোগ না পেয়ে ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির ঠিক আগে বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। তবে ‘উরি’ এবং…

Read More

২০১৯ সালের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শ্রীলঙ্কার সাবেক পেসার নুয়ান কুলাসেকারা। উভয় দিকে বল সুইং করানোর দক্ষতার জন্য পরিচিত এই ডানহাতি বোলার ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির জাতীয় দলের হয়ে খেলেছেন। একটা সময়ে ভারতের সাবেক অধিনায়ক ধোনির সঙ্গে আইপিএলের চেন্নাই সুপার কিংসে খেলেছেন সাবেক লঙ্কান এই পেসার। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে তার বলে ছক্কা মেরে শিরোপা নিশ্চিত করেছিলেন ধোনিরা। অথচ আইপিএলে খেলার সময় ধোনি কখনই সেই ফাইনাল নিয়ে কথা বলেন নি বলে জানিয়েছেন নুয়ান কুলাসেকারা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই স্মরণীয় ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল। ধোনির ৭৯ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসটি স্বাগতিকদের দ্বিতীয়বারের…

Read More

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ছিল উদ্বোধনের বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। যা, ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম। মূল্যবোধভিত্তিক শিক্ষার এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে। এসময় ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও ৭টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Read More

অডিও রেকর্ডিং বিশ্লেষণের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান শনাক্ত করতে পারে—এমন আশঙ্কায় ইরানি কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে দাবি করেছে দেশটির দৈনিক আল-মাশহারি। রবিবার পত্রিকাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এ কারণেই খামেনির কোনো অডিও বার্তা প্রকাশ করা হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, একটি অডিও রেকর্ডিং থেকেই অন্তত পাঁচটি উপায়ে বক্তার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। এর মধ্যে প্রথমেই রয়েছে কক্ষের নিজস্ব শব্দগত বৈশিষ্ট্য। প্রতিটি স্থানের আলাদা অ্যাকুস্টিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বক্তা কী ধরনের কক্ষে ছিলেন, সে বিষয়ে ধারণা পাওয়া সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ লাইনের বৈদ্যুতিক সংকেত…

Read More

অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এ অনুদান ঘোষণা করা হয়। ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, অস্ট্রেলিয়ার ২০২৬-২৮ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত এই গুরুত্বপূর্ণ, নমনীয় এবং বহুবর্ষী অর্থায়ন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শরণার্থী জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অপরিহার্য সেবা অব্যাহত রাখতে সহায়তা করবে। এমন এক সময়ে এই সহায়তা এসেছে, যখন…

Read More

পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্যও দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। পরিবেশ সংরক্ষণে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তবে একটি পরিচ্ছন্ন ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। তারেক রহমান বলেন, ঢাকা শহরসহ দেশের যেকোনো জেলা, উপজেলা কিংবা গ্রামগঞ্জের জনবহুল ও বাজার এলাকাগুলোতে নজর দিলেই একটি দৃশ্য বারবার চোখে পড়ে।…

Read More

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সোয়াত জেলায় শত শত মানুষের বিক্ষোভ-সমাবেশ চলাকালীন ভিড়ের মাঝে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আর ২০ জনেরও বেশি। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সোয়াতের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন বলেছেন, ‌‌‘‘হামলাকারী তার শরীরে থাকা বিষ্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে চার পুলিশ সদস্যসহ সাতজন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’’ যদিও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, দেশটির উত্তরাঞ্চলীয় সোয়াত জেলার কাবাল থানার প্রবেশদ্বারে রোববার আত্মঘাতী হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ১৮ জন…

Read More

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য প্রতিবছর গড়ে প্রায় ১০ লাখ আবেদন নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা পড়ে। গত সাড়ে ছয় বছরে ইসি ৬২ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করলেও এখনো দেড় লাখের মতো আবেদন ঝুলন্ত বা পেন্ডিং অবস্থায় রয়েছে। ইসির এনআইডি শাখার সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইসির কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ইসিতে মোট ৬৩ লাখ ৭৮ হাজার ৩৭০টি সংশোধনের আবেদন জমা পড়েছে। সেই হিসেবে গেল সাড়ে ছয় বছরে প্রতি বছর গড়ে ৯ লাখ ৮১ হাজার ২৮৭টি আবেদন জমা হয়েছে, যা দৈনিক হিসেবে দাঁড়ায় প্রায় ২…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই একটি ঐতিহাসিক অভ্যুত্থান। নিঃসন্দেহে এই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়। রবিবার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। আর জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও মানুষের কণ্ঠের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তরুণরা রক্ত দিয়েছে। ইতিহাস বলে প্রতিটি বিপ্লবেই রক্ত ঝরে। কিন্তু জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ রক্ত ঝরেছে, তা পৃথিবীর অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল।…

Read More