তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবেন। সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্টরা বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা বেড়েছে। অ্যাডমিরাল কোহলারের সফরে এসব বিষয়ে প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে।
Author: প্রাণের সংবাদ
মোহাম্মদ সালাহকে পাওয়ার দৌড়ে একাই ছিল বেসিকতাস। হুট করে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে সুপার লিগ প্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর। মিসরীয় ফরোয়ার্ডকে পেতে কোনো ধরনের কিপ্টেমি করছে না তারা, হাতখুলে খরচ করতে প্রস্তুত দলটি। দলবদল বিষয়ক সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলুর প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে বেসিকতাসের কাছ থেকে সালাহকে কেড়ে নিয়েছে ট্রাবজোনস্পোর। এবং অবিশ্বাস্য এক প্রস্তাব দিয়েছে তারা। সাবেক লিভারপুল তারকার উপদেষ্টার সঙ্গে আলাপ শেষ করেছে। দুই বছরের চুক্তিতে বার্ষিক ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। জানা গেছে, পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সালাহ। আপাতত একটা ব্যাপার নিয়ে সমঝোতা বাকি—সালাহর জার্সি বিক্রির শেয়ার। খেলোয়াড়ের পক্ষে ২০ থেকে ২৫ শতাংশই…
দক্ষিণ কোরিয়ায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলমান তাপপ্রবাহে রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে স্থানীয় সময় দুপুর ১টা ২৬ মিনিটে তাপমাত্রা পৌঁছে যায় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এতে অতীতের শতবর্ষের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইয়াংসানেই তাপপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। টানা পাঁচ দিন ধরে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন শহরেও তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। পরিস্থিতির অবনতি হওয়ায় রোববার দক্ষিণ কোরিয়ার ২০টিরও বেশি এলাকায় জরুরি তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান…
খারাপ সময় যাচ্ছিল, মাঠে পারফরম্যান্সও ছিল হতাশাজনক। তবুও ম্যানচেস্টার সিটি তার ওপর আস্থা রেখেছে। ক্লাবের সেই সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন মৌসুমে নিজেকে নতুনভাবে মেলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। পেপ গার্দিওলার বিদায়ের পর সিটির ইতিহাসের সফল এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এবার নতুন কোচ এন্টসো মারেস্কার অধীনে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে ক্লাবটি। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারও নতুন করে শুরু করার লক্ষ্য ফোডেনের। ২০২৩-২৪ মৌসুম ছিল ফোডেনের ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। প্রিমিয়ার লিগে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করে সিটিকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পান প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এই সভা শুরু হয়। রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। এছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। নৌপথ সচল করার পাশাপাশি কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা…
ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৭টা বছর জুলুমের শিকার হয়েছি আমরাও, আপনারাও। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবো না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমি তাদেরকে একবার অনুরোধ করবো, জাতির উপরে যে জুলুমের পাহাড় নেমে এসেছিল, এই ক্ষেত্রটা কেন কীভাবে প্রস্তুত…
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক নাটক দিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। তার অভিনীত ‘পাখি’ চরিত্র নিয়ে এখানেও দর্শকমনে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। সেই ‘পাখি’ প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। মোহাম্মদ ইকবালের সিনেমাটির নাম ‘গুলশানের চামেলী’। গতকাল ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিয়েছেন নাম ভূমিকার অভিনেত্রী মধুমিতাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সবার এতো আগ্রহ, ভালোবাসা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি, এটা তো অনেক বড় দায়িত্ব। ছবিটা মুক্তির পর আপনারা আগ্রহ নিয়ে দেখতে যাবেন। সো, আমি চাই না আপনারা কোনোভাবে নিরাশ হন। এ চরিত্রটাকে যেভাবে তুলে ধরা হচ্ছে, এতে ভালো আর খারাপের মাঝে একটা…
ইরানে সম্ভাব্য হামলার বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোনালাপে তিনি ইরানের ওপর নতুন করে বড় আকারের হামলার কথিত পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার (২ আগস্ট) দুজন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরেকটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইরানে বড় ধরনের হামলার হুমকির পর সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তাদের যেকোনো সময় দেশ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে…
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী। পর্দার রসায়ন থেকে বাস্তবের সংসার, দুই ভুবনেই সফল তারা। তিন দশকেরও বেশি সময় ধরে অটুট রয়েছে তাদের সম্পর্ক। আজ এই তারকাজুটির বিবাহবার্ষিকী। বরাবরের মতো বিয়ের দিনে প্রিয়তমা স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সানী। ফেসবুকে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’ চার ঘণ্টায় ওমর সানীর ওই পোস্টে প্রায় ৩৯ হাজার প্রতিক্রিয়া এসেছে। আর মন্তব্য প্রায় সাড়ে তিন হাজার। সকলেই তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। ওমর সানীর ফেসবুক পোস্ট…
সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বেলা পৌনে ১২টার দিকে কোরআন তিলাওয়াত, অন্যান্য ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং চাকরিপ্রাপ্ত সহকর্মীদের মধ্যে যারা মারা গেছেন তাদের স্মরণে এক মিনিট…
