Author: প্রাণের সংবাদ

মেহেরপুর –১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেছেন, ফ্যামিলি কার্ড পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা সংবাদপত্র গুলাতে ইতোমধ্যে দেখেছি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে, টাকা নেওয়া হচ্ছে। এটা প্রতিদিনের রিপোর্ট আছে। তবে সরকারি দলীয় সংসদ সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে ‘ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে’ এই বিষয়টি সংসদে এক্সপাঞ্জ করা হয়। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি এক্সপাঞ্জ চাইলে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ধর্ষণের বিষয়টি এক্সপাঞ্জ করেন। তবে এ নিয়ে সিরাজগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান পয়েন্ট অব অর্ডারে…

Read More

বয়স প্রায় ৩৯। তবু মাঠে তার উপস্থিতি যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখায়। ক্যানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও বিশ্বকাপের সব আলো যেন কেড়ে নিলেন লিওনেল মেসি। ৮০ মিনিটে তিন গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন ষষ্ঠ বিশ্বকাপ। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠেছে আরেকটি প্রশ্ন—২০৩০ সালে কি সপ্তম বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মিক্সড জোনে এমন প্রশ্ন করলে মেসি প্রথমে হেসে ফেলেন। এরপর সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’ আলজেরিয়ার বিপক্ষে…

Read More

আগে বহুবার দেখা হয়েছে তাদের। একসঙ্গে ছবিও করেছেন তিনটি। সে ছবিগুলো হয়েছিল দর্শকনন্দিত। দুজনের মধ্যকার রসায়ন পছন্দ করেছিল দর্শক। তবে এবারের সাক্ষাৎ ব্যতিক্রম, বিশেষ। কারণ এরই মধ্যে থালাপতি বিজয় হয়ে গেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে বেশ আপ্লুত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বুধবার চেন্নাইয়ে বিজয়ের কার্যালয়ে হাজির হয়েছিলেন সামান্থা। দুজন কুশল বিনিময় করেছেন, অতঃপর আলোচনা করেছেন চলচ্চিত্র ও রাজ্যের নানা বিষয় নিয়ে। বিজয়ের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ বার্তাও দিয়েছেন অভিনেত্রী। সামান্থা লেখেন, ‘আমার সবসময়ই মনে হয়েছিল, বিজয় স্যার কেবল পর্দার নায়ক হয়ে থাকার জন্য তৈরি হননি। তার প্রাণশক্তি, উপস্থিতি এবং তার প্রতি মানুষের প্রতিক্রিয়া…

Read More

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী (১৯ জুন) শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে তা কার্যকর হবে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের অনুলিপি এখনও প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সংবেদনশীলতার কারণেই এমনটি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন উপস্থাপক মেগিন কেলির পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বিষয়টি সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রকাশ করতে হবে। কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।” তিনি জানান, শুধু ইরানই নয়, আলোচনার মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকেও চুক্তির বিস্তারিত প্রকাশে ধাপে ধাপে এগোনোর অনুরোধ এসেছে। বিশেষ করে…

Read More

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফিফার কাছ থেকে পাবে ৫ কোটি মার্কিন ডলার। তবে তার পাশাপাশি বিভিন্ন দেশের ফেডারেশনও তাদের দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। যেখানে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। বিশ্বকাপ জিতলে ব্রাজিলের ফুটবলাররা পাবেন ১০ লাখ মার্কিন ডলার করে, যা প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ডের সমান। এরপরই আছে ইংল্যান্ড। তাদের ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে পাবেন ৫ লাখ পাউন্ডের বেশি বোনাস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা। সব মিলিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাসের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮২ কোটি টাকা। তবে সবচেয়ে বড় আর্থিক পুরস্কার পেতে পারেন দলের কোচ টমাস টুখেল। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে পারলে তার…

Read More

জাতীয় সংসদসহ দেশের সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার তাঁর কার্যালয়ে জাতিসংঘের সহযোগী সংগঠন ইউএন উইমেন-এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন স্পিকার। সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সকল ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস্যের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নারী ও শিশুদের প্রতি যেকোনো সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে দেখছে। এ প্রসঙ্গে স্পিকার…

Read More

বিদায়ের ছায়া ঘনিয়ে এলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ও সমালোচনার সব বাধা পেরিয়ে এবার তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার লক্ষ্য নিয়ে নামছেন পর্তুগালের হয়ে। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল। শক্তিশালী এই পর্তুগাল দলে রোনালদোই থাকছেন মূল আকর্ষণ। রোনালদো এবার টানা ষষ্ঠ বিশ্বকাপে গোল করার এক অনন্য কীর্তি গড়ে নিজের নামের পাশে নতুন মহাকাব্য লিখতে চান। দীর্ঘ দুই দশকের বিশ্বকাপ যাত্রায় এবারও নিজের শেষ রূপকথা লেখার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন তিনি। পর্তুগালের ইতিহাসে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে বড় সাফল্য খুবই সীমিত। একমাত্র…

Read More

জনদুর্ভোগ ও যানজট কমাতে এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বে জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে। বুধবার (১৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে বিভিন্ন কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবল পরীক্ষার্থীদের জন্য সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের ব্যবস্থা নিতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা…

Read More

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি…

Read More

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিভিন্ন মামলা জটিলতার কারণে দেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে সরকারি দলের সদস্য জয়নাল আবেদীন ফারুক সংসদে বিষয়টি উত্থাপন করেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছাড়াও আরও ২ হাজার ৬০০ এবং ১৭ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রমও মামলার কারণে ঝুলে রয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এসব জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দায়িত্ব পাওয়ার প্রথম…

Read More