ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। রাজ্যের পাঁচ জেলায় এখনও বন্যার প্রভাব অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শনিবার (১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাজ্যে বন্যায় শিবসাগর, গোলাঘাট, জোরহাট, নগাঁও এবং চরাইদেও জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৃহস্পতিবারের তুলনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যায় দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্য সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য একাধিক ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বীমা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত যানবাহন, গবাদি পশু ও সম্পত্তির ক্ষতিপূরণের দাবি দ্রুত নিষ্পত্তি করতে এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণগ্রহীতাদের…
Author: প্রাণের সংবাদ
ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের শর্তে নিজেদের অস্ত্র সমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইসরায়েল যদি শর্ত মেনে তাদের সেনাদের সরিয়ে নেয় এবং গাজায় আর কোনো হত্যাকাণ্ড না চালায় তাহলে তারা নিজেদের অস্ত্র জমা দেবে। তবে দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বলেছেন, হামাসের এ শর্ত তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন, গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যেতে হবে। নয়ত হামাস আবারও নিজেদের সংগঠিত করে ৭ অক্টোবরের মতো আরেকটি হামলা চালাবে। টেলিগ্রামে এ নিয়ে এ দখলদার এক পোস্টে বলেছেন, “৭ অক্টোবরের গণহত্যার পর, প্রত্যেক হামাস সদস্যের রক্ত আমার মাথায় রয়েছে। আর হামাসের সদস্যদের হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দিলে…
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে ভারত। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন জাসপ্রিত বুমরাহ। ফলে প্রথম টেস্ট থেকেই দলের হয়ে মাঠে নামতে পারবেন অন্যতম সেরা এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ডান হাঁটু ফুলে যাওয়ায় খেলতে পারেননি বুমরাহ। এরপর থেকেই শ্রীলঙ্কা সফরে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় পাস করার পর সেই শঙ্কা কেটে গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বুমরাহ পুরোপুরি সুস্থ। ফিটনেস পরীক্ষায়ও পাস করেছে। আমরা আশা করছি, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই খেলতে পারবে। ওকে পাওয়ায় দলের পরিকল্পনা করাও সহজ হবে।’…
যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিয়ে হরমুজ পাড়ি দিতে গিয়ে ইরানের হামলার কবলে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ। আজ শুক্রবার (৩১ জুলাই) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, জাহাজগুলো তাদের নির্দেশনা উপেক্ষা করেছিল। এ কারণে এগুলোর ওপর হামলা হয়। এরপর জাহাজগুলো থেমে যায়। আর এ হামলার পর আরও চারটি জাহাজ দ্রুত তাদের গতিপথ বদলে ফেলে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড। তারা এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, “নিয়ম অমান্যকারী দুটি ট্যাংকারে হামলা চালানো এবং এগুলো থামিয়ে দেওয়া হয়। অপরদিকে চারটি ট্যাংকার দ্রুত সময়ে তাদের গতিপথ বদলে আগের জায়গায় ফিরে যায়। সামরিক বাহিনী জানিয়েছে, এই জাহাজগুলো একটি ঘোষিত পথ দিয়ে ও যুক্তরাষ্ট্রের…
নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলের মধেশ প্রদেশে কয়েক দিন ধরে চলা দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। চার জেলায় কারফিউ জারি করেছে দেশটির সরকার। একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা কীভাবে কয়েকটি জেলায় ছড়িয়ে পড়ল, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত রবিবার ভারতীয় সীমান্তসংলগ্ন সুনসারি জেলার দেওয়াংগঞ্জ এলাকায় একটি শোভাযাত্রা চলছিল। অভিযোগ রয়েছে, শোভাযাত্রার সময় উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল এবং ধর্মীয় পতাকা বহন করা হচ্ছিল। এ সময় স্থানীয় আরেকটি সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। সেখান থেকে দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরে তা আশপাশের জেলাগুলোতেও বিস্তার লাভ করে। পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে…
বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, দেশের সুগার মিলগুলো বছরে কয়েকটা মাস চালু থাকে। এগুলো সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা, সরকার সেই চিন্তা-ভাবনা করছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সরকার বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে। সেইসঙ্গে বিসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হবে। এ সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক…
ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। শুক্রবার তাৎক্ষণিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এই পরিকল্পনাকে ফুটবলের জন্য ‘খারাপ চুক্তি’ বলে আখ্যা দেন। গত মঙ্গলবার ২০ বিলিয়ন ডলার মূল্যের নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনা প্রকাশ করে ফিফা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে এবং এর সর্বোচ্চ ২০ শতাংশ মালিকানা বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। ঘোষণার পর থেকেই পরিকল্পনাটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রথমে ইউয়েফা এর বিরোধিতা করে। পরে ইউয়েফার ৫৫ সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ফিফার…
ভারতের মতো পাকিস্তানেও ককরোচ পার্টির উত্থান ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ সতর্কবার্তা দিয়েছেন তিনি। টেলিভিশনে দেওয়া বক্তব্যে মহসিন নাকভি বলেছেন, “আমাদের তরুণ-তরুণীরা যা চায়— তা তাদের দিতে পারছি না আমরা। আপনি তাদের তরুণ, ককরোচ বলতে পারেন কিংবা যে কোনো কিছু বলতে পারেন; কিন্তু যদি এই ককরোচেরা ঐক্যবদ্ধ হয়— তাহলে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে।” “আজ ভারতে আমরা তরুণদের হতাশা থেকে সৃষ্ট ককরোচ পার্টির উত্থান দেখছি। যদি বেকারত্ব এবং ত্রুটিপূর্ণ সরকারি প্রশাসন বজায় থাকে, তাহলে পাকিস্তান তো বটেই— পুরো দক্ষিণ এশিয়াজুড়ে এ ‘ককরোচ পার্টির উত্থান ঘটবে।” পাকিস্তান…
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ঘিরে তীব্র বিরোধিতার মধ্যেও টুর্নামেন্ট আরও বড় করার পথে এগোচ্ছে ফিফা। সংস্থাটি ২০৩০ সাল থেকেই বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। দ্য টাইমস–এর প্রকাশিত একটি অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ৩০ জুলাই ফিফা এ-সংক্রান্ত একটি ব্রিফ করেছে। সেখানে বলা হয়েছে, বিশ্বকাপ ৬৪ দলে উন্নীত হলে আয়, সম্প্রচার, স্পনসরশিপ, ফেডারেশন, কনফেডারেশন, লিগ, ক্লাব ও সামগ্রিক ফুটবল ব্যবস্থার ওপর কী প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করবে একটি স্বাধীন সংস্থা। নথি অনুযায়ী, ৭ আগস্টের মধ্যে আগ্রহী সংস্থাগুলোর প্রস্তাব জমা পড়বে। ১৪ আগস্ট চূড়ান্ত সংস্থা নির্বাচন করবে ফিফা এবং ১১ সেপ্টেম্বরের মধ্যে বিশ্লেষণী প্রতিবেদন হাতে পাওয়ার…
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না, বরদাশতও করবে না। শুক্রবার (৩১ জুলাই) বিকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ছাত্রদল হামলায় গুরুতর আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি জানেন।…
