তেলেগু সিনেমার ‘আইকন স্টার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার অনেক আগে, আল্লু অর্জুন ছিলেন স্কুলের এক সাধারণ শিক্ষার্থী, যার হৃদয়জুড়ে রাজত্ব করতেন রুপালি পর্দার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৯৬ সালের ২ জুন যখন চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন, তখন সেই খবর শুনে গভীর বেদনায় দিনভর কেঁদে কেটেছিলেন কিশোর আল্লু অর্জুন। শৈশবের সেই তীব্র আবেগ ও একতরফা ভালোবাসার এক স্মৃতিকথায় এ তথ্য নিজেই প্রকাশ করেছিলেন এই দক্ষিণী তারকা। নিজের এই ভালোবাসাকে সাধারণ কোনো তারকা-মুগ্ধতা হিসেবে দেখতে নারাজ আল্লু অর্জুন। পুরোনো এক সাক্ষাৎকারে শ্রীদেবীর প্রতি তার এই গভীর শ্রদ্ধাবোধ ও অনুরাগের কথা স্মরণ করে তিনি বলেন, শ্রীদেবীর…
Author: প্রাণের সংবাদ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সরকার নতুন নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুসারে এ কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এছাড়া অর্থ…
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ঢাকাস্থ ইউএই দূতাবাস আজ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইউএই প্রেসিডেন্ট। এছাড়া, বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান এবং সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ…
কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করতে চাচ্ছে ইরান। আর তারই ধারাবাহিকতায় চীনের তৈরি প্রায় ৪০০টি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মাঝেই ইরানের হাতে পৌঁছাতে পারে। ইরান ও চীনের এই চুক্তি সম্পর্কে অবগত, এমন তিনটি সূত্র বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। এই চুক্তির ক্রয়মূল্য প্রায় প্রায় ছয় থেকে সাত কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি হলো এটি। কারণ এই যুদ্ধ…
ক’দিন ধরে একটি নাটকের প্রচারণা চালাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। ‘লুক আ লাইক’ নামের নাটকটি বানিয়েছেন ফয়েজ আহমেদ রেজা। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল। ট্রেলার ও একাধিক পোস্টারও প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। তবে বিপত্তি ঘটল আজ মুক্তির দিন নতুন আরেকটি পোস্টারের কারণে। সে পোস্টারে নাটকের লুক কিংবা দৃশ্য নয়, প্রভার ব্যক্তিগত একটি ছবি ব্যবহার করা হয়েছিল। প্রকাশের পর থেকে সেটা নিয়ে নেতিবাচক মন্তব্যও করছিল নেটিজেনরা। বিষয়টি নজরে পড়ে প্রভার। তিনি ক্ষুব্ধ হয়ে দিয়েছেন প্রতিক্রিয়া। ফেসবুক বার্তায় প্রভা লেখেন, ‘পোস্টারটি যিনি ডিজাইন করেছেন, তিনি গুরুতর ভুল করেছেন। এ ছবিটি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া…
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে অর্থায়ন করেছে ব্রাজিল সরকার, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ–সংক্রান্ত একটি ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। পরে স্পেনের বিপক্ষে ফাইনালের পর লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে বর্ণবাদ এবং লিওনেল মেসিদের পক্ষে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক সমালোচনা হয়। সেই প্রেক্ষাপটেই মুখ খুলেছেন মিলেই, ‘এই আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় সবচেয়ে…
নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে আগামী পাঁচদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টির প্রভাবে আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্বাভাসে বলা হয়, উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এবং ছত্তিশগড় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। অপরদিকে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর…
বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা…
২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ মিশন ব্যর্থ হওয়ার পর এখন সামনে তাকাতে চাইছেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ-পরবর্তী পরিকল্পনায় নতুন প্রজন্মের ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়ে ব্রাজিল কোচ জানিয়ে দিয়েছেন, নেইমার, দানিলো ও কাসেমিরোর জাতীয় দলের অধ্যায় শেষ। বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার ২৪ দিন পর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে–কে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম বছরের কাজের মূল্যায়ন করেন আনচেলত্তি। একই সঙ্গে স্বীকার করেন, বিশ্বকাপে কৌশলগত কিছু ভুলও ছিল তার। ‘এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, কাসেমিরো—বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন, তাদের সময় শেষ হয়েছে,’ বলেন…
কোনো অপরাধী চক্রের কতটা প্রভাব রয়েছে, তা না দেখে মানব পাচারকারীদের দমন করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রত্যেক মানুষের নাগরিক অধিকার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দাসত্বের বন্ধনে গরিব ও নিম্নমধ্যবিত্ত মানুষ নানাভাবে জড়িয়ে পড়বে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মানব পাচার বন্ধে সরকারের শক্ত আইন প্রণয়ন ও আইনের শাসন নিশ্চিত করা জরুরি। সমাজে আইনের শাসন থাকলে অপরাধী চক্র গড়ে উঠত না।…
