জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপি অডিটোরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সমাজের পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না। নিয়মতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম এবং প্রয়োজন হলে আত্মত্যাগের মধ্য দিয়েই বড় পরিবর্তন অর্জিত হয়। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পেছনে মানুষের দীর্ঘ আন্দোলন ও ত্যাগের অবদান রয়েছে। তিনি বলেন, ১৯৪৭…
Author: প্রাণের সংবাদ
মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে আইনি সহায়তা ও মধ্যস্থতা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে। এর ফলে আদালতে নতুন মামলা দায়েরের প্রবণতা কমবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত ও কার্যকর সেবা পাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের (ডিবিএলএ) সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্প) কর্মসূচির পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি…
ভূমিকম্পের মতো বড়ো ধরনের দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি জোরদার করছে সরকার। এ লক্ষ্যে জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও আশপাশের এলাকায় এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত করা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতে থাকা উদ্ধারকাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতির একটি সমন্বিত তালিকাও প্রস্তুত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বৈঠকের জন্য তৈরি ওই অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, সরকারি সংস্থাগুলোর কাছে ৪ হাজার ৮৬৯টি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আরও ৭২৫টি ভারী যন্ত্রপাতি রয়েছে। সব মিলিয়ে জরুরি উদ্ধার অভিযানে ব্যবহারযোগ্য মোট ৫ হাজার…
১৯৭৪ ও ২০০৬—দুইবার বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে জার্মানির। এবার সেই তালিকায় নতুন অধ্যায় যোগ করতে চায় দেশটি। প্রায় তিন দশক পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হওয়ার পরিকল্পনা করছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। ডিএফবির বোর্ড সদস্য ও আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহী এক্সেল হেলম্যান জানিয়েছেন, ২০৩৮ কিংবা ২০৪২ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জার্মানি। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে ফিফার নীতিমালার ওপর। দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে হেলম্যান বলেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে চাই। ২০৪২, কিংবা সম্ভব হলে ২০৩৮ সালের জন্য আবেদন করার উদ্যোগ নিয়েছেন ডিএফবি সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তবে…
এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র চালুর পর আবারও প্রশ্নে অসংগতির অভিযোগ উঠেছে। এবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ইংরেজি সংস্করণের নৈর্ব্যক্তিক অংশের তিনটি প্রশ্নে ভুল থাকার অভিযোগ করেছেন পরীক্ষার্থীদের একাংশ। অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা শুরু করেছে শিক্ষা বোর্ড। ভুল প্রমাণিত হলে পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বুধবার (২৯ জুলাই) নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার পর পরীক্ষার্থীরা অভিযোগ করেন, ইংরেজি সংস্করণের নৈর্ব্যক্তিক অংশের তিনটি প্রশ্নে বাংলা ও ইংরেজি সংস্করণের মধ্যে অসামঞ্জস্য ছিল। এতে ইংরেজি সংস্করণের পরীক্ষার্থীরা পরীক্ষার হলে বিভ্রান্তির মুখে পড়েন। এর আগে গত ১৯ জুলাই অনুষ্ঠিত…
উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাবে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামী পাঁচ দিনজুড়ে দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সন্ধ্যা ৬টার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের…
মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান। এসব হামলায় ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখতে সেনাদের মোবাইল ফোন জমা নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সতর্ক করে বলেছেন, সেনাদের অনলাইনে শেয়ার করা মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ইরানকে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করতে সহায়তা করতে পারে। সূত্র জানিয়েছে, এ জন্য সেনাদের মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশনা শিগগিরই জারি করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ এ অঞ্চলে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনার জন্য নতুন বাস্তবতা তৈরি করবে। কারণ…
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান। জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আজ সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। হাজিরা শেষে তিনি জানিয়েছেন, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার…
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস। তার সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই। বুধবার মিরপুরে বিসিবি পরিচালকদের সভার পর সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’ সম্প্রতি সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকেই। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব…
ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি এবং বিমান যোগাযোগসহ দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। শামা ওবায়েদ ইসলাম ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরো বাড়ানো এবং বাংলাদেশি নাগরিকদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এর…
