Author: প্রাণের সংবাদ

বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ব্যবসায়িক মূল্যেও নতুন রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে আইপিএলের ব্যবসায়িক মূল্য ১১ শতাংশের বেশি বেড়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এটি টানা দ্বিতীয় বছর আইপিএলের ব্যবসায়িক মূল্যে দুই অঙ্কের প্রবৃদ্ধি। ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্বসেরা ক্রিকেটারদের আকর্ষণ, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী বাণিজ্যিক কাঠামো তৈরি করেছে লিগটি। আইপিএলের আর্থিক শক্তির বড় উদাহরণ হিসেবে চলতি বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। গত মার্চে ব্ল্যাকস্টোন,…

Read More

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া দুটি হাত আর চোখেমুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। সেই কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। কিন্তু ছবির হাসির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর বেদনার গল্প। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাহসিন হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষ, বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন তারা ছিল দুটি আলাদা ভবনে। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, আর তাসনিয়া পড়ত অষ্টম শ্রেণিতে। যুদ্ধবিমানটি…

Read More

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, কয়েক মাসের জল্পনা-কল্পনার পর অবশেষে দুই ক্লাবের মধ্যে মৌখিক আলোচনা শুরু হয়েছে। এর আগে আগ্রহ থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি স্প্যানিশ জায়ান্টরা। তবে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ব্যক্তিগতভাবে এই দলবদলের অনুমোদন দিয়েছেন। রদ্রিকে দলে টানতে ৫০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিতে প্রস্তুত রিয়াল। তবে এই অঙ্কে ম্যানচেস্টার সিটিকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বর্তমান সময়ের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন ৩০ বছর বয়সী রদ্রি। পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম ভরসা…

Read More

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার দি‌য়ে‌ছে বাংলাদেশ সরকার। হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করেন। বুধবার (২৯ জুলাই) মা‌লের বাংলাদেশ হাইক‌মিশন এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। হাইক‌মিশন জানায়, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, শুভেচ্ছা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে বাংলাদেশ সরকার মালদ্বীপ প্রজাতন্ত্র সরকারের নিকট প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশি আম উপহার দিয়েছে। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতে এই শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এই আন্তরিক উদ্যোগ দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের আরেকটি উজ্জ্বল প্রতিফলন।

Read More

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সেখানে তার জরুরি অস্ত্রোপচার চলছে এবং অবস্থার আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাডমিন প্যানেলের দেওয়া এক বিবৃতিতে এই দুঃসংবাদটি নিশ্চিত করা হয়। বিবৃতি আসার পর থেকেই বিনোদন অঙ্গনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে গভীর উদ্বেগের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে অ্যাডমিন প্যানেল উল্লেখ করে, “আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচার চলছে। এই কঠিন মুহূর্তে আমরা সবাইকে অনুরোধ…

Read More

মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারলকে যৌন নিপীড়ন করার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার যে রায় বাতিল চেয়ে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ট্রাম্পের আইনজীবীরা। গতকাল তারা দাপ্তরিকভাবে আপিল করেছেন বলে জানা গেছে। এর আগে গত জুন মাসেও এ আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা। তবে সর্বোচ্চ আদালত সেবার তা নাকচ করে দিয়েছিলেন। মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন ২০১৯ সালে। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ১৯৯৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্পের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। ২০২৩ সালে মামলার রায়…

Read More

বিদেশের মাটিতে পাকিস্তানের হারের বৃত্ত যেন ভাঙছেই না। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে এবার নতজানু হলো বাবর আজমের দল। তারুবা টেস্টে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে ৯০ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে সফরকারীরা। এই হারের সঙ্গে পাকিস্তানের নামের পাশে যুক্ত হয়েছে লজ্জার আরেকটি রেকর্ড। বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা আট টেস্টে পরাজয়ের তিক্ত স্বাদ পেল তারা। গত মে মাসে বাংলাদেশে এসে ২-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এবার ক্যারিবিয়ানদের মাটিতে সিরিজের প্রথম টেস্ট হেরে বসল বাবর-রিজওয়ানরা। ২১১ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগেই হারায় তিন…

Read More

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর করে অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তারা এই আশাবাদ ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত স্পিকার বলেন, পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সার্ককে পুনরায় সক্রিয় করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে। এ সময় তিনি সার্ককে গতিশীল করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান জানালে নেপালের রাষ্ট্রদূত তাতে পূর্ণ সম্মতি প্রকাশ করেন।…

Read More

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দৌড় থেমেছিল শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে। নেইমার জুনিয়রের একমাত্র গোলটি কেবল সেলেসাওদের হারের ব্যবধান কমিয়েছে। এরপরই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া এই তারকা অবসরের ইঙ্গিত দেন। তবুও যদি-কিন্তু মেলাচ্ছেন অনেকে। নেইমার অবশ্য নিজের পুরোনো সিদ্ধান্তেই অটুট, জানিয়েছেন জাতীয় দলে তার অধ্যায় শেষ। গতকাল (মঙ্গলবার) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে সান্তোস। এরপর মিক্সড জোনো জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন নেইমার। এ সময় ৩৪ বছর বয়সী তারকা বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু…

Read More

৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। বাংলাদেশ ও ভারতে অবশ্য আগামীকালই মুক্তি পাবে ছবিটি। দর্শকের মনে তাই তুমুল উচ্ছ্বাস-উত্তেজনা। এই সিনেমার গল্পটা শুরু হয়েছে এমন এক সময়ে, যখন পিটার পার্কারের পরিচয় (স্পাইডার-ম্যান চরিত্রে টম হল্যান্ড) সবাই ভুলে গেছে। এমনকি তার বন্ধু ও প্রেমিকাও তাকে আর চিনতে পারে না। সেখান থেকেই শুরু হয় পিটারের নতুন অধ্যায়, চেনা মানুষগুলোকে পুনরায় আপন করে নেয়ার মিশন। কিন্তু সিনেমার মতো এমন ঘটনা যদি বাস্তবে ঘটে! যদি বাস্তবেও তারা একে-অপরকে ভুলে যান? কী হবে তখন? ইন্ডিয়া টুডে’র বিশেষ সাক্ষাৎকারে এমন প্রশ্নের বিপরীতে তারা দুজনেই বলেছেন, ভুলে যাওয়ার মতো বিষয় কল্পনাও করতে পারেন…

Read More