যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ইরাকের প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় সৌদি ও মার্কিনিদের যুদ্ধবিমান। পিএমএফ এক সময় সশস্ত্র গোষ্ঠী থাকলেও ২০১৬ সালে ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের একীভূত করা হয়। এই গ্রুপে আবার আলাদা আলাদা কয়েকটি দল রয়েছে। পিএমএফ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বাসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালাতে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে করে একাধিক মিলিটারি সদরদপ্তর, সামরিক যান এবং যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরআগে পিএমএফের ৩০নং ব্রিগেড…
Author: প্রাণের সংবাদ
আজ ২৯ জুলাই বুধবার, বিশ্ব বাঘ দিবস। জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়া, চোরা শিকারিদের দৌরাত্ম্য, খাদ্যসংকট ও কার্যকর টেকসই পদক্ষেপের অভাবে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রয়েছে অস্তিত্ব সংকটে। পরিসংখ্যান অনুযায়ী, গত দুই দশকে সুন্দরবনে বাঘের টিকে থাকার লড়াইটা আরো কঠিন করে তুলেছে। বন বিভাগ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের বাঘ সংরক্ষণ শুধু একটি বিপন্ন প্রাণীকে রক্ষা করা নয়, বরং পুরো ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং উপকূলীয় পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সর্বশেষ শুমারিতে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫টি। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১০৬টি এবং ২০১৮ সালে ছিল ১১৪টি। ধারাবাহিক এই…
দিন দশেক আগে শেষ হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেওয়া একটি সিদ্ধান্ত ঘিরে বিতর্ক চলছে। যেখানে আর্জেন্টিনার বিপক্ষে ডাইভ (ফাউলের অভিনয়) দিয়ে হলুদ কার্ড দেখেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। যা ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড, ফলে তিনি লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় সুইসরা। ওই সময় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কী কথা হয়েছিল তা জানালেন রেফারি জোয়াও পিনেইরো। ওই ম্যাচে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা এবং ম্যাচ চলাকালে মেসির সঙ্গে রেফারি পিনেইরোর উত্তপ্ত বাক্যবিনিময়। এ নিয়ে মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন ম্যাচ রেফারি।…
সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকভুক্ত করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফসিবি। আজ বুধবার এফসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত করার কারণ হিসেবে বলা হয়েছে, “টেলিগ্রামের অসংখ্য চ্যানেল, চ্যাট এবং বটের মাধ্যমে ইউক্রেনের একাধিক গোয়েন্দা সংস্থা, সন্ত্রাস ও চরমপন্থি গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ এবং রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসবাদ, সামষ্টিক হত্যা, সাইবার অপরাধ উস্কে দিচ্ছে। এসব চ্যানেল, চ্যাট এবং বট নিষ্ক্রিয় করতে একাধিকবার টেলিগ্রামের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সময় বেঁধে দেওয়া হয়েছে; কিন্তু কোনো ফলাফল আসেনি।” উল্লেখ্য, ১৯৮৪ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে…
কাস্পিয়ান সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় এক বেসামরিক নাবিক নিহত হন। আর নিজেদের জাহাজে হামলার পর ইরান ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল বলে আজ বুধবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে কূটনৈতিক যোগাযোগের পর এ মুহূর্তে উত্তেজনা প্রশমিত হয়েছে বলে ইরানি ও পশ্চিমা সূত্রগুলো জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস বলেছে, গত শনিবার কাস্পিয়ান সাগরে ইরানের ওই জাহাজে হামলা চালায় ইউক্রেন। এর জবাবে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরে ছোট বিস্ফোরকবাহী ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিয়েছিল তেহরান। যেটিকে বিশ্লেষকরা একটি প্রতীকি হামলা হিসেবে বিবেচনা করছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি পরিকল্পনা অনুযায়ী হামলা চালাত তাহলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি…
কোটি টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক থাকা কন্টেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে এবার আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়। গত ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে কোটি টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগ এনে আরেকটি…
স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা, নিরপেক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিয়ে তীব্র অসন্তোষ ও প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি ইসি সচিবালয়ে বিতর্কিত পদায়ন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার নীতিগত সিদ্ধান্ত এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ তৈরিতে কমিশনের রাজনৈতিক চাপ ও নির্দেশনার সামনে নতিস্বীকারের অভিযোগ এনে সংস্থাটিকে কড়া বার্তা দিয়েছে দলটি। বুধবার (২৯ জুলাই) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের প্রতিনিধি দল মোট ৯টি প্রস্তাব সম্বলিত একটি চিঠি হস্তান্তর করে এবং ইসির স্বাধীন সত্তা ধরে রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।…
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময় দুই নেতা জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ফোনালাপের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত। আনোয়ার ইব্রাহিম জানান, আলোচনায় বাংলাদেশের চলমান প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সংকট এবং তা মোকাবিলায় মালয়েশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়টি উঠে…
জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মনির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। এদিকে,…
আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলে আবারও ভারতজুড়ে তীব্র প্রতিবাদের ডাক দেয়ার হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। টানা দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো কেন্দ্র সরকারকে এই কড়া হুঁশিয়ারি দিল দলটির নেতৃত্ব। সুপ্রিম কোর্ট সম্প্রতি পুলিশকে পূর্ববর্তী এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। প্রশাসন সেই সুযোগ নিয়ে আন্দোলনকারীদের ওপর নতুন করে হয়রানি চালাতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছে তারা। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে দায়ের হওয়া বেশ কিছু আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, শান্তিকামী কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ…
