বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার। বিক্ষোভকারীদের শনিবারের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজ ২৪ অক্টোবর থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ। ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল শুক্রবার নিজের প্রতিরক্ষা পরিষদের (এ পরিষদে শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তারা রয়েছেন) সঙ্গে বৈঠক করার কথা ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। এছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গেও তার আলোচনার পরিকল্পনা ছিল। এদিকে, ফ্রান্সের বিভিন্ন শহরে জনসমাগম ও গণপরিবহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষা পরিষদের বৈঠকের পর তিনি ‘আরও কিছু সিদ্ধান্ত’ ঘোষণা করবেন। প্রেসিডেন্ট এই অস্থিরতার জন্য ‘রাষ্ট্রবিরোধী’ উগ্র-বামপন্থী…
Author: প্রাণের সংবাদ
ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের দৌড়ে আছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, প্যারিস সেন্ট জার্মেইর লুইস এনরিকে, আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরিক ও বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি। মুন্দো দেপোর্তিভো-র প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে সোমবারের জমকালো আয়োজনে সেরা কোচ হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন দে লা ফুয়েন্তে। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এই কোচ পেছনে ফেলেছেন প্যারিসিয়ান ক্লাবের হয়ে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা এনরিকে। জানা গেছে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লুজানের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দে লা ফুয়েন্তে। ফেডারেশনের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সামনে থেকে স্পেনের কোচকে অভিনন্দন জানাবেন। গত ১৯ জুলাই স্পেন বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে…
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, অনুরোধের পালা শেষ, রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই এখন থেকে সরাসরি মামলা দায়ের ও মালামাল ক্রোক করা হবে। শনিবার (২৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষ্যে মালিবাগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ কথা বলেন। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়। ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য বহুলাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকানসমূহ। ঢাকাবাসী তথা সিটি কর্পোরেশন এই দুর্ভোগ থেকে মুক্তি চায়। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের…
পৃথিবীব্যাপী বিভিন্ন দ্বন্দ্ব নিরসনে, শান্তি প্রতিষ্ঠায় ও উন্নয়নের জন্য কাজ করছে জাতিসংঘ। সেই জাতিসংঘ নিজের সংস্কার, মহাসচিব নির্বাচন নিয়ে টানাপোড়েন, বাজেটসহ নানা সংকটে ভুগছে। সঙ্গে বড় শক্তিগুলোর স্বার্থের দ্বন্দ্বের কারণে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি সংকট, জলবায়ু সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মতো চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্ব সংস্থাটি যখন গভীর সংকট ও কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে তখন সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির হাল ধরেছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে এ দায়িত্ব পালন করছেন। গত সেপ্টেম্বরে খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এ ছাড়া,…
পুনরায় ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থনের ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর উয়েফা, কনকাকাফ এবং এএফসি-ও নেতারা ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছিল। এসন পরিস্থিতিতে ফুটবলের শীর্ষ সংস্থা থেকে তার পদত্যাগের পাশাপাশি অনেক ফুটবল অ্যাসোসিয়েশন তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল।সমালোচনা মধ্যেই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাপানে যান ফিফা সভাপতি। টোকিওতে অনুষ্ঠিত এএফসি-র এক সভায় ৫৬ বছর বয়সী এই সুইস নাগরিক উপস্থিত ছিলেন। সভায় এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা তাকে সমর্থন জানান। এএফসি সভাপতি শেখ সালমান জানান, আমি মনে করি ফিফা সভাপতি হিসেবে নতুন ম্যান্ডেট পাওয়ার প্রচেষ্টায় আমরা আপনাকে এবং আপনার…
অধিকৃত পশ্চিম তীরে একটি বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকার পশ্চিম তীরের হেবরন শহরে হামলা-গোলাগুলিতে দুই ইসরায়েলি সেনা ও দুই ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার পর এ নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই কঠোর বার্তার পর অঞ্চলজুড়ে চরম আতঙ্ক ও নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, শুক্রবার হেবরনের বাইরে একটি অস্থায়ী চেকপোস্টে অস্ত্রধারীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ২০ মিনিটেরও বেশি সময় ধরে চলা এই গোলাগুলিতে দু’জন সেনা সদস্য নিহত এবং তিনজন আহত হন। পরবর্তীতে সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি হামলাকারীও নিহত হয়। ঘটনার পরপরই…
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক আকস্মিক চুক্তির পর যুক্তরাষ্ট্রগামী প্রথম রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার জাহাজ নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) শিপ-ট্র্যাকিং সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে ডিজেলের আকাশচুম্বী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসের শুরুতে এই চুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। এই চুক্তির সুবিধার্থে ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞা আইনের কয়েকটি ধারা শিথিল করেছেন। পাশাপাশি জরুরি মজুত থেকে বাজারে আরও বেশি জ্বালানি সরবরাহ করতে ইউরোপীয় দেশগুলোকে তাগিদ দিয়েছেন; অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে তাদের দেশে ডিজেল রপ্তানি…
চেলসিতে যোগ দেওয়ার পর দুর্দান্ত ছন্দে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে পাঁচ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। নিজের এই সাফল্যের পেছনে কোচ জাবি আলোনসোর আস্থা ও কৌশলগত পরিবর্তনকে বড় কারণ হিসেবে দেখছেন তিনি। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পেদ্রো বলেন, ‘চেলসিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার মৌসুমটা আলাদা। এমন একজন কোচ পেয়েছি, যিনি আমাকে অনেক আত্মবিশ্বাস দেন। আমার মনে হয়, এখন পর্যন্ত ভালো পারফরম্যান্সের পেছনে এটি বড় একটি কারণ।’ ২০২৫ সালে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেওয়ার পর কোল পালমারের সঙ্গে শুরুতেই কথা বলেছিলেন পেদ্রো। দুজনের খেলার পজিশন নিয়ে প্রতিযোগিতা তৈরি হতে পারে—এমন সম্ভাবনা দূর…
সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। স্বাভাবিকভাবে নিজের স্টাইল নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে তার খোলামেলা অবতার প্রায়ই আলোচনার কেন্দ্রে চলে আসে নেটিজেনদের কাছে। কখনো ট্র্যাডিশনাল লুকে, আবার কখনো আধুনিক-ওয়েস্টার্ন লুকেও দেখা মেলে তার। তবে শুক্রবার এলে দিনটা হয়ে ওঠে তার কাছে বিশেষ। মূলত, শুক্রবারে চেনা ছকের বাইরেও আরও একটা অবতারে দেখা মেলে তার। কখনো বোরকা, হিজাব পরে এসে ধর্মীয় লেবাসে ভক্তদের চমকে দেন অভিনেত্রী। বলে রাখা ভালো, কাজের পাশাপাশি সমান তালে ধর্মে-কর্মেও বেশ সচেতন ভাবনা। ভাবনার সামাজিক মাধ্যমের পেজ থেকে পাওয়া তথ্য, সারা বছর কমবেশি প্রায় শুক্রবারেই নিজেকে ভিন্ন রূপে মেলে ধরেন ভাবনা।…
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের কেবিন ব্লকে তিনি মন্ত্রীকে দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি বলেন, মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন। গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূণ্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে…
