উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয়…
Author: প্রাণের সংবাদ
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথিত অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টগুলোর বিরুদ্ধে দিল্লি পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে কয়েকটি প্ল্যাটফর্মকে নোটিশ পাঠানো হয়েছে এবং চিহ্নিত করা বেশিরভাগ ভিডিও, মন্তব্য ও পোস্ট ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। সাইবার পুলিশের একটি বিশেষ দল নিয়মিত অনলাইন কনটেন্ট পর্যবেক্ষণ করছে, নতুন কোনও আপত্তিকর পোস্ট দেখা মাত্রই প্ল্যাটফর্মগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের ইতি টানার পরদিনই পুলিশের এই সাইবার…
‘নিজেকে ছোট না ভেবে নিজেকে গড়ে তোলো, তাহলেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে’—নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তোমরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলেই আমরা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—গ্যালারিতে যে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছ, তোমাদের মধ্য থেকেই এই দেশের ভালো ডাক্তার, ভালো স্থপতি, ভালো প্রকৌশলী, ভালো ক্রিকেটার, ভালো সাঁতারু ও ভালো টেনিস খেলোয়াড় তৈরি হবে। অর্থাৎ, তোমাদের মধ্য থেকেই বিভিন্ন ক্ষেত্রের সেরা খেলোয়াড় ও গুণী ব্যক্তিত্ব বের হয়ে আসবে।…
ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। দেশটির সরকারের অনুমোদন না মিললে আবারও ভেস্তে যেতে পারে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফর। তবে ভারতকে যেকোনোভাবে বাংলাদেশে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে পূর্ণাঙ্গ সিরিজের বদলে এক ফরম্যাটের সিরিজ আয়োজনের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বিকল্প হিসেবে এক ফরম্যাটের তিন ম্যাচের সিরিজ আয়োজন নিয়েও কথা হয়েছে। মূলত গত বছরের মাঝামাঝি সময়ে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সরকার…
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দি ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবারের ‘শেখতন্ত্র’ বা ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা করা হতো বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৭ জুলাই) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে “জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি” শীর্ষক এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক…
গাজায় ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের দেয়ালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ম্যুরাল এঁকেছেন ফিলিস্তিনের এক কিশোরী। সেই ম্যুরাল নিয়ে নির্মিত কিশোরীর ভিডিওবার্তা পৌঁছে যায় স্প্যানিশ প্রধানমন্ত্রীর কাছে। ভিডিও দেখে লিয়ান ও ফিলিস্তিনের জন্য বিশেষ বার্তা দিয়েছেন সানচেজ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাজার লিয়ান আল-কাওকা নামের এক কিশোরী সানচেজের ম্যুরালের পাশে দাঁড়িয়ে একটি ভিডিও প্রকাশ করে। আরবি ও স্প্যানিশ- উভয় ভাষায় দর্শকদের উদ্দেশ্যে লিয়ান জানায়, শিল্পকর্মটি কেবল একটি সাধারণ ছবি নয়। তার ভাষায়, “এটি কেবল একটি সাধারণ দেয়ালচিত্র নয়। আমরা সবাই এতে অনেক কঠোর পরিশ্রম করেছি। কারণ আমরা চেয়েছিলাম আমাদের বার্তা যেন স্পেনের জনগণের কাছে পৌঁছায়।” লিয়ান আরও বলেছে, “স্পেন…
নামাজের জন্য খুলে দেওয়ার পর গত ৬ বছরে ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন ৩ কোটির বেশি মুসল্লি ও দেশি-বিদেশি দর্শনার্থী। ১৪৫৪ সালে সুলতান মুহাম্মদ ফাতিহ ইস্তাম্বুল জয়ের পর ৯১৬ বছরের পুরোনো এই চার্চকে মসজিদে রূপান্তর করেন। পরবর্তীতে ১৯৩৪ সালে মন্ত্রিপরিষদের এক সিদ্ধান্তে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয় এবং দীর্ঘ ৮৬ বছর মসজিদটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। ২০২০ সালের ১০ জুলাই তুর্কি কাউন্সিল অফ স্টেট সর্বসম্মতিক্রমে ১৯৩৪ সালের সিদ্ধান্তটি বাতিল করে আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরের আইনি পথ সুগম করে। একই দিনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান স্বাক্ষর করে মসজিদটির দায়িত্ব ধর্ম বিষয়ক অধিদপ্তরের কাছে ন্যস্ত করেন। এরপর…
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না বলে জানিয়েছেন তার শ্বশুর। রবিবার ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে মোজতবা খামেনির শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ-আদেল বলেন, “নির্দিষ্ট কিছু কারণে মোজতবা খামেনি কোনও দল বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না।” তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি। হাদ্দাদ-আদেল আরও বলেন, মোজতবা খামেনি সবদিক থেকেই তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মতো। একই সঙ্গে তিনি মোজতবা খামেনির সুস্বাস্থ্যের প্রত্যাশাও ব্যক্ত করেন। উল্লেখ্য, প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার আসন অলংকৃত করার পর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি…
সারা দেশে এইচএসসি ও সমমান পর্যায়ের ১৪তম দিনের পরীক্ষায় মোট ২৯ হাজার ৪৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে পরীক্ষা চলাকালে নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বোর্ডের অধীনে মোট ৩০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শক বহিষ্কৃত হননি। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সকাল ও বিকেলের সমন্বিত হিসাব অনুযায়ী ১১টি শিক্ষাবোর্ডের (৯টি সাধারণ, ১টি মাদ্রাসা ও ১টি কারিগরি) অধীনে মোট ৯ লাখ ৩০ হাজার ৩১০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৮৭৫ জন। সার্বিকভাবে…
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে ব্যক্তিগত শর্তে সম্মত হয়েছেন আরবি লাইপজিগের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দে। পিএসজি এই দৌড় থেকে সরে দাঁড়ানোর পর স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন ১৯ বছর বয়সী আইভরি কোস্টের এই ফুটবলার। দিওমান্দেকে দলে ভেড়াতে আগে আগ্রহ দেখিয়েছিল লিভারপুলও। জুনে ইংলিশ ক্লাবটির প্রায় ৬৯ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক প্রস্তাব আরবি লাইপজিগ প্রত্যাখ্যান করেছিল। এরপর লিভারপুল অন্য ফুটবলারের দিকে মনোযোগ দেয় এবং পিএসজিও শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে দর-কষাকষির প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত থেকে সরে আসে। বিবিসি জানিয়েছে, রোববার দিওমান্দের জন্য পিএসজির সর্বশেষ ১০২.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে লাইপজিগ। এরপরই রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছায়। দিওমান্দেকে দলে ভেড়াতে…
