বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের কঠোর অবস্থানে অটল রয়েছে ইরান। এ বিষয়ে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সাথে রাজনৈতিক ও প্রযুক্তিগত আলোচনা অব্যাহত রয়েছে। গত শুক্র ও শনিবার একটি ওমানি প্রতিনিধি দল তেহরান সফর করেছিল। তাদের আলোচনাকে প্রগতিশীল বা ইতিবাচক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন তিনি। এই আলোচনার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কীভাবে পরিচালিত হবে তা নির্দিষ্ট করা। ইরানি কর্মকর্তারা প্রতিনিয়ত বলছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হচ্ছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রত্যক্ষ বা সরাসরি আলোচনা হচ্ছে না। এখানে মূলত দেখা যাচ্ছে, ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে ইরান হরমুজ প্রণালির ওপর…
Author: প্রাণের সংবাদ
পুরো ব্শ্বিকাপে দুর্দান্ত ও গতিময় ফুটবল উপহার দিয়েছে ফ্রান্স। অনেকেই ফরাসিদের এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে তাদের বিদায় নিতে হয়। বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সেই ক্ষত ভুলে থাকতে পারছেন না। তিনি বেশ কয়েকটি প্রধান ফরাসি সংবাদপত্রে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা এই তারকা ফুটবলার তার সতীর্থ, বিদায়ী কোচ দিদিয়ে দেশমের কোচিং স্টাফ এবং সেইসব সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যারা সরাসরি আমেরিকায় গিয়ে খেলা দেখেছেন কিংবা দূর থেকে সমর্থন জুগিয়েছেন। এমবাপ্পে বলেন, আমরা ট্রফিটা ঘরে তুলতে পারিনি। এটা…
দেশজুড়ে ক্রীড়া ক্ষেত্রে কিশোর-কিশোরীদের জন্য প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকাল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হন সরকারপ্রধান। এ সময় প্রধানমন্ত্রীর আগমন বার্তা ঘোষণার সঙ্গে সঙ্গে স্টেডিয়াম গ্যালারিতে বসা হাজার হাজার শিশু-কিশোর করতালি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করে। সমাপনী দিনে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল। বিকাল ৩টায় বালকদের ফুটবল ফাইনাল খেলাটি হয়েছে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের মধ্যে। এতে সিলেট অঞ্চল ২-০ গোলে বিজয়ী হয়েছে। পরে শুরু হয়েছে বালিকাদের ফুটবল ফাইনাল। এতে প্রতিদ্বন্দ্বিতা…
যুক্তরাষ্ট্রের সিয়াটলে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসবে বন্দুকহামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে দুই বছরের একটি শিশুও রয়েছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারে স্পেস নিডলের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় বার্ষিক খাদ্য উৎসবকে কেন্দ্র করে এলাকাটিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজন পরস্পরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। তাদের একজনকে আটক করা হয়েছে, অন্যজন এখনও পলাতক। তবে পুলিশের দাবি, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। ঘটনাস্থলে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গোলাগুলির পর আতঙ্কে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ‘ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা।’ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি লিখেছেন, ‘‘তাদের (জামায়াতের) একজন বুদ্ধিজীবী বলেছেন, ‘জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না! জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না!’ এই হলো জামায়াতের থিংক ট্যাংক! আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে!’ তিনি আরও লিখেন, ‘জামায়াত তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে বিভিন্ন সেমিনার বা কনফারেন্সে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায়। জনসভায় নিয়ে গিয়ে বক্তব্য করায়! বক্তব্য শুনে সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করে!…
ফুটবল মাঠের সবুজ গালিজায় একের পর এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। উত্তর আমেরিকায় নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলেছেন তিনি। হয়তো কিছুদিন পর নিজের বুট জোড়াও তুলে রাখবেন এই তারকা ফুটবলার। ক্যারিয়ারের অন্তিত লগ্নে অবস্থান করা রোনালদো দিলেন এক নতুন খবর। হলিউডে পা রাখছেন তিনি। ব্রিটিশ ফুটবল প্রাঙ্গণ ঘিরে নির্মিত হতে যাওয়া নতুন একটি টিভি ড্রামা সিরিজে অভিনয় ও প্রযোজনা করতে যাচ্ছেন সিআর সেভেন খ্যাত রোনালদো। সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ান’স’। ফুটবল মাঠের বাইরে রোনালদোর ব্যবসা ও বিনোদন জগতে এটি অন্যতম বড় পদক্ষেপ। এই সিরিজে রোনালদোর পাশাপাশি অভিনয় করবেন আর্সেনাল ও ফ্রান্সের আরেক ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি। সিরিজটি…
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল…
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা ১২ বছরের শাসনামলে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের ঘটনা ছিল অত্যন্ত বিরল। এর আগে কেবল একজন কেন্দ্রীয় মন্ত্রী যৌন অসদাচরণের অভিযোগে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই প্রেক্ষাপটে গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ভারতের তরুণ প্রজন্মের জন্য একটি প্রতীকী রাজনৈতিক বিজয়ে পরিণত হয়েছে। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশজুড়ে চলা ছাত্র-যুব আন্দোলনের চাপে তার পদত্যাগকে অনেকেই গণআন্দোলনের বড় সাফল্য হিসেবে দেখছেন। দিল্লির ২২ বছর বয়সী শিক্ষার্থী ও আন্দোলনকর্মী সাখি বলেন, “এই প্রথম মনে হলো, প্রতিবাদের মাধ্যমে আমরা সত্যিই কিছু পরিবর্তন আনতে পারি।” সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের শক্তি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…
‘মরুভূমির জাহাজ’ খ্যাত উট তীব্র তাপমাত্রার কাছে হার মানছে। উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকায় চরম তাপপ্রবাহের কারণে উটের মৃত্যুহার বেড়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসে সহ্য করতে পারলেও, বর্তমানে সাহারার অনেক অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় এই প্রাণীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চল বিশ্বের অন্যতম উষ্ণ স্থান। এখানকার সেমেরা অঞ্চলের উট পালনকারী আলী উমর (৪০) বিবিসিকে বলেন, আমি আমার উটগুলোকে চরম যন্ত্রণায় ভুগতে দেখছি। প্রায় ৫০০ উটের মালিক উমর জানান, তীব্র গরমে উটগুলোর পায়ে ফোসকা পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে। বালুর প্রচণ্ড উত্তাপে বসার সময় তাদের চামড়া পুড়ে যাচ্ছে এবং লোম ঝরে যাচ্ছে। গত এক মাসে…
সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি। এ কারণে সরকার ক্রীড়াকে শুধু শরীরচর্চা, বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়, পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ বিনির্মাণে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা…
