Author: প্রাণের সংবাদ

ফুটবলে কোনো কোচকে ঘিরে দর্শকদের ভালোবাসার দৃশ্য খুব বেশি দেখা যায় না। অথচ আর্জেন্টিনার লিওনেল স্কালোনির ক্ষেত্রে সেটাই যেন এখন প্রতিদিনের বাস্তবতা। দেশের ছোট্ট শহর পুজাতোতে ছুটি কাটাতে গিয়ে তিনি যেন আবারও বুঝতে পারছেন, একটি ফুটবল দলের সাফল্য কীভাবে পুরো জাতির আবেগ হয়ে ওঠে। বর্তমানে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। প্রতিদিনই সেখানে ভিড় করছেন হাজার হাজার সমর্থক। কেউ ছবি তুলতে চান, কেউ অটোগ্রাফ নিতে, কেউ শুধু একবার কাছ থেকে দেখতে। সেই অসংখ্য স্মৃতির ভিড়েই জন্ম নিয়েছে আরেকটি আবেগঘন মুহূর্ত। ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক খুদে ভক্ত নিজের হাতে একটি ছোট্ট ‘চুক্তিপত্র’ বানিয়ে…

Read More

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করছে। খবর আল জাজিরার। লেবাননের সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে বা ধ্বংস করেছে। এ ছাড়া নাবাতিয়েহর কফর তেবনিত, বিনত জবেইলের হাদ্দাথা ও কোনিন, টাইর অঞ্চলের নাবা ইবল আল-সাকি, আল-মানসুরি, বায়ত আল-সাইয়্যাদ এবং মাজদাল জুন এলাকায় গোলাবর্ষণ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সেনারা মার্কাবা এলাকায় জলপাই বাগানে আগুন দিয়েছে…

Read More

রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে খুলনা,…

Read More

আইসিসির পুরুষদের টি-টোয়েন্টি দলগত র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে এক নম্বর অবস্থান পুনরুদ্ধার করেছে তারা। হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের দাপুটে জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে এসেছে দলটি। জিম্বাবুয়ে সফরের আগে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে হেরে শীর্ষস্থান হারিয়েছিল ভারত। সেই সুযোগে এক নম্বরে উঠে যায় ইংল্যান্ড। তবে টানা ছয় ম্যাচের হারের ধারা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই জয়ে আবারও শীর্ষে ফিরেছে ভারত। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ইশান কিষাণের ৮১ এবং তিলক…

Read More

দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসীবিরোধী আন্দোলন সহিংস রূপ নেওয়ায় চরম আতঙ্কে দেশ ছাড়ছেন হাজার হাজার প্রবাসী। দীর্ঘদিনের বেকারত্ব ও সামাজিক বৈষম্যের জন্য বিদেশি নাগরিকদের দায়ী করে শুরু হওয়া এই আন্দোলনের জেরে প্রবাসীদের বাড়িঘরে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন। জোহানেসবার্গের থেম্বেলিহলে এলাকায় গত কয়েক সপ্তাহে প্রবাসীদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। গত ১৬ জুলাই রাতে সশস্ত্র ব্যক্তিরা কয়েকটি বাড়িতে ঢুকে প্রবাসীদের মারধর করে টাকা, টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় আহত মালাউইর নাগরিক মুসা…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত। রবিবার সাক্ষাতে তারা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সম্মুখীন বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি এসব সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে ২০২৬ সালের মধ্যে ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ–সংযুক্ত আরব আমিরাত যৌথ কনস্যুলার কমিটির সভা আয়োজনের…

Read More

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে দেখা গেল ভিন্ন এক ভূমিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে ‘জেন জি’র কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্যামেরার সামনে কান ধরে ওঠবসও করেছেন তিনি। আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কেন এমন ভিডিও প্রকাশ করেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী নিজেই। ভিডিওতে সোনাক্ষী বলেন, ‘আমি জেন জিকে খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। আপনাদের স্যালুট। আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।’ এ কথা বলার পরই ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করতে দেখা যায় তাকে।…

Read More

এ বছর পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সেই তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পেয়েছি। দুই-একটি ক্ষেত্রে কিছু অনিয়মও হয়ে থাকতে পারে। যাচাই-বাছাই করে বিশুদ্ধ তালিকা প্রস্তুত করা হবে। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুরস্কার ও তিরস্কার কার্যক্রমের আজ তৃতীয় অনুষ্ঠান। আমরা এই ধারা অব্যাহত রাখব। যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তারা পুরস্কৃত হবেন। পুলিশ এবং অন্যান্য বাহিনীর কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই।…

Read More

অবশেষে কাং-ইন লি অ্যাতলেটিকো মাদ্রিদে। এই চুক্তি ‘আগামীকাল হবে, আগামীকাল হবে’ করে করে দুই সপ্তাহ কেটে গেছে। মনে হচ্ছিল, সেই ‘আগামীকাল’ হয়তো কখনো আসবে না। শনিবার এলো আকাঙ্ক্ষিত ঘোষণা। অ্যাতলেটিকো প্রথমবার কোনো দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল। পিএসজির সঙ্গে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ডিয়েগো সিমিওনের স্কোয়াডে যোগ দিচ্ছেন কাং-ইন। ২৫ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। ২০২৩ সালে মায়োর্কা থেকে দলবদল করে পিএসজিতে তিন মৌসুম কাটান কাং-ইন। আন্তোয়ান গ্রিয়েজম্যানের সাত নম্বর জার্সি পরবেন তিনি। ২০১৯ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা কাং-ইন বাঁ পায়ের অসাধারণ কাজ জানেন। তার কৌশলগত দক্ষতা, স্ট্রাইকিংয়ের সামর্থ্য ও ড্রিবলিংয়ের শক্তি…

Read More

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দেশটির নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। দেশটির রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি ওই মন্ত্রণালয়ের কাজও চালিয়ে যাবেন। এর আগে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ৩৫ দিনের আন্দোলনের মধ্যে আজ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, চলমান এই পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যেন নিজেদের স্বার্থে ব্যবহার…

Read More