Author: প্রাণের সংবাদ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ‘তেল’ নামে একটি গ্রামে গতকাল চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যার করে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এ সময় অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করেন এক ফিলিস্তিনি। এ ঘটনার পর পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। তারা অঞ্চলটির বিভিন্ন জায়গা থেকে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের নামে আরও কয়েকশ মানুষকে হেনস্তা করেছে। দখলদারদের সেনাবাহিনী দাবি করেছে, ৭০ জনের বেশি যাদের আটক করা হয়েছে তারা ওয়ান্টেড ছিল এবং হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল। সেনাবাহিনী বলেছে, যে তেল গ্রামে নৃসংশ হত্যাকাণ্ড ইসরায়েলি সেটেলাররা চালিয়েছে সেখান থেকে ১১ জনকে আটক এবং ৮০ জনের…

Read More

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ফ্রি ট্রান্সফারে হারাতে চায় না রিয়াল মাদ্রিদ। তাতে লাভের চেয়ে লোকসানই হবে বেশি। আর এই সুযোগে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন আর্সেনাল কোমর বেঁধে নেমেছে তাকে নিতে। আরবি লাইপজিগের ইয়ান দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল। এই দলবদলের প্রভাবে তৈরি হয়েছে নতুন অধ্যায়। আর্সেনাল ভিনিসিয়ুসকে পেতে সর্বাত্মক চেষ্টা চালানোর উদ্যোগ নিয়েছে। দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। দুই ক্লাবের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক আলাপ হয়নি। কিন্তু প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিনিকে নেওয়ার লক্ষ্যকে প্রধান অগ্রাধিকার করেছে গানাররা। দিয়োমান্দেকে দলে নেওয়ায় রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ অন্ধকার। দুজনেই খেলেন একই পজিশনে, বাম উইংয়ে। যদিও দিয়োমান্দে ডান উইংয়েও খেলতে পারেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে,…

Read More

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘এটা একটি ধারাবাহিক বৈঠক। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখতেই এই মতবিনিময় সভা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।’ তিনি বলেন, ‘সভায় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সংগঠনের খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।’ রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার নেতারা এই বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু, সহ সাংগঠনিক সস্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।…

Read More

সৌদি আরবে যাচ্ছেন, মোহাম্মেদ সালাহকে নিয়ে এমন গুঞ্জন চলছিল। কিন্তু লিভারপুলের সাবেক তারকা তুরস্কের ক্লাব বেসিকটাসে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। ১৬ বারের সুপার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেওয়া থেকে আর কয়েক ধাপ দূরে তিনি। গোলডটকম-কে দেওয়া ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরার ভাষ্যমতে, সালাহ ও তার এজেন্টের সঙ্গে সব ব্যক্তিগত শর্তাবলীতে একমত হয়েছে বেসিকটাস। ১ কোটি ২০ লাখ ইউরোতে চুক্তি হওয়ার পথে তিনি। এখন বেসিকটাসের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক ঘোষণার আগে কাগজপত্র চূড়ান্ত করার কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে। লিভারপুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব…

Read More

বৃষ্টির মধ্যে পুলিশের ভ্যানের সামনে বুক চিতিয়ে একা দাঁড়িয়ে থাকা এক তরুণী মুহূর্তেই বদলে দিয়েছিলেন প্রতিবাদের দৃশ্যপট। আর সেই ছবি থেকেই বিশ্বজুড়ে চর্চায় আসা রিহা আহির এবার খবরের শিরোনামে একদম অন্য কারণে। ভারতের শিক্ষার্থী আন্দোলনের মুখে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই যেন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন এই প্রতিবাদী আইকন। গালফ নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রিহা সাফ জানিয়ে দিয়েছেন, মন্ত্রীর পদত্যাগ তাদের কাছে দিওয়ালির মতো আনন্দের হলেও এই লড়াইয়ের মাত্র অর্ধেক পথ পেরোনো গেছে। কে হচ্ছেন পরবর্তী মন্ত্রী এবং শিক্ষাব্যবস্থায় আদতে কতটা পরিবর্তন আসছে, তা নিয়েই এখন প্রশ্ন তুলেছেন তিনি। নিজেকে আন্দোলনের মুখ বলতে নারাজ রিহা স্পষ্ট ভাষায় বলেছেন,…

Read More

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক…

Read More

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে আন্দোলনকারীরা। এ দাবিতে দুই মাসের বেশি সময় ধরে তারা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছেন। তবে সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৪ এপ্রিল) একটি সূতের বরাতে জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করার কোনো পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নেই। সূত্রটি বলেছেন, তারা ৫৭ বছর বয়সী এ মন্ত্রীর সঙ্গে আছেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছেন, “জনগণ আমাদের সরকার গঠনের রায় দিয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করব। সরকার জাতীয় পরীক্ষা সংস্থার সমস্যাগুলো তালিকা তৈরির কাজ করছে এবং এসব সমস্যাগুলো দ্রুতই সমাধান করবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অনেক গ্যাংয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তাদের…

Read More

প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা এবং বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে শুক্রবার বাংলাদেশ ও থাইল্যান্ড আলোচনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকালে ব্যাংককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বিজাবাত ইসারাভাকদির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে হুমায়ুন কবির এ বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য…

Read More

বিশ্বকাপের নকআউটে প্রত্যাবর্তনের একাধিক দৃষ্টান্ত তৈরি আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। কিন্তু স্পেনের কাছে শিরোপা নির্ধারণী ম্যাচে কোণঠাসা ছিল তারা। অতিরিক্ত সময়ের গোলে হেরে টানা দ্বিতীয় ট্রফি জেতা হয়নি। এই ব্যর্থতাকে গায়ে মাখাচ্ছেন না ২০২২ বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঞ্জেল দি মারিয়া। কাতার বিশ্বকাপ ফাইনালে গোল করা এই সাবেক প্লেমেকারের মতে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়েই বিশ্বকাপ শেষ হয়েছিল আর্জেন্টিনার। তার মতে, ফাইনালের পরাজয় ওই অবিশ্বাস্য জয়ের কাছে ম্লান হয়ে গেছে। দি মারিয়া বললেন, ‘ইংল্যান্ডকে হারানোটা পুরো দেশের জন্য আনন্দের ছিল। এটা ছিল চোখে পড়ার মতো এবং এতে আমি খুশি হয়েছি। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ।’ তিনি আরো যোগ করেন, ‘প্রতিটি ম্যাচেই আমি…

Read More

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) দীর্ঘ দুই ঘণ্টা তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জানিয়ে এসেছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। সংবাদমাধ্যম এনডিটিভি এটির একটি কপি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সিজেপি তিনটি দাবির কথা বলেছে। যেগুলো নিয়ে তারা কোনো ছাড়ই দেবে না। যারমধ্যে একটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। অপরদিকে ভারত সরকার, র‌্যাপিড অ্যাকশন ফোর্সের প্রধান এবং দিল্লি পুলিশ প্রধানকে ক্ষমা চাইতে…

Read More