দখলকৃত পশ্চিম তীরের হাভাত গিলাদ অবৈধ বসতির কাছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেটলার ও সেনাবাহিনীর হামলায় রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি হয়েছে। ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষে এক ইসরায়েলি সেটলার নিহত ও তিনজন আহত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় চার ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মরদেহ নাবলুসের হাসপাতালে নেওয়া হলে স্বজনদের মাঝে চরম শোকের মাতম নেমে আসে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, টেল গ্রামের কাছে সশস্ত্র সেটলারদের সঙ্গে সংঘাত চলাকালে এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এতে ৩২ বছর বয়সী এক বসতি সেটলার নিহত হয়। এরপরই সেনারা সরাসরি গুলি চালিয়ে ওই ফিলিস্তিনিকে হত্যা করে।…
Author: প্রাণের সংবাদ
বিশ্বকাপ ফাইনাল খেলার চারদিনের ব্যবধানে স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। সেখানে ১-০ গোলের জয়ে অবদান রেখে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে চলমান ‘ষড়যন্ত্র তত্ত্ব’ এবং জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস প্রথমে বিশ্বকাপে পাঁজরের চোট এবং সেই অবস্থায় বোকা জুনিয়র্সে ফেরার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল, কারণ আমার পাঁজরে ফাটল ধরা পড়ে। এখন অনেক ভালো আছি। মিশরের বিপক্ষে ম্যাচের পর প্রথম কয়েকদিন তীব্র ব্যথা ছিল। পরে ট্রমাটোলজিস্টদের সহায়তায় যতটা সম্ভব সেটি সামলে খেলেছি।’ বিশ্বকাপ ফাইনাল ঘিরে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্ব…
বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস আয়োজিত ‘বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৬ (বিডিসি ২০২৬)’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে…
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী ছয় ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ৬ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত…
ভয়াবহ জোড়া ভূমিকম্পের এক মাস পার হলেও ভেনিজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চলে স্বজনদের মরদেহ ও ট্র্যাজেডির উত্তর খুঁজে ফিরছেন বেঁচে থাকা মানুষগুলো। গত মাসে আঘাত হানা সেই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন ১৬,৫০০ জনেরও বেশি। সরকারি খাতায় এখনো নিখোঁজের সঠিক সংখ্যা প্রকাশ করা না হলেও তা হাজার হাজার বলে ধারণা করা হচ্ছে। ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে থাকা প্রিয়জনদের অবশিষ্টাংশ উদ্ধারে নিজেদের হাতেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, কারণ বেশির ভাগ আন্তর্জাতিক উদ্ধারকারী দল ইতিমধ্যে ফিরে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে পরিচিত লা গুয়াইরা রাজ্যের কারাবালেদায় ওপিপিই ২৬ নামক একটি…
২০২৬ বিশ্বকাপকে অনেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে দেখেছিলেন। তবে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে বয়সকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। পুরো আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। যদিও ফাইনালে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি মেসি। কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দরজা তার জন্য খোলা রাখলেও, আর্জেন্টাইন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন ইঙ্গিত। প্রতিবেদনগুলো বলছে, জাতীয় দলে প্রজন্মান্তরের পরিবর্তন সহজ করতে আগামী কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলতে চান মেসি। তবে আরেকটি বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনা তার নেই। বরং খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায়…
ভারতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিজুড়ে চলমান ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। দিল্লির যন্তর মন্তরে কাকরোজ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এই আন্দোলনকে দেশটির সংবিধান, গণতন্ত্র এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার যুদ্ধ হিসেবে আখ্যা দেন। প্রখর তাপদাহ ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও টানা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেহবুবা মুফতি। তিনি অভিযোগ…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (শুক্রবার) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কিছু জানা নেই। ব্যক্তিগত চিকিৎসা শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।’ এর আগে, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ…
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফরের গোপন তথ্য ফাঁসের দায়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিক্রেট সার্ভিস এজেন্টকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভ্যান্সের ব্যক্তিগত সফরের নানা সিদ্ধান্তে সিক্রেট সার্ভিস এজেন্টরা রীতিমতো ‘বিরক্ত’ হয়ে উঠেছিলেন। ওই কর্মী মূলত এমএস নাউ-এর কাছে এই তথ্যটিই ফাঁস করেছিলেন। বিষয়টি নিয়ে সংস্থাটির অভ্যন্তরীণ বিষয়ক বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত ওই এজেন্টের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রশাসনিক নাকি ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। ফাঁস হওয়া তথ্যে জানা যায়, একবার গলফ শেখার জন্য শিশুসন্তানকে নিয়ে ‘মেরিন টু’ হেলিকপ্টারে করে ওয়াশিংটন ঘোরার আবদার…
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টির’ গণআন্দোলনে অংশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও তরুণরা। তাদের অনেকেই রাতভর ট্রেন বা বাসে ভ্রমণ করে দিল্লিতে পৌঁছেছেন, এমনকি পরিবারের আপত্তির আশঙ্কায় কাউকে কিছু না জানিয়েই। সোমবারের ‘চলো সংসদ’ আন্দোলনের পর যন্তর মন্তরে দেখা যাচ্ছে বেশ হৃদয়স্পর্শী নানা চিত্র। মুম্বাই এবং প্রয়াগরাজ (ইউপি) থেকে আসা বেশ কয়েকজন কিশোর-তরুণ পরিবারকে কোনো কিছু না জানিয়ে বা বাড়ি থেকে পালিয়ে এসে এই আন্দোলনে অংশ নিয়েছে। প্রয়াগরাজ পূর্বে এলাহাবাদ নামে পরিচিত এই নগরী থেকে ১৫ বছর বয়সী রাজ চার দিন আগে না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে…
