Author: প্রাণের সংবাদ

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভিড়িয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মিয়ামি। তবে নতুন এই চুক্তির আনন্দের মধ্যেই তদন্তের মুখে পড়েছে লিওনেল মেসির ক্লাব। কাসেমিরোর দলবদলে লিগের নিয়ম ভাঙা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ৩৪ বছর বয়সি কাসেমিরো ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ক্লাবটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। চাইলে ২০২৯ সালের জুন পর্যন্ত সেই চুক্তির মেয়াদ বাড়ানো যাবে। পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী এই মিডফিল্ডারের আগমনে আরো শক্তিশালী হয়েছে মেসি-সুয়ারেজদের দল। তবে চুক্তির ঘোষণার কিছুক্ষণ পরই এমএলএস জানায়, তারা…

Read More

গণভোটে প্রায় ৭০ ভাগ জনগণের দেয়া রায়কে অসম্মান না করে তা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। দেরি হয়েছে, অসুবিধা নাই মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদের ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, শুধু দলীয়-গোষ্ঠী স্বার্থে যদি রায় অগ্রাহ্য করেন জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই আগামীতেও ছেড়ে কথা বলবে না। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চল আয়োজিত জনসভায় প্রধান…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর করতে হলে সৌদি আরবকে অবশ্যই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই পারমাণবিক চুক্তি অনুমোদন পাবে না। ট্রাম্প লিখেছেন, “বেসামরিক পারমাণবিক চুক্তি—যেখানে কোনও ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না এবং যা কেবল সামরিক নয়, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য—তা অনুমোদন করা হবে। তবে সেটি পুরোপুরি নির্ভর করবে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর।” ট্রাম্পের এই মন্তব্য এমন সময়…

Read More

মন্ত্রিসপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। আইনটি প্রনয়ণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোল্লা কুতুবদ-দ্বীন বৈঠকের সারসংক্ষেপ জানান। বৈঠকে আইনটির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে এই অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে…

Read More

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে ফিফাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ করার ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রকাশ্যে এ সিদ্ধান্তকে ‘ভুল’ বলে স্বীকার করার আহ্বান জানিয়েছেন এনএফএফ সভাপতি লিস ক্লাভেনেস। দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাভেনেস জানান, বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়টি তিনি এনএফএফের বোর্ড সভায় তুলবেন। পাশাপাশি এ ঘটনায় নৈতিকতা (এথিকস) লঙ্ঘনের অভিযোগ এনে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের উদ্যোগ নেওয়া হবে। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন বালোগুন। তবে পরে ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেই…

Read More

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের ভবিষ্যৎ যেকোনও হামলার জন্য ইরানকে সরাসরি দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা মূলত ইরানের ‘প্রক্সি’ হিসেবে কাজ করে এবং তাদের হামলার দায় শেষ পর্যন্ত তেহরানকেই বহন করতে হবে। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রায় এক বছর আগে হুথিদের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী সামরিক অভিযান চালিয়েছিল। তার দাবি, ওই অভিযানের পর হুথিরা দীর্ঘ সময় তুলনামূলকভাবে সংযত আচরণ করেছে। তবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, “দুর্ভাগ্যজনকভাবে তারা আবারও হামলা শুরু করেছে। গত রাতে তারা সৌদি আরবের দু’টি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে।”…

Read More

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপে আলো ছড়ানোর পর ট্রান্সফারমার্কেটে তাঁর বাজারমূল্য বেড়েছে প্রায় ৯০০ শতাংশ। একই সঙ্গে সমর্থকদের ভোটে টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। পুরো নাম জোসিমার জোসে এভোরা দিয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি পরিচিত ‘ভোজিনিয়া’ নামে। বিশ্বকাপের আগে তাঁর বাজারমূল্য ছিল মাত্র ৫৮ হাজার মার্কিন ডলার। টুর্নামেন্ট শেষে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ডলারে। বিশ্বকাপের পর শতাংশের হিসেবে কোনো ফুটবলারের বাজারমূল্য এতটা বাড়েনি। ভোজিনিয়ার উত্থানের শুরু স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম ম্যাচে তিনি সাতটি সেভ করে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেন। সেই…

Read More

ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আগামীকাল (শুক্রবার) এই বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এক্সে দেওয়া পোস্টে বিক্ষোভের আয়োজকদের উদ্দেশে সিজেপি বলেছে, ‘‘পুরো সমাবেশের সামনে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনান। অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে কাজ করতে হবে।’’ এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে দেশটির আলোচিত এই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, তীব্র জ্বর ও শরীর ব্যথার কারণে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে তাকে কয়েক ঘণ্টার জন্য দূরে থাকতে হচ্ছে।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে (ভারত সফরের আমন্ত্রণপত্র)। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Read More

বিশ্বকাপে টানা শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি লিওনেল স্কালোনির দল। একপেশে লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাঝে ফাইনাল ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে। তবে সব গুজব উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া জাতীয় দল ও কোচিং স্টাফদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি প্রকাশ করেছেন। ফাইনাল ম্যাচের আগে ড্রেসিংরুমের পরিবেশ ও নানা অসত্য গুঞ্জনের মুখে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে এএফএ সভাপতির আহ্বান, দল নিয়ে ছড়ানো কোনো বিভ্রান্তিকর অপপ্রচারে কান দেবেন না। স্পেনের শ্রেষ্ঠত্বকে অকপটে স্বীকার করে তাপিয়া লিখেছেন,…

Read More