ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’। দীর্ঘদিনের বর্জ্যস্তূপকে সবুজে বদলে দেওয়ার এই উদ্যোগকে দেশের অন্য সব জেলার প্রশাসকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সাফল্যের জন্য তিনি ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমিনবাজারে নিমগাছ রোপণের মাধ্যমে ‘রূপান্তর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে একটি এলাকাকে মানুষের কল্যাণে কীভাবে সুন্দরভাবে পরিবর্তন করা যায়, আমিনবাজারের এই উদ্যোগ তার বড় প্রমাণ। আপনারা যারা এলাকাবাসী, তারা জানেন…
Author: প্রাণের সংবাদ
চোখের পলক না ফেললে বোঝার উপায় নেই, প্রতিমা নাকি সত্যিকারের মানুষ! দেবী দুর্গার সাজে এমনই চমকপ্রদ রূপে হাজির হলেন অভিনেত্রী পরীমনি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা গেল, লাল পেড়ে সাদা শাড়ি পরেছেন পরী। তার মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের বড় মালা, গা ভর্তি গয়না। আর হাতে পদ্মফুল। একেবারে দুর্গাপূজার আবহেই সেজেছেন পরী। কোনো মণ্ডপে গিয়ে যদি দাঁড়িয়ে পড়েন, এক মুহূর্তের জন্য সবাই ভেবেই নিতে পারেন, দেবী দুর্গাই বুঝি এসে পড়লেন! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’ পরীকে এমন সাজে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘পরী…
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের পর এশিয়ান গেমস ক্রিকেটেও ব্যর্থ ছিল বাংলাদেশ। উভয় টুর্নামেন্টেেই তাদের দৌড় থেমেছে সেমিফাইনালে। এরই মাঝে প্রশ্ন ওঠে নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে। যদিও জ্যোতি নিজ থেকেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়ক এখনও চূড়ান্ত হয়নি। নেতৃত্ব পাওয়ার দৌড়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে কয়েকজনের নাম শোনা যায়। সংক্ষিপ্ত সংস্করণে নারী দলের অধিনায়ক হওয়ার প্রশ্নে নাকি এগিয়ে আছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। এ ছাড়া সহ-অধিনায়ক হতে যাচ্ছেন সোবহানা মোস্তারি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেন। বিসিবি দ্রুততম সময়ের মাঝে…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা খুব দৃঢ় কণ্ঠে, জোর গলায় বলতে পারি, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা বিশ্বের আর কোথাও আছে বলে আমার জানা নাই। রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যখন সংঘাত, হানাহানি ও হিংসা-বিদ্বেষ বিরাজ করছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপন করতে পারছেন—এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাষ্ট্রপতি সনাতন ধর্মাবলম্বীদের…
হরমুজ প্রণালি দিয়ে তেল নিয়ে যাওয়ার সময় ইরানের স্থাপন করা নৌ মাইনের সঙ্গে ধাক্কা লেগে তেলবাহী দুটি সুপার ট্যাংকারে আগুন লেগেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ট্যাংকারগুলো ইরানের অনুমোদনহীন সামুদ্রিক অঞ্চল দিয়ে চলছিল। ওই সময় এগুলো মাইনের সঙ্গে ধাক্কা খায়। যদিও পশ্চিমা ও আরব দেশগুলো দাবি করে থাকে ইরানি বাহিনী সরাসরি এসব জাহাজে হামলা চালাচ্ছে। দ্বিতীয় ট্যাংকারটি আগুনে দাউ দাউ করে জ্বলছে উল্লেখ করে বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, “এই সুপার ট্যাংকারটিতেও ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ট্যাংকারটি তার নেভিগেশন এবং রাডার বন্ধ করে অবৈধ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময়…
ব্যালন ডি’অরের লড়াইয়ে নেইমার কার পক্ষ নিচ্ছেন, এনিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দিলেন, তিনি কাকে সমর্থন দিচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় সেই ফুটবলারকে ‘বিশ্বসেরা’ বলে আখ্যা দিয়েছেন। স্প্যানিশ সংবাদপত্র মার্কা-র এক প্রতিবেদনে উঠে এসেছে, নেইমার তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবির পাশাপাশি একটি বার্তা দিয়েছেন। যেখানে লেখা, ‘লামিন ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়।’ সান্তোস খেলোয়াড় ‘স্কোর ৯০’ ও ‘সোফাস্কোর’ প্ল্যাটফর্ম থেকে একটি গ্রাফিক নিয়ে দুটি অসাধারণ মৌসুমের তুলনা করেছেন, একটি তার নিজের এবং আরেকটি ইয়ামালের। তারপর নেইমার শেষ পর্যন্ত রায় দিয়েছেন, ইয়ামাল এই গ্রহের সেরা খেলোয়াড়। ওই গ্রাফিকের একিট দেখা গেছে ২০১৭-১৮ মৌসুমে নেইমার পিএসজিতে ২৭ ম্যাচ খেলে ২৫ গোল ও ১৬…
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, মসজিদে ব্যভিচারের ঘটনা ঘটতে পারে। তবে, সৌদি আরব এখনও কিছু জানায়নি। ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকারের কাছ থেকে উত্তর পেলেই লাশ ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো আছে। আইনের ব্যতয় হলে, সরকারের কিছু করার থাকে না। এ সময় প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান…
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি মুসলিম বিশ্বের দেশগুলোতে অধিক প্রচলিত নাম ‘মোহাম্মদ’ নিয়ে উপহাস করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে একটি নির্বাচনী ক্যাম্পেইনে যান ট্রাম্প। সেখানেই এ নাম নিয়ে উপহাস করেন তিনি। ট্রাম্প বলেন, “ধরুন মধ্যপ্রাচ্যের কারও নাম নিয়ে আপনার সন্দেহ আছে, তাহলে শুধু বলুন ‘মোহাম্মদ’। আপনার ৬৫ শতাংশ সুযোগ আছে নাম মিলে যাওয়ার। শুধু বলবেন ‘হ্যালো মোহাম্মদ’, আমি দীর্ঘদিন ধরেই এটি করছি। আর আমার কখনো ভুল হয়নি।” মুসলিম পরিবারে ছেলে শিশুদের নামের আগে, মাঝে বা পরে মোহাম্মদ রাখার প্রচলন রয়েছে। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ (সাঃ)-এর নামের সঙ্গে মিল রেখে মূলত মোহাম্মদ রাখা হয়।…
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে মরক্কোতে। সেই প্রস্তুতির মধ্যেই দেশটিতে আবারও সফর করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর ফুটবলপ্রেম, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা ও ফুটবলের প্রতি দেশটির মানুষের আবেগের প্রশংসা করেছেন তিনি। মরক্কোতে ২০২৬ অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে দেশটিতে যান ইনফান্তিনো। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এ সময় মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজাও তাকে স্বাগত জানান। মরক্কো সফরে দেশটির ফুটবলের প্রতি মানুষের গভীর ভালোবাসার কথা তুলে ধরেন ফিফা সভাপতি। তার মতে, এই আবেগ শুধু স্টেডিয়ামেই সীমাবদ্ধ নয়; এর মধ্য দিয়ে সহনশীলতা, সহাবস্থান ও শান্তির বার্তাও ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর অবস্থানও দিন…
সৌদি আরবের উপকূলে হামলার শিকার হয়েছে একটি ট্যাংকার জাহাজ। ছোট নৌকায় করে হামলাকারীরা ট্যাংকারটির কাছে আসে। এরপর তারা রকেট-প্রোপেলড গ্রেনেড (আরপিজি) দিয়ে জাহাজে রকেট ছোড়ে। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও আজ শনিবার (১৭ অক্টোবর) জানিয়েছে, সৌদি আরবের উত্তরপূর্বাঞ্চলীয় জুবাইলের ৭৩ নটিক্যাল মাইল দূরে গতকাল শুক্রবার এ হামলাটি হয়। এ সময় ট্যাংকারটির এফট পোর্ট অংশে রকেটটি আঘাত হানে। তবে হামলায় কোনো ক্রু আহত বা নিহত হননি এবং সবার খোঁজ পাওয়া গেছে। জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটির প্রভাবে পরিবেশগত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ইউকেএমটিও। হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দরশহর…
