টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেন তাওহীদ হৃদয় বাহিনী। তিন ম্যাচের দুটোতেই ফিফটি করেছিলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। এবার সেটার পুরস্কার পেলেন তিনি। সম্প্রতি র্যাংকিংয়ে হালনাগাদ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন তানজিদ। ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং নিয়ে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন আরেক ওপেনার সাইফ হাসান। এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিজের জায়গা ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ। টি-টোয়েন্টির বোলারদের ক্ষেত্রেও সুযোগ পেয়েছেন বাংলাদেশের বোলাররা। ৪ ধাপ এগিয়ে…
Author: প্রাণের সংবাদ
ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। গতকাল মঙ্গলবার জন্তর মন্তর থেকে রাহুলকে আটক করা হয়। আজ মুক্তি পান তিনি। এরপর আজ এক সংবাদ সম্মেলনে রাহুল কথা বলেন। সেখানেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন তিনি। রাহুল বলেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। তিনি এই পুরো ব্যবস্থাকে চালানোর জন্য একজন অক্ষম ব্যক্তি।” ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর ক্ষোভে ফুসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টির ব্যানারে…
পরীক্ষাসংক্রান্ত কেলেঙ্কারির পর জবাবদিহি ও সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ভারতের পার্লামেন্টে বিরোধীদলীয় এমপিদের সমর্থন পাওয়ার পর আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার নয়াদিল্লির প্রতিবাদস্থলে অনলাইন ভিত্তিক ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে সমর্থকদের বিশাল জমায়েত দেখা গেছে। শিক্ষাব্যবস্থার সংস্কার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হলেও এখন তা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম-ভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতৃত্বে ভারতজুড়ে শুরু হওয়া এই প্রতিবাদ ২০২৪ সালে নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। দিল্লি থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা বলেছেন, দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…
বিশ্বকাপ জয়ীকে পুরস্কৃত করতে সবচেয়ে জাকজমকপূর্ণ উপায় কী হতে পারে? হয়তো নগদ অর্থ কিংবা গাড়ি-বাড়ি দেওয়া! কিন্তু লস পালাসিওস শহর কর্তৃপক্ষ স্পেনের বিশ্ব চ্যাম্পিয়ন ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’-কে বরণ করে নিলো নিখাঁদ পুরস্কার দিয়ে, আক্ষরিক অর্থেই। ১৬ বছর পর স্পেন বিশ্বকাপ জিতেছে। দেশে ফিরে মাদ্রিদে তাদের প্যারেড শোয়ে লাখো মানুষ হাজির হয়। ওই উৎসব শেষে নিজ শহরে ফিরে আসেন রুইজ ও গাভি। তাদের দুজনকে পরিবেশবান্ধব সম্মাননা জানানো হয়েছে। লস পালাসিওস সিটি কাউন্সিল তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। প্রদেশের অন্যতম স্বতন্ত্র ঐতিহ্য দিয়ে তাদের বরণ করা হয়। দুই খেলোয়াড়কে তারা দিয়েছে তাদের শরীরের ওজনের সমপরিমাণ স্থানীয় টমেটো। দুজনের ওজনই…
বিশ্বকাপে টানা তিনবার জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় ইতালি। সেই লক্ষ্যেই জাতীয় দলের নতুন কোচ খুঁজছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই তালিকার শীর্ষে উঠে এসেছে বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার নাম। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো নিশ্চিত করেছেন, ইতালির পরবর্তী প্রধান কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে। এমনকি স্প্যানিশ এই কোচকে দলে টানতে আর্থিক বিষয়ে বিশেষ ছাড়ও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্ত–কে মালাগো বলেন, ‘ব্যতিক্রম কিছু করা হচ্ছে (প্রয়োজনে বেশি অর্থিক সুবিধার অফার), এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম পেপ গার্দিওলাকে ঘিরে হতে পারে। কিছু…
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এটি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ঘটনার বিষয়ে আলোচনা হয়। দলের সাংগঠনিক তদন্তে নৈতিক…
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকালকে সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান ইজ্জত থাকে? যারা আজকে ইসলামকে ব্যাবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম এটা একটা ভণ্ড রাজনৈতিক দল। একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে তাদের কাজে সেই মিল নাই। সুতরাং আমি মনে করি এখানে ব্যাভিচার, জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এই সমস্ত অপরাধীদের কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস ধরে এই সমস্ত অপরাধ করে বেড়াচ্ছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা দান কার্যক্রম ডিজিটালাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন…
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের এবারের আসর কেবল মাঠের ফুটবল দিয়ে নয়, টিভি পর্দায় দর্শকের রেকর্ডেও ইতিহাস সৃষ্টি করেছে। গত রবিবার নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের রোমাঞ্চকর লড়াইটি যুক্তরাষ্ট্রে প্রায় ৬৩ মিলিয়ন মানুষ সরাসরি টিভিতে বা অনলাইনে উপভোগ করেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে ফুটবলকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করার যে চেষ্টা চলছে, এই অভূতপূর্ব দর্শকপ্রিয়তা তারই একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স জানায়, স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক দেখেছেন। একপর্যায়ে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে পৌঁছায়। নিলসেন মিডিয়া রিসার্চ-এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের…
সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে সমালোচনা করেছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। মঙ্গলবার ভিডিও ভাইরাল হওয়ার পর একটি ওয়াজ মাহফিলে তিনি ওই ঘটনার সমালোচনা করেন। গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘এমপি গাজী নজরুল ইসলাম নিয়ে সাতক্ষীরার কী চলতাছে। মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর উনার বয়স হইলো ৭৪, না কত? কী হিসাব-নিকাশ। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা। তিনি বলেন, এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা…
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) তথা ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে এবার অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার (২২ জুলাই) আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদিন জেআইসিতে গুম-নির্যাতনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের এক আইনজীবী মৌখিকভাবে এ আবেদন করেন। এতে সম্মতি দেন আদালত। সাংবাদিকদের আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, ডিজিএফআইসহ অন্যান্য বন্দিশালা পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা। ডিফেন্স আইনজীবীরাও যেতে পারবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এরই ধারাবাহিকতায় আজ ট্রাইব্যুনালকে মৌখিকভাবে অনুরোধ করি আমরা। তারা আমাদেরও অনুমতি দিয়েছেন। এর মাধ্যমে উভয়পক্ষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। তবে…
