Author: প্রাণের সংবাদ

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তবে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তার ভাষ্য, প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন তিনি ওই তরুণীকে বিয়ে করেছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তরুণীর একটি জীবনবৃত্তান্ত নিয়েও আলোচনা তৈরি হয়েছে। জীবনবৃত্তান্তটিতে সবুজ কালির কলমে ‘জোর সুপারিশ করছি’ লিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর দেখা যায়। এতে স্বাক্ষরের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২২ জুন ২০২৬। তবে ওই জীবনবৃত্তান্তে তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন…

Read More

ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মঙ্গলবার অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দিল্লিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও আটকের মতো নাটকীয় ঘটনার পর কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় দুই মন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থী নির্যাতনের বিচার, দমন-পীড়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারসহ একাধিক দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বুধবারও পার্লামেন্টে এ ইস্যুতে সরব থাকার ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর অভিযোগ, শিক্ষার্থীদের ব্যবহার করছে মোদি সরকার। একইসঙ্গে নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে কেন্দ্রীয়…

Read More

তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দল নিয়ে ১৬ বছর পর এবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের মতো তরুণ সেনসেশনরা অভিষেক আসর খেলতে নেমেই পরলেন বিশ্বসেরার মুকুট। অথচ আফ্রিকা মহাদেশ ছেড়ে এই দুই তারকার পরিবারের স্পেনে অভিবাসনের শুরুটা মোটেও সহজ ছিল না। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা বয়ে যায়। তবে এর মাঝে নজর কেড়েছে বিশ্বচ্যাম্পিয়ন নিকো উইলিয়ামসের বড় ভাই ইনিয়াকি উইলিয়ামস আর্থারের আবেগঘন বার্তা। ঘানায় বংশোদ্ভূত এই ফুটবলার তার ভাইকে মনে করিয়ে দিয়েছেন, শুধু বিশ্বকাপ জয়ই নয়, একজন আন্তর্জাতিক অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠাই নিকো উইলিয়ামসের সবচেয়ে বড় অর্জন। আফ্রিকা থেকে স্পেনে…

Read More

সাবেক সুপ্রিম লিডার ও নিজের বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা পড়ানোর আগ্রহ দেখিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে নিরাপত্তা বাহিনী তাকে এ ব্যাপারে না করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত সুপ্রিম লিডারের প্রতিনিধি হাকিম ইলাহী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে চেয়েছিলেন মোজতবা। কিন্তু নিরাপত্তাবাহিনী জানিয়েছে এটি তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। হাকিম ইলাহী বলেন, “গত সপ্তাহে আমি ইরানে ছিলাম এবং কিছু বন্ধুর সঙ্গে দেখা করেছি। যারা মোজতবা খামেনির সঙ্গে দেখা করেছেন। তিনি তাদের বলেছেন, তিনি প্রকাশ্যে আসতে চান। এমনকি তিনি জানাজার নামাজও পড়াতে…

Read More

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আলোচনায় কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি ক্যাব্রাল। ফুটবল দুনিয়ায় লিওনেল মেসির জার্সি বদল করা যেখানে অনেক খেলোয়াড়ের স্বপ্ন, সেখানে সিডনি বেছে নিয়েছেন ভিন্ন সিদ্ধান্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে সিডনি জানিয়েছেন, ম্যাচ শেষে তিনি মেসি নয়, বরং আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির জার্সি নিতে চান। কারণ, ওতামেন্দির সঙ্গে তাঁর সাবেক ক্লাব সতীর্থতার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘মেসি? না, না। আমি ওতামেন্দির সঙ্গে জার্সি বদল করব। এই মৌসুম পর্যন্ত সে আমার সতীর্থ ছিল।’ তবে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে কোনো ঘাটতি রাখেননি এই কেপ ভার্দে ডিফেন্ডার। তিনি মেসিকে সর্বকালের সেরা হিসেবে অভিহিত করে বলেন, আর্জেন্টিনার…

Read More

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন। কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে তাকে চাকরি ছেড়ে নির্বাচনে অংশ নিতে হবে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি স্থানীয় হোটেলে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্ট’-এর আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা যাতে অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য আইন থাকা প্রয়োজন। কোনো শিক্ষক যদি নির্বাচন করতে চান, তবে তাকে চাকরি ছেড়েই নির্বাচনে অংশ নিতে হবে। শিক্ষকদের…

Read More

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলার প্রাদুর্ভাবে ৪০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দেশটির সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইএনএসপি) সবশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, গত ১৫ মে দেশটিতে ইবোলার প্রাদুর্ভাবের বিষয়ে ঘোষণা দেওয়ার পর থেকে অত্যন্ত সংক্রামক এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে অন্তত ৪৩৮ জন প্রাণ হারিয়েছেন। এই রোগে আক্রান্তদের মৃত্যুর হার ৩১ শতাংশের কিছু বেশি। ইবোলা প্রাদুর্ভাবের মূল কেন্দ্রস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলের প্রধান শহর কিসাঙ্গানিতেও সম্প্রতি প্রথম একজন ইবোলা রোগী শনাক্তের খবর…

Read More

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রবিবার ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। তবে ম্যাচের আগে সমর্থকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম আর্লিং হালান্ড। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন হালান্ড। কিন্তু ম্যাচ শেষে তিনি জানান, এতটাই ক্লান্ত ছিলেন যে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আর খেলতে পারতেন না। নরওয়ের কোচ স্টলে সোলবাক্কেনও জানান, দ্বিতীয়ার্ধের শুরুতেই হালান্ডের শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল। ক্রীড়া শারীরবিদ ডম রে অবশ্য মনে করেন, পাঁচ দিনের বিরতি খেলোয়াড়দের সতেজ হতে যথেষ্ট সহায়তা করবে। তার মতে, পুরো মৌসুমের ক্লান্তি দূর করা সম্ভব না হলেও ম্যাচের আগে খেলোয়াড়রা অনেকটাই চাঙা হয়ে উঠতে পারবেন। রে বলেন, সাধারণত ম্যাচের…

Read More

আগামী শনিবার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠান উপলক্ষে দেশটির পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ ইরানিদের প্রতি একটি আহ্বান জানিয়েছেন। গালিবাফ বলেছেন, এই বিশাল জানাজায় দলে দলে যোগ দেওয়ার মাধ্যমে পুরো বিশ্বকে খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার কড়া বার্তা দিতে হবে। দেশের যুবক, নারী-পুরুষ ও শহীদদের পরিবারকে জানাজায় আসার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো অন্যায়ের সামনে চুপ থাকবে না এবং নেতার রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিন্দুমাত্র পিছপা হবে না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর প্রথম দিনেই ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা হয়। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের…

Read More

দীর্ঘ ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জুন। এ ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রাভুক্ত ২ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫৬৪ জন শিশুর মধ্যে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ হিসেবে লক্ষ্যমাত্রার ৯৮ দশমিক ৬৭ শতাংশ অর্জিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএনএইচ) পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথমে দেশব্যাপী ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বিভাগীয় সিভিল সার্জনদের পাঠানো হালনাগাদ তথ্যের ভিত্তিতে সেই সংখ্যা দাঁড়ায় ২…

Read More